ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

অভয়নগরে হত্যা মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার


অভয়নগরে হত্যা মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার

যশোরের অভয়নগরে হত্যা মামলার আসামির তথ্যের ভিত্তিতে পুলিশ একটি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগান থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মল্লিকের (৪৩) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল মল্লিক বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর রাতে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে রমজান আলীকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, বাহারুল হত্যা মামলায় গ্রেপ্তার রমজান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাগানের পশ্চিম কোণে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি ৭.৬৫ বোরের ‘ইউপি’ লেখা পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি এবং একটি দেশি তৈরী ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সংস্কারের মাধ্যমে হারানো রূপ ফিরে পাচ্ছে সিন্দুরমতি দিঘি

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘বাহারুল মল্লিক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি এবং একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং গ্রেপ্তার আসামি রমজান আলীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি সুলতানার মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৫ এম


অভয়নগরে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি সুলতানার মতবিনিময় সভা

যশোরের অভয়নগরে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৩১৭-মহিলা আসন-১৭ সংসদ সদস্য সুলতানা আহমেদ এই মতবিনিময় করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে পরিষদের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৮যশোর ৪-আসনের দায়িত্ব প্রাপ্ত ও ৩১৭-মহিলা আসন-১৭ আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ। বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি প্রমুখ। সভায় উপজেলা-নওয়াপাড়া পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, বেলা ১২ টার দিকে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে সুলতানা আহমেদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। উপস্থিত ছিলেন উপজেলা বিএরপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষ অফিসার বিশ্বজিৎ সাহা, সমাজসেবা অফিসার মো: আব্দুল কাদেরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোটচাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির ক্ষোভ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৬ এম


কোটচাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির ক্ষোভ প্রকাশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল করার অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কলেজ স্ট্যান্ড এলাকা থেকে রেজিস্ট্রি অফিস পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এতে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অংশগ্রহণ করেন। কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহীন মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি অল্প সময়ের মধ্যে শেষ করে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, "এ ধরনের ঘটনা উদ্বেগের বিষয়। পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে না বলেই তারা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে। এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।"

পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল মন্তব্য করেন, “শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের তৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।"

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় প্রকাশ্যে এলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীদের এমন প্রকাশ্য কর্মসূচির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, "সুযোগ বুঝে খুবই অল্প সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন ছেলে ঝটিকা মিছিল করেই গা ঢাকা দিয়েছে। এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকদের সঙ্গে খুলনা জেলা পরিষদের প্রশাসক বাপ্পির মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৭ এম


শিক্ষকদের সঙ্গে খুলনা জেলা পরিষদের প্রশাসক বাপ্পির মতবিনিময়

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সোমবার বেলা সাড়ে ১১টায় সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়।

সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপদ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক এবং আসলাম পারভেজ।

সভায় শিক্ষকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রধান অতিথি শিক্ষকদের বিভিন্ন বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন শিক্ষক বিএম আক্তার হোসেন, অলোক মৃধা, পঙ্কজ কুমার বাইন, বিথীকা ইজারাদার, চন্দনা সরদার, অধীর কৃষ্ণ মণ্ডল, বিষ্ণুপদ সরকার, নাজমুল হক, মাসুদা খাতুনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। সভায় সোলাদানা ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক কর্মকর্তাকে ঘিরেই তিন উপজেলার শিক্ষা কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১০ এম


এক কর্মকর্তাকে ঘিরেই তিন উপজেলার শিক্ষা কার্যক্রম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ওপর একই সঙ্গে আরও দুই উপজেলার অতিরিক্ত দায়িত্ব থাকায় তিন উপজেলার মাধ্যমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে একজন কর্মকর্তাকে। এতে নিয়মিত দাপ্তরিক কাজ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও তদারকিতে বাড়তি চাপ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বর্তমানে তাঁর মূল দায়িত্বের পাশাপাশি রাজাহাট ও ফুলবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

এর মধ্যে রাজাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। গত ২৫ মে পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন আব্দুর রব। তিনি বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার পর পদটি শূন্য হয়। এরপর ২৯ মে থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মাহাতাব হোসেন। পরে ১১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পান কামরুল ইসলাম।

বর্তমানে নাগেশ্বরী উপজেলার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি রাজাহাট ও ফুলবাড়ী উপজেলার শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রমও তাঁকে দেখভাল করতে হচ্ছে। ফলে তিন উপজেলার শিক্ষা কার্যক্রম, দাপ্তরিক কাজ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও মনিটরিংয়ের দায়িত্ব একজন কর্মকর্তার ওপর কেন্দ্রীভূত হয়েছে।

এদিকে রাজাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অফিস সহায়কসহ একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে জনবল সংকটও রয়েছে সেখানে।

সংশ্লিষ্টদের মতে, একজন কর্মকর্তার ওপর একাধিক উপজেলার দায়িত্ব থাকায় নিয়মিত শিক্ষা কার্যক্রম তদারকি ও প্রশাসনিক কাজ পরিচালনায় অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ করা হলে তিন উপজেলার শিক্ষা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%