১০:৪৬ পি.এম
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক কাঠামোতে ‘ঐতিহাসিক’ পরিবর্তন আনছে। রাজনৈতিক বিশ্লেষক রামি খুরি উল্লেখ করেন যে, কয়েক দশক ধরে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে অঞ্চলটির দেশগুলো নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে ক্রমশ সক্রিয় হয়ে উঠছে।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খুরি বলেন, পশ্চিমা শক্তিগুলোর দ্বারা গড়ে তোলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ব্যবস্থা প্রায় এক শতাব্দী পরে এখন কার্যকরীতা হারাচ্ছে।
তিনি আরও বলেন, ১০০ বছর পর, এই অঞ্চলের মানুষ—বিশেষ করে ইরানি, আরব ও তুর্কিরা—এখন নিজেদের মতো করে এবং আরও বৈধ উপায়ে অঞ্চলটিকে নতুন করে সাজানোর প্রক্রিয়ায় রয়েছে। খুরি উল্লেখ করেন, বিদ্যমান ব্যবস্থাটি পশ্চিমা শক্তিগুলোকে অর্থনৈতিকভাবে লাভবান করলেও, এই অঞ্চলের মানুষের অধিকারকে যথাযথভাবে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: যুদ্ধে শত্রুপক্ষ অসহায় অবস্থায় পৌঁছে গেছে: ইরানের বাসিজ প্রধান
খুরি বলেন, পুরোনো ব্যবস্থায় পশ্চিমা শক্তিগুলো অর্থনৈতিকভাবে লাভবান হলেও, মধ্যপ্রাচ্যের জনগণের অধিকার যথাযথভাবে স্বীকৃতি পায়নি। ফলে, সেই ব্যবস্থা এখন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং এটি পরিবর্তনের মুখোমুখি হবে বলেই ধারণা করা হচ্ছে।
তবে এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এবার প্রথমবারের মতো এ অঞ্চলের স্থানীয় জনগণ নিজেদের পরিবর্তনের প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। খুরির ভাষায়, এটি সত্যিই একটি ঐতিহাসিক ঘটনা।
মধ্যপ্রাচ্যের এই রূপান্তরের পেছনে ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থনকেও একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
খুরি বলেন, ফিলিস্তিনের সংগ্রাম বিশ্বের সর্বশেষ ঔপনিবেশিকতাবিরোধী লড়াই, অন্তত সবচেয়ে বড় লড়াইগুলোর একটি। এ কারণে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনিদের আন্দোলন ব্যাপক সমর্থন ও উদ্দীপনা সৃষ্টি করছে বলে তিনি মনে করেন।
আরও পড়ুন: ‘সন্ত্রাসী’ অপবাদ থেকেও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নাবিলার বিস্ময়কর উত্থান
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন