০৫:৪৬ পি.এম
শেরপুর, ১৪ আগস্ট ২০২৬ : জেলা সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস (প্রসাধনী সামগ্রী) জব্দ করেছে।
আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেঘাদল সীমান্ত এলাকায় শ্রীবরদী উপজেলার ওই অভিযানে বিজিবির একটি টহল দল অংশগ্রহণ করে।
৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শ্রীবরদী উপজেলার মেঘাদল সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশল ব্যবহার করে ভারত থেকে অবৈধভাবে প্রসাধনী সামগ্রী বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
আরও পড়ুন: হাসপাতালকে ব্যবসা নয়, মানবসেবার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহজাহান চৌধুরী
বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালালে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিজিবি পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করে। জব্দকৃত এসব প্রসাধনী সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ২ হাজার টাকা হওয়া ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানিয়েছেন, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে চলেছে। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতেও এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত রাখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন