০১:৪৯ পি.এম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গণমাধ্যমে জনগণের কথা তুলে ধরার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারি টেলিভিশনে সরকার ও বিরোধী দলের সংবাদ আনুপাতিক হারে প্রচার করা আবশ্যক।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ডেপুটি স্পিকার তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানালেন
এ সময় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিটিভি ও সংসদ টিভির জন্য নিউজ প্রকাশের ক্ষেত্রে আনুপাতিক হারে নির্দেশনা প্রদান করা হয়েছে।
গণমাধ্যম অতীতের তুলনায় সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, ছয় মাসে নিউজ প্রকাশের জন্য গোয়েন্দা সংস্থা কোনো ফোন করেনি।
তিনি আরো বলেন, ছয় মাসে গুম বা বিচারবহির্ভূত ঘটনা ঘটেনি। তবে রাষ্ট্রদ্রোহমূলক সংবাদ প্রচার করা উচিত নয়।
আরও পড়ুন: চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন