ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বাগেরহাটে অগ্নিকাণ্ডে পুড়ল ৫টি দোকান


বাগেরহাটে অগ্নিকাণ্ডে পুড়ল ৫টি দোকান

বাগেরহাটের শরণখোলায় ঘটে যাওয়া একটি অগ্নিকাণ্ডের ফলে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের দাবী অনুযায়ী প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই ঘটনা শনিবার (৬ জুন) ভোর ৪টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ গাবতলা বাজারে সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের পেছনের বসতবাড়ির লোকজন হঠাৎ করেই আগুন দেখে চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন এসে নয়ন শেখের দোকানে আগুন জ্বলতে দেখে। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪

খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা শুরু করেন। তবে পানির উৎস কিছুটা দূরে থাকায় পার্শ্ববর্তী দোকানগুলোতে দ্রুত আগুনের শিখা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে দেন। কিন্তু ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন মো. শামিম হাওলাদার, মো. আলম মৃধা, নয়ন শেখ, আসাদুল খান এবং হাফিজা বেগম। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশিরভাগই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মুদি দোকান ছিল এবং একটি চায়ের দোকানও ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:২৮ এম


দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

দেশের বাজারে সবশেষ সমন্বয়ে স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছে। এই তথ্য অনুযায়ী, আজ শনিবার, ৬ জুন মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামে।

গত ২ জুন সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা করেছে। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ৩ হাজার ২৬৬ টাকা ও ১১৭ টাকা কমানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে, সবশেষ গত ২৫ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৭০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৩৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৩৩ দফা। আর গত ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম কমানোর সাথে সাথে দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪১ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ২২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ১৯ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:৪২ এম


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হলো নামাজ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। তাই, নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা খুবই জরুরি।

শনিবার (৬ জুন) ঢাকার পাশাপাশি তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপে রয়েছে-

জোহর- ১২:০১ মিনিট

আসর- ০৪:৩৬ মিনিট

মাগরিব- ০৬:৪৭ মিনিট

এশা- ০৮:১২ মিনিট

উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান পুশইন ঠেকাতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:৪৫ এম


নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান পুশইন ঠেকাতে

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ ১৭জন নারী ও পুরুষকে পুশইন করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের কাছাকাছি ২৩৭নং মেইন পিলার এলাকায় চকচকির বিলের মাধ্যমে তাদের পুশইন করা হয়।

গত ২৪ ঘণ্টায় তারা শূন্য রেখায় অবস্থান করছেন এবং উভয় সীমান্তে বিজিবি ও বিএসএফ মোতায়েন রয়েছে।

শুক্রবার রাতে উভয় দেশের বিজিবি-বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা বলে দেন, বিএসএফ সদস্যরা ওই নারী-পুরুষদের বাংলাদেশে পুশইন করেনি। অন্যদিকে বিজিবি বলছে, তারা অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দিতে প্রস্তুত নয়। বলা যায়, বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন।

নওগাঁ ১৬ বিজিবি সূত্রে জানা গেছে, গভীর রাতে ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করে সাপাহার সীমান্তের ওই জায়গায় দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠায়। রাতের মধ্যে তারা বোরো ধান ক্ষেতের মধ্য দিয়ে প্রায় ৭ কিলোমিটার পায়ে হেঁটে শুক্রবার ভোরে সাপাহারের কলমুডাঙ্গা চৌমহোনী এলাকায় একটি বাজারে বিশ্রাম নেয়। ভোরে স্থানীয় লোকজন তাদের দেখে পুশইনের ঘটনা শুনে কলমুডাঙ্গা বিওপি ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের পুশব্যাক করার উদ্দেশ্যে ২৩৭ পিলার এলাকায় নিয়ে যায়। বর্তমানে ঘটনাস্থলে বাংলাদেশের পক্ষে বিজিবি এবং ভারতের পক্ষে বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান করছে এবং জিরোল্যান্ডে পুশইনের শিকার ১০জন নারী ও ৭জন পুরুষ অপেক্ষমাণ রয়েছে।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, শুক্রবার রাতে দুটি দেশের উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বলা হয়েছে, আমরা কাউকে বাংলাদেশে পুশইন করিনি। বিজিবির এই অধিনায়ক জানান, তারা অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেবে না। আমাদের কথা একটাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা হামলা আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:৪৭ এম


ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা হামলা আইআরজিসির

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির দক্ষিণাঞ্চলে কেশম দ্বীপ ও উপকূলীয় গোরুকে একাধিক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে গত ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল। তবে সহিংসতার স্থায়ী অবসানের জন্য আলোচনার চেষ্টা সফল হয়নি। যদিও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, তবুও সাম্প্রতিক দিনগুলোতে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

একই সঙ্গে উভয় দেশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার লক্ষ্য ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের একটি স্থায়ী সমাধানে পৌঁছানো।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) আবারও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ইরানের চারটি ড্রোন তারা ভূপাতিত করেছে। ড্রোনগুলো হরমুজের দিকে ছোড়া হয়েছিল। এরপর গোরুক ও কেশম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়।

সেন্ট্রাল কমান্ড আরও জানায়, ইরানের ছোড়া ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচলে হুমকি হয়ে উঠেছিল। আর পরবর্তী হামলা ঠেকাতে রাডার স্থাপনায় হামলা করা হয়েছে। সঙ্গে সঙ্গেই এই হামলার জবাব দিয়েছে ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘শত্রুপক্ষের ঘাঁটি’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আইআরজিসি বলেছে, ইরানের সিরিক শহর এবং হরমুজ প্রণালীর কেশম দ্বীপে মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে।

এদিকে কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। একই সময়ে বাহরাইনে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।

এর আগে ইরানের নৌবাহিনী জানায় যে, তারা ওমান উপসাগরে মার্কিন বাহিনীর উদ্দেশে ‘সতর্কতামূলক গুলি’ ছুড়েছে। তাদের দাবি, মার্কিন যুদ্ধজাহাজগুলো ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে হয়রানি করছিল। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবি অস্বীকার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%