০৬:২৩ পি.এম
সাতক্ষীরা, ১৬ নভেম্বর, ২০২৬ : শ্যামনগর এলাকায় মানবপাচারে সহায়তা ও সীমান্তে চোরাচালানের অভিযোগে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিঞ্চি খালের গোড়া থেকে তাদের আটক করা হয়।
আজ সোমবার দুপুরে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর, পুণ্যস্নান ২৪ নভেম্বর
আটককৃতদের মধ্যে রয়েছেন, সাহেদখালী গ্রামের মো. রুহুল আমিন গাজীর ছেলে মো. আইজুল (৩৮) এবং মল্লিকপাড়া গ্রামের মো. দেলোয়ার (৪২)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শ্যামনগর উপজেলার কালিঞ্চি খালের গোড়ায় অবস্থিত একটি দোকানে বিতর্কিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পারাপারের বিষয়ে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারীদের মধ্যে শলাপরামর্শ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন উত্তর কৈখালী ও কৈখালী বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় উক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা সীমান্তে চোরাচালান, মানবপাচারসহ অন্যান্য অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
সীমান্তে অবৈধ কার্যক্রমের কারণে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান
নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন