১০:৫৭ পি.এম
ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রশিবিরের গুম ও অপহরণের নাটক সাজানো এবং ধর্ষণসহ বিভিন্ন অপরাধ সংঘটনের প্রতিবাদে।
শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাত ৯টায় শুরু হওয়া এই মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের বিরুদ্ধে নানান স্লোগান দেন।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, প্রকৃত গুমের শিকার ভুক্তভোগীদের অবমাননা করতে, গুম ও অপহরণের নাটক সাজিয়ে, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ করতে এবং গুপ্ত নেতাকর্মীদের ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়েছে।
আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইন্সের ধারাবাহিক ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অর্জন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন