০৮:৪২ এম
গরমকাল শুরু হওয়ার পর থেকে অনেকের মাথার ত্বকে (স্ক্যাল্প) বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এতে মাথা খুশকানো, চুল দ্রুত তেলতেলে হয়ে যাওয়া, অতিরিক্ত খুশকি এবং ছোট ছোট ফুসকুড়ি হওয়া এসব নিয়মিত সমস্যা। চিকিৎসকরা জানান, গরমে অতিরিক্ত ঘাম এবং বাতাসের আর্দ্রতার ফলে এসব সমস্যা বেড়ে যায়। মাথার ত্বকে ঘাম, ধুলাবালি এবং তেল জমে এমন পরিবেশ তৈরি হয় যেখানে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মায়। তাই এই সময় চুলের পাশাপাশি মাথার ত্বকের জন্য আলাদা যত্ন নেওয়া অপরিহার্য। কিছু সহজ নিয়ম অনুসরণ করলে গরমে স্ক্যাল্প পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখা সম্ভব। চলুন, জেনে নেওয়া যাক।
সপ্তাহে তিন দিন শ্যাম্পু ও হালকা হেয়ার প্রডাক্ট-
গরমে মাথা পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু এই সময়ে ঘাম বেশি হয়, তাই সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার শ্যাম্পু করা উচিত। এর ফলে স্ক্যাল্পে জমে থাকা ময়লা এবং অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে যায়। তবে চুলের ক্ষতি এড়াতে কড়া শ্যাম্পুর বদলে মাইল্ড বা হালকা শ্যাম্পু ব্যবহার করা উচিৎ। যাদের মাথা বেশি তেলতেলে হয়, তারা অয়েল কন্ট্রোল বা অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু বেছে নিতে পারেন। এ ছাড়া গরমে চুলে অতিরিক্ত তেল, জেল বা হেয়ার ওয়্যাক্স ব্যবহার না করাই ভালো। কারণ এই পণ্যগুলো মাথার ত্বকে ধুলো এবং ঘাম আটকে রাখে, ফলে স্ক্যাল্প আরো আঠালো এবং অপরিষ্কার হয়ে যায়।
আরও পড়ুন: বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন
নিমের ডাল দিয়ে দাঁত মাজলে কি হয়
ভেজা চুল বাঁধবেন না এবং রোদ থেকে বাঁচুন-
বাইরে থেকে ঘেমে এসে কিংবা চুল ধোয়ার পর ভেজা অবস্থায় চুল শক্ত করে বাঁধা একদম উচিত নয়। এতে মাথার ত্বকে বাতাস ঢুকতে পারে না, যা চুলকানি, দুর্গন্ধ এবং ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। সুতরাং, চুল ঘেমে গেলে বা ভিজলে আগে তা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পাশাপাশি কড়া রোদ থেকেও মাথার ত্বককে সুরক্ষা প্রদান করতে হবে। দীর্ঘ সময় রোদে থাকলে স্ক্যাল্পে জ্বালাপোড়া এবং চুল পড়ার সমস্যা বৃদ্ধি পেতে পারে। তাই বাইরে যাওয়ার সময় ছাতা, টুপি বা স্কার্ফ ব্যবহার করা উচিৎ।
খাবারদাবারে পরিবর্তন-
আরও পড়ুন: মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
আমাদের খাদ্যাভ্যাসের উপরও ত্বকের স্বাস্থ্য নির্ভর করে। গরমে বেশি তেল-মসলাযুক্ত খাবার খেলে শরীরে তেলের উৎপাদন বাড়ে, যা স্ক্যাল্পকে আর তেলতেলে করে তোলে। তাই এই সময় শরীর ঠাণ্ডা রাখতে প্রচুর পরিমাণে পানি, তাজা ফলমূল এবং হালকা খাবার গ্রহণ করা প্রয়োজন।
জরুরি পরামর্শ-
সাধারণ কিছু নিয়ম অনুসরণ করার পরেও যদি মাথার চুলকানি কমে না, খুশকি বেড়ে যায় অথবা স্ক্যাল্পে লালচে দাগ ও ফুসকুড়ি দেখা দেয়, তাহলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। কারণ এটি সাধারণ কোনো সমস্যা নয় বরং ফাঙ্গাল ইনফেকশন বা অন্য কোনো ত্বকের রোগ হতে পারে।
আরও পড়ুন: ২০২৯ সালের নির্বাচনে মোদির পতন হবে : অভিজিৎ দীপকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন