ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

হ্যারি কেইনের গোলে এগিয়ে গেল ১০ জনের ইংল্যান্ড


হ্যারি কেইনের গোলে এগিয়ে গেল ১০ জনের ইংল্যান্ড

অবিশ্বাস্য এক রোমাঞ্চ উপহার দিচ্ছে ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচ। এদিকে, এবার ১০ জনের দল নিয়ে ৬০ মিনিটে পেনাল্টি গোলে ৩–১ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড। স্পট কিক থেকে নিজের ৬ নম্বর গোলটি করেছেন হ্যারি কেইন।

বক্সের ভেতর অ্যান্থনি গর্ডনকে রাউল রানহেল ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। এর আগে, হেসুস গায়ার্দোকে বাজেভাবে ফাউল করে ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

রুদ্ধশ্বাসের লড়াইয়ের এই ম্যাচে, বেলিংহাম দুই মিনিটে দুই গোল করার চার মিনিট পর একটি গোল শোধ করে মেক্সিকো। ৪২ মিনিটে গোলটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস।

আরও পড়ুন: নিম্ন ও মধ্যবিত্তের আর্থিক দুর্দশা লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ: সাচিং প্রু

ম্যাচের শুরুতে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেক্সিকো। সেই সুযোগটাই কাজে লাগিয়ে ফেলে ইংল্যান্ড। মাত্র দুই মিনিটের ব্যবধানে বেলিংহামের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে থ্রি লায়ন্সরা।

৩৬ মিনিটে ইংল্যান্ডের প্রথম গোলের সূচনা করেন গোলরক্ষক জর্দান পিকফোর্ড। তার কাছ থেকে বল পেয়ে ডেকলান রাইস দ্রুত আক্রমণে ওঠেন এবং ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে বল বাড়িয়ে দেন। সাকার নিখুঁত ক্রস, হ্যারি কেইনকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় বেলিংহামের কাছে। ইংলিশ মিডফিল্ডার ডাইভিং হেডে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

মেক্সিকো সেই ধাক্কা সামলে ওঠার আগেই আসে দ্বিতীয় গোল। ৩৮ মিনিটে আবারও জ্বলে ওঠেন বেলিংহাম। এবার ডান পায়ের ভেতরের অংশের নিখুঁত শটে গোল করে তিনি ব্যবধান দ্বিগুণ করেন।

আরও পড়ুন: বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নতুন শুরুর পথে এগোব, এই হার থেকেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৭ এম


‘নতুন শুরুর পথে এগোব, এই হার থেকেই

নরওয়ের বিপক্ষে নিজেদের লজ্জাজনক রেকর্ড ধরে রাখল ব্রাজিল।

রোববার (৫ জুলাই) নিউ জার্সিতে, শেষ ১৬- এর খেলায় নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে চলমান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই নিয়ে পাঁচবার ব্রাজিলের মুখোমুখি হয়ে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল নরওয়ে।

আন্তর্জাতিক ফুটবলে এই রেকর্ড নেই আর কারোরই।

টুর্নামেন্ট থেকে বিদায়ের পর, ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেন, নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পরও তিনি এবং তার কোচিং স্টাফ নিজেদের কাজ চালিয়ে যাবেন।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে নরওয়েকে জয় এনে দেন আর্লিং হলান্ড। যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান নেইমার জুনিয়র।

তাতেও অবশ্য নরওয়ের কোয়ার্টার ফাইনাল ওঠা আটকাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড বা মেক্সিকো।

বিশ্বকাপ থেকে এত দ্রুত বিদায় ব্রাজিলের জন্য ১৯৯০ সালের পর সবচেয়ে বাজে ফলাফল।

তবে মাত্র দুই মাস আগে চার বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করা আনচেলত্তি জানান, এখন তার লক্ষ্য জাতীয় দলকে নিয়ে একটি 'নতুন চক্র' শুরু করা।

আনচেলত্তি বলেন, 'আমি শুধু বলতে চাই, আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং নতুন নতুন ধারণা খুঁজে বের করব।'

তিনি আরও বলেন, 'এ বছরও আমরা সেটাই করেছি। ব্যক্তিগতভাবে এটি আমার জন্যও একটি অভিজ্ঞতা। ফলাফলটি অত্যন্ত হতাশাজনক এবং আমরা সবাই ভীষণ কষ্ট পেয়েছি। কিন্তু এটি ছিল অসাধারণ একটি দল। আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ জানাই, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে।

মার মনে হয় না আমরা হারার যোগ্য ছিলাম, কিন্তু বাস্তবতাকে মেনে নিতেই হবে।'

'এটাই ফুটবল, এটাই খেলাধুলা। কখনও কখনও পরাজয়ের তিক্ততা ও হতাশা সামলাতে হয়। আমি এমন পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত।

তবে আমরা এই হারকে নতুন যাত্রার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করব। সবাই গভীরভাবে হতাশ, সমর্থকরাও তাই। এটা স্বাভাবিক। কিন্তু এখন আমাদের সঠিকভাবে ঘুরে দাঁড়াতে হবে,'- আনচেলত্তি যোগ করেন।

রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ আরও বলেন, ব্রাজিলের পুনর্গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হবে মিডফিল্ডে নতুন খেলোয়াড় খুঁজে বের করা।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

এবং ক্যাসেমিরো ও ফাবিনিয়োও জাতীয় দলকে বিদায় জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আনচেলত্তি বলেন, 'আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে।

এটা পরিষ্কার যে মিডফিল্ডে কিছু পরিবর্তন আনা দরকার।

আমাদের তরুণ প্রতিভা দরকার।

ব্রাজিলিয়ান ফুটবল থেকে উচ্চমানের নতুন খেলোয়াড় জাতীয় দলে নিয়ে আসতে হবে।

এই দলে এখনও শক্তিশালী একটি ভিত্তি রয়েছে।

অনেক দুর্দান্ত খেলোয়াড় থাকবে, পাশাপাশি নতুনরাও সুযোগ পাবে।'

প্রথমার্ধে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি মিসও ব্রাজিলের হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

তবে আনচেলত্তি জানান, দলের পরিসংখ্যান বিশ্লেষণ অনুসারে ব্রুনোই ছিলেন সেই মুহূর্তে পেনাল্টি নেওয়ার সেরা বিকল্প।

তিনি বলেন, 'আমরা খেলোয়াড়দের পরিসংখ্যান বিশ্লেষণ করেছিলাম।

সেই হিসেবে পেনাল্টির প্রথম পছন্দ ছিল রাফিনিয়া।

সেরা বিকল্প হতো রাফিনিয়া, এরপর নেইমার এবং তারপর ব্রুনো গিমারায়েস।

ব্রুনোর পরে ছিল গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

তাহলে আমরা মনে করেছি ব্রুনোই সেই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত পছন্দ।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০০ এম


নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৫ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন।

রোববার (৫ জুলাই) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিটের উদ্বোধনের সুসংবাদ জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন একটি প্রস্তুতিমূলক সভায় এই তথ্য জানান। তিনি বলেন, "আগামী ১৫ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করলে, এর উন্নয়নে যা যা প্রয়োজন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।"

সরদার মো. সাখাওয়াত হোসেন বিএনপির নির্বাচনি ইশতেহারের আলোকে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা জানিয়ে বলেন, "নির্বাচনি ইশতেহারের আলোকে স্বাস্থ্যসেবাকে গড়ে তোলা হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হবে। যেমন, চট্টগ্রাম থেকে কাউকে স্বাস্থ্যসেবা নিতে ঢাকায় আসতে হবে না। গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। আমরা সবার সহযোগিতা চাই।"

তিনি আরো বলেন, "আমরা প্রধানমন্ত্রীকে সহযোগিতা না করলে তিনি সফল হতে পারবেন না। তিনি পলিসি দেবেন এবং আমরা তা বাস্তবায়ন করব। আমরা তাকে সহযোগিতা করব। প্রধানমন্ত্রী যেখানে সৃষ্টির সম্ভাবনা দেখেন, সেখানে ঝাঁপিয়ে পড়েন সেটাকে আরও বিকশিত করতে।"

স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, "গত দুই মাস ধরেই ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্নিষ্টদের নিয়ে প্রতিটি জেলায় সমন্বিত কমিটি গঠন করা হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। মশার লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ ও উড়ন্ত মশা নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।"

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, "গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি ভালো রয়েছে। রোগী ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত স্যালাইন মজুদ, মোবাইল হাসপাতাল প্রস্তুত এবং চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।"

তিনি যোগ করেন, "ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত স্যালাইন সংগ্রহ করা হয়েছে, যাতে কোনো রোগী স্যালাইনের সংকটে না পড়েন এবং গুরুতর জটিলতা এড়ানো সম্ভব হয়।"

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, "আমাদের সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যসেবা যেন সবাই সমানভাবে পেতে পারে, সেজন্য স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ জরুরি। এ লক্ষ্যে অন্তত চারটি পুরোনো বিভাগীয় শহরে নিউরোসায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চাই। সে ক্ষেত্রে এই হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এখান থেকে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি না করা যায়, তাহলে ওইসব ইনস্টিটিউট কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে না।"

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খান খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির প্রতি সর্বস্তরের শ্রদ্ধা জানাতে আজও মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০১ এম


খামেনির প্রতি সর্বস্তরের শ্রদ্ধা জানাতে আজও মানুষের ঢল

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ সোমবার (৬ জুলাই) রাজধানীর ফ্রিডম স্কয়ারে নেওয়া হবে।

সেখানে সর্বস্তরের জনগণ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এতে লাখ লাখ ভক্ত ও অনুরাগী থাকবেন বলে আশা করা হচ্ছে। উপস্থিতির দিক থেকে খামেনির জানাজা ইরানের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বলে দাবি করা হয়েছে ইরান কর্তৃপক্ষের পক্ষ থেকে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে শেষ হয়েছে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার অনুষ্ঠান। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের সদস্যদের মরদেহ রাখা হয়।

নেতার মরদেহের রাষ্ট্রীয় মর্যাদার বিশাল শেষযাত্রা তেহরানের রাজপথে অনুষ্ঠিত হবে। এরপর, শোক আয়োজনের অংশ হিসেবে তার মরদেহ ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি প্রতিবেশী ইরাকে নেওয়া হবে।

প্রতিবেদন থেকে জানা যায়, আগামী কয়েক দিন ধরে তেহরানে বিপুল মানুষের সমাগম অব্যাহত থাকবে বলেও ধারণা করা হচ্ছে। আজ জনসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির কফিন তেহরানের ফ্রিডম স্কয়ারে নিয়ে আসা হবে।

এরপর মঙ্গলবার (৭ জুলাই) তার মরদেহ পবিত্র নগরী কোমে নিয়ে যাওয়া হবে। ৮ জুলাই মরদেহ ইরাকের কারবালা ও নাজাফ শহরে নেওয়া হবে। সবশেষে ৯ জুলাই খামেনির জন্মস্থান ইরানের মাশহাদে মরদেহ নেওয়া হবে। সেখানেই ইমাম ইমাম রেজা (আ.)-এর মাজারের পাশে তাকে দাফন করা হবে।

শোকের আয়োজনে অংশ নেওয়া লাখো মানুষ আমেরিকা ও ইসরাইল বিরোধী স্লোগান দেন। একই সঙ্গে মার্কিন-ইসরাইলি হামলায় খামেনি ও দেশটির শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধের দাবিও তুলেছেন তারা।

রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, ইরান এ আয়োজনের মাধ্যমে কেবল ধর্মীয় শোকানুষ্ঠান নয়, বরং জাতীয় ঐক্য, প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সংহতি প্রদর্শন করছে।

শেষ বিদায়ে বাবার কফিনের পাশে জানাজায় অংশ নেন খামেনির তিন ছেলে। তবে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি অনুষ্ঠানে প্রকাশ্যে উপস্থিত হননি। বিভিন্ন প্রতিবেদনে বলিউডের মতে, বাবাকে হত্যার হামলায় আহত হওয়ায়, নিরাপত্তাজনিত কারণে তিনি এখনো জনসমক্ষে আসছেন না।

সোমবার শেষকৃত্যে নিরাপত্তা শঙ্কায় পুরোপুরি বন্ধ থাকবে তেহরানের আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সকল নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে।

মঙ্গলবার (৭ জুলাই) মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেও, ইমাম খোমেনি বিমানবন্দর বন্ধ থাকবে আরও একদিন।

অতিরিক্তভাবে, ৯ জুলাই চূড়ান্ত দাফনের সময় মাশহাদের আকাশসীমা ও শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে, মাশহাদগামী ফ্লাইট ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্বকের যত্নে টোনার কেন প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৯ এম


ত্বকের যত্নে টোনার কেন প্রয়োজন

 

ত্বকের যত্নের প্রধান সূত্র ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। এই সূত্রটি মানলে স্বাস্থ্যোজ্জ্বল এবং সুন্দর ত্বক পাওয়া যায়। তবে বেশির ভাগ সময় দেখা যায়, ত্বকচর্চার রুটিন মূলত ক্লিনজিং এবং ময়েশ্চারাইজিং পর্যন্ত সীমাবদ্ধ থাকে। টোনিংকে অনেকেই এড়িয়ে যান। অথচ সুস্থ, মসৃণ ত্বক পেতে এই টোনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টোনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। এটি ত্বকের জন্য বাড়তি পুষ্টি প্রদান করে এবং ত্বকের পিএইচ ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে। এ ছাড়া, টোনিং মানবশরীরের রোমকূপ সংকুচিত করে, যা ব্রণের প্রবণতা কমাতে সহায়তা করে। এছাড়া, টোনিং ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং অতিরিক্ত তেল নিঃসরণ রোধ করে। টোনিং ত্বকের বলিরেখাও কমাতে বেশ কার্যকর। এর জন্য ত্বকচর্চায় টোনিংয়ের কোনো বিকল্প নেই।

 

রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, বাজারে নানা ধরনের টোনার পাওয়া যাবে। বিউটি প্রোডাক্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলি ত্বকের ধরন বুঝে টোনার তৈরিতে বিশেষ মনোযোগ দেয়। তবে বাজারের কেমিক্যালযুক্ত প্রোডাক্টের তুলনায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি টোনার মানসম্মত হবে। সব উপকরণ সহজেই হাতের কাছে পাওয়া যাবে।

 

এছাড়া, গরমে শরীর ঠিক রাখার জন্য কি কি খাবার খেতে হবে, তা জানা দরকার।

তৈলাক্ত ত্বকের জন্য টোনার:

তৈলাক্ত ত্বকে সহজেই ময়লা জমে যায়। ফলে ব্রণ এবং নানা সমস্যা দেখা দেয়। তৈলাক্ত ত্বকের জন্য ঘরোয়া টোনার ব্যবহার করা যায়। ১ চা চামচ বেকিং সোডা এবং ২ চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। চাইলে বোতলে ঢেলে ফ্রিজায় সংরক্ষণ করতে পারেন। এরপর তুলো নিয়ে মিশ্রণটি মুখে লাগান। ৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। দিনে দুবার করে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন। এটি তৈলাক্ত ত্বকে দ্রুত কাজ করে, ফলে ত্বক উজ্জ্বল এবং নরম দেখায়।

 

শুষ্ক ত্বকের জন্য টোনার:

শুষ্ক ত্বকের অধিকারীরা কিছুটা কম সমস্যার সম্মুখীন হন, কিন্তু আর্দ্রতার অভাবে ত্বক রুক্ষ হয়ে পড়ে। এতে দ্রুত বার্ধক্য এবং বলিরেখার সৃষ্টি হয়। শুষ্ক ত্বকে নিয়মিত টোনার প্রয়োজন। ১ চা চামচ গ্লিসারিন এবং ৪ চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। প্রথমে ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ার পর তুলো টোনারে ভিজিয়ে ত্বকে লাগান। সারা মুখে মিশ্রণটি লাগানোর পর ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর ময়েশ্চারাইজার লাগান। রোজ দুবার টোনার ব্যবহার করলে ত্বক উজ্জ্বল, নরম এবং মসৃণ হবে।

 

সংবেদনশীল ত্বকের জন্য টোনার:

যাদের ত্বক সংবেদনশীল, তাদের ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। প্রোডাক্ট ব্যবহারে বিশেষ খেয়াল রাখতে হবে। অন্যথায়, ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সংবেদনশীল ত্বকের জন্য ঘরোয়া টোটকা খুব কার্যকর হতে পারে। আধা কাপ ঠান্ডা দুধের সঙ্গে ২-৩ চামচ গোলাপজল মিশান। এরপর তুলো দিয়ে সারা মুখে লাগিয়ে রাখুন। ৫ থেকে ৬ মিনিট রাখার পর ভালো কোনো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার লাগান। দিনে অন্তত একবার এই টোনার ব্যবহার করতে পারেন।

 

মনে রাখতে হবে, যেকোনো ত্বকই হোক, টোনার ব্যবহার তুলোর সাহায্যে করতে হবে। টোনিং করার পর অবশ্যই মুখটা পানি দিয়ে ধোয়া উচিত এবং হালকা ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার লাগাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%