০৭:৪৭ পি.এম
মাগুরা সদর উপজেলার ভাবনহাটি এলাকায় ব্রাজিল সমর্থকরা ৭৫০ হাত লম্বা একটি বিশাল পতাকা তৈরি করেছেন।
২০১৮ সালে প্রথম তারা ২০০ হাত লম্বা একটি পতাকা তৈরি করেন।
পরে প্রতিবছর তা বাড়তে বাড়তে বর্তমানে ৭৫০ হাতে পৌঁছেছে। পতাকাটি ভালোভাবে সংরক্ষণের জন্য স্থানীয় ব্যবসায়ী মেহেদী হাসানের একটি দোকানের প্রায় ২০০ বছরের পুরনো সিন্দুকে রাখা হয়েছে। পতাকার কিছু অংশ ইতোমধ্যে রাস্তায় টানানো হয়েছে, বাকি অংশ সিন্দুকে সংরক্ষিত রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এটি প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আরও পড়ুন: ‘যারা অনুষ্ঠানে আসেননি, প্রমোশন-আপগ্রেডেশন কিংবা অন্য কোনো সুবিধা চাইতে এলে মনে রাখব’: কুবি ছাত্রদলের আহ্বায়ক
এ বিষয়ে মেহেদী হাসানসহ ব্রাজিল ভক্তরা জানান, ২০১৮ সালে স্থানীয় সবাই মিলে প্রথম পতাকাটি তৈরি করেন। শুরুতে এটি ছিল ২০০ হাত লম্বা। পরে প্রতিবছর প্রায় ২০০ হাত করে বৃদ্ধি পেয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে।
তারা আরো জানান, এলাকায় আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিভিন্ন দলের সমর্থক রয়েছে।
সবাই মিলে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল খেলা বড় পর্দায় একসঙ্গে দেখার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী সারজিল সিকদার নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন