০৪:৩৪ পি.এম
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি বিবৃতির মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়।
দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে, “মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। যেকোনও সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।”
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা
এই পরিস্থিতির কারণে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা ওই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
যারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি চলমান পরিস্থিতির সর্বশেষ তথ্য জানার জন্য নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে পররাষ্ট্র দফতর থেকে।
এছাড়া যেসব যাত্রী মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণ করবেন, তাদেরকে নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে কি না, তা নিশ্চিত করতেও পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
