ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : সোহেল মনজুর


পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : সোহেল মনজুর

প্রশাসন ও পুলিশ বাহিনী একা মাদক নির্মূলের কাজটি সফলভাবে করতে পারবে না। এটি বাস্তবায়নের জন্য সমাজে কার্যকরীভাবে পারিবারিক ও সামাজিক সচেতনতা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

শুক্রবার (২৬ জুন) পিরোজপুরে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

তিনি উল্লেখ করেন, ‘প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। তারা কোন বন্ধুদের সাথে মিশছে এবং কোথায় সময় পার করছে—এ বিষয়ে খতিয়ান রাখতে হবে।’

আরও পড়ুন: শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি জেলা জাসাস,

জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে পিরোজপুর সদর উপজেলা চত্বর থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের হয়ে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালির পর সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, পাশাপাশি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণও করা হয়।

 

অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় প্রমুখ।

আরও পড়ুন: বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্সেনালে যেতে পারেন ব্রাজিল তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


আর্সেনালে যেতে পারেন ব্রাজিল তারকা

নতুন মৌসুমকে সামনে রেখে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল দলকে শক্তিশালী তৈরির পরিকল্পনা শুরু করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ‘গানাররা’ নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে দলে ভেড়াতে আগ্রহী।

ব্রিটিশ গণমাধ্যম ‘টকস্পোর্ট’ জানাচ্ছে, আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী। তবে, নিউক্যাসলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখন পর্যন্ত শুরু হয়নি।

এছাড়া প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, গিমারেস যদি নিজের ইচ্ছে প্রকাশ করেন আর্সেনালে যাওয়ার, তাহলে নিউক্যাসল ক্লাবটির জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে। তারা আশঙ্কা করছে যে, তার বিদায়ের ফলে অন্য কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও দলটি ছাড়ার ভূমিকা নিতে পারে।

এদিকে, ইতিমধ্যেই অ্যান্থনি গর্ডন ৭০ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগদান করেছেন। পাশাপাশি টটেনহাম ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো টোনালিকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। যদিও প্রথম দিকে তাদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল, এখন তারা নতুন প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিউক্যাসল টোনালির মূল্য ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি নির্ধারণ করেছে বলে জানা গেছে।

গিমারেসের বর্তমান চুক্তির মেয়াদ আরো দুই বছর রয়েছে। গত মৌসুমে নিউক্যাসলের হয়ে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১টি ম্যাচ খেলেছেন। সেখানে তিনি ৯ গোল করেছেন এবং ৮টি অ্যাসিস্ট প্রদান করেছেন। তবে তার পারফরম্যান্স ইউরোপিয়ান প্রতিযোগিতায় এডি হাওয়ের দলকে জায়গা করে দিতে পারেনি। নিউক্যাসল প্রিমিয়ার লিগে ১২তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরিয়ে দেওয়া হলো ডিএমপির স্টাফ অফিসার মাসুদ রানাকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


সরিয়ে দেওয়া হলো ডিএমপির স্টাফ অফিসার মাসুদ রানাকে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার মাসুদ রানাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন), মাসুদ রানাকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে (আরঅ্যান্ডডি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়।

গতকাল ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।

পরে আজ শুক্রবার, ডিএমপির কমিশনারের বিশেষ সহকারী এডিসি ফয়েজ ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপেক্ষার অবসান, আবারও ঢাকায় গাইবেন আতিফ আসলাম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


অপেক্ষার অবসান, আবারও ঢাকায় গাইবেন আতিফ আসলাম

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। নানা জটিলতা কাটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম।

আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ অনুষ্ঠানটি। মূলত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর কনসার্টের আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ হয়েছিল। কিন্তু জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি শুরুর মাত্র দুই দিন আগে স্থগিত করা হয়।

তখন আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন আশ্বাস দিয়েছিল যে, সুযোগ হলে একই আয়োজন নতুন করে করা হবে। এবার সেই প্রতিশ্রুতিই তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। কনসার্ট স্থগিত হওয়ার পর আতিফ আসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে জানিয়েছিলেন, তিনি আবারও ঢাকায় ফিরবেন এবং আগের টিকিট পুনর্নির্ধারিত কনসার্টেও বৈধ থাকবে।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্রসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের ভেন্যু শিগগিরই ঘোষণা করা হবে।

আগের টিকিটধারীদের জন্য যা জানা জরুরি, ২০২৫ সালের কনসার্টের টিকিট কিনে যারা রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। নির্ধারিত Re-Apply প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে, যারা রিফান্ডের আবেদন করেছিলেন, তারা সেই আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের জন্য আবেদন করতে পারবেন। তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে এবং বিনামূল্যে সরবরাহ করা হবে।

নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে গেট মাই টিকিট ডট লাইভ প্ল্যাটফর্মে। টিকিটের মূল্য, ক্যাটাগরি এবং বিক্রির সময়সূচি শিগগিরই জানানো হবে। মেইন স্টেজ ইনকরপোরেশনের পরিচালক কাজী রাফসান জানান, গত বছরের অসমাপ্ত আয়োজনকে পূর্ণতা দিতেই আবার এই কনসার্টের উদ্যোগ। এটি শুধুমাত্র একটি কনসার্ট নয়, দর্শকদের কাছে দেওয়া একটি প্রতিশ্রুতি পূরণের আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, কনসার্টের ভেন্যু, টিকিট বিক্রির বিস্তারিত সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরহুম চাচাকে নিয়ে প্রতিমন্ত্রী ইশরাকের আবেগঘন পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


মরহুম চাচাকে নিয়ে প্রতিমন্ত্রী ইশরাকের আবেগঘন পোস্ট

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার একমাত্র চাচা আনোয়ার হোসেন উজ্জ্বলের মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন।

শুক্রবার (২৬ জুন) তার ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, 'আমার একমাত্র আপন চাচা, মরহুম আনোয়ার হোসেন উজ্জ্বলের মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।'

তিনি জানান, ছোটবেলায় এ চাচাই সব আবদার পূরণের একমাত্র মানুষ ছিলেন। চাচা ছিলেন জানিয়ে তিনি বলেন, 'বাবা রাজনৈতিক জীবনে সার্বক্ষণিক ব্যস্ত ছিলেন। কখন তাঁর দেখা পাব, তাঁর কোনো নির্দিষ্ট সময় ছিল না। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। অধিকাংশ সময় এলাকা, জনগণ ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে গভীর রাতে বাসায় ফিরতেন। আবার ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিরোধী দলে থাকার সময় তিনি শহরের আহ্বায়ক বা সভাপতি হিসেবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ফলে বাসায় থাকার সুযোগই খুব কম পেতেন।'

তিনি চাচার কোলে-পিঠে বেড়ে ওঠার কথা উল্লেখ করে জানান, 'খেলতে গিয়ে প্রায় প্রতিদিন হারিয়ে যাওয়া ক্রিকেটের টেনিস বল এনে দেয়া, আইসক্রিম, কোক কিংবা ফান্টা কিনে দেয়া, দোকান থেকে ভিডিও ক্যাসেট এনে কার্টুন দেখানো—ছোট ছোট আবদার থেকে বড় সব আবদারই তিনি পূরণ করতেন। বাবার অনুপস্থিতি কোনো দিনই অনুভব করতে দেননি। বরং মাঝেমধ্যে নিজেই গাড়ি চালিয়ে স্কুল থেকে নিয়ে আসতেন, ফেরার পথে যা খেতে চাইতাম তাই কিনে দিতেন। আরও কত শত স্মৃতি!'

তিনি যোগ করেন, 'আমি সব সময় বলি, আমার শৈশবের স্মৃতিতে বাবার চেয়ে একটি বড় অংশ জুড়ে আছেন উজ্জ্বল কাক্কা—যা আজও ভুলতে পারি না।'

ইশরাক হোসেন লিখেছেন, '২০১৯ সালে সম্পূর্ণ অন্যায়ভাবে উজ্জ্বল কাক্কাকে, যিনি দুই কিডনি বিকল হয়ে ট্রান্সপ্লান্ট করা একজন গুরুতর অসুস্থ রোগী ছিলেন, শুধু সাদেক হোসেন খোকার ভাই হওয়ার কারণে বিনা কারণে কয়েক মাস কারাগারে বিনা চিকিৎসায় বন্দি করে রাখা হয়। ডায়াবেটিসের কারণে তার দুই চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে গিয়েছিল। তারপরও সব মেডিকেল রিপোর্ট ও চিকিৎসকদের মতামত উপেক্ষা করে তাকে কারাগারে পাঠিয়ে নির্মম নির্যাতনের শিকার করা হয়।'

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জানিয়েছেন, 'ওই বিচারককে কোনো দিন সামনে পেলে দুই হাত কথা বলবে। আইনমন্ত্রীসহ কত আওয়ামী নেতার বাসায় ডাক্তারের ফাইল নিয়ে ধরনা দিয়েছি। যা চেয়েছে, অর্থ দিয়েছি। কিন্তু তাদের মানবিকতা একবারও জাগ্রত হয়নি।'

তিনি বলেন, 'আমরা ঢাকার সন্তান, ঢাকার পোলা। অন্যায়, অবিচার আর সন্ত্রাসীদের বিরুদ্ধে বাপ-চাচাদের লড়াই দেখেই বড় হয়েছি। কাক্কার একটি দৃশ্য আজও জ্বলন্ত স্মৃতি হয়ে আছে। দুই পাড়ার স্থানীয় সন্ত্রাসীদের সংঘর্ষ বা বিরোধ হলে সাদা প্যান্ট, সাদা শার্ট, সাদা জুতা পরে হাতে হকি স্টিক নিয়ে দিনের আলোতেই রাস্তায় বেরিয়ে যেতেন। কোনো রাজনৈতিক দলের পরিচয় দেখতেন না; সব সময় মজলুমের পক্ষেই দাঁড়াতেন।'

তিনি আরও লিখেছেন, 'ওনাদের অনুপ্রেরণায় আমরা ছোটরা নীতি-আদর্শ রক্ষায় পাহাড়ের মতো অবিচল ছিলাম। খুনি হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা পরিবার, প্রতিবাদী মানুষ এবং নীতিবানদের এমন অসহায় অবস্থায় নিয়ে গিয়েছিল। সেই দিনগুলোর স্মৃতি কোনো দিন ভুলতে পারব না।'

ইশরাক হোসেন জানান, 'নিম্ন পর্যায়ের কর্মকর্তা ডেপুটি জেলার জাহিদ অনেক চেষ্টা করেছিলেন কাক্কা কষ্ট কিছুটা হলেও লাঘব করতে। অথচ অন্ধপ্রায়, দুই কিডনি বিকল, একটি ট্রান্সপ্লান্ট করা কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত—সবকিছু স্পষ্ট মেডিক্যাল রিপোর্টে উল্লেখ থাকার পরও তাকে কোনো ধরনের ছাড় দেয়া হয়নি।'

তিনি বলেন, 'জামিনের আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেয়া সেই সময়ের ছোটলোক আইনমন্ত্রী আজ মৃত। তার বিচার মহান আল্লাহ করবেন। আর বিচারকের বেশে থাকা ইমরুল কায়েস নামের সেই জানোয়ারটাকে সামনে পেলে তাকে উচিত শিক্ষা দেয়া হবে। কোনো বড় বিএনপি নেতার সঙ্গ নাকি ঘনিষ্ঠ শুনেছিলাম। ওটাকে শুদ্ধ বাংলা স্টাইল আপ্যায়ন করতে এক সেকেন্ড হাত থামবে না। পরিণতি যাই হোক।'

তিনি বলেন, '২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মাত্র আমি ফ্যাসিস্ট, ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনার ভাইয়ের অযোগ্য ছেলে, ভোট ডাকাত তাপসের বিরুদ্ধে মেয়র নির্বাচন করেছি, তার কিছু মাস পর জুনে করোনার করাল থাবা তাকে গ্রাস করে।'

রাজনীতি রাজপথে শিখেছেন জানিয়ে তিনি বলেন, 'কয় কেজির সঙ্গে কত কেজি মিশালে কয় ডিব্বা হয়, কোন সাইজে কত সাউন্ড হয়—এসব হাতে-কলমে শিখে উঠে আসা রাজনৈতিক কর্মী আমরা। নেতা একজনই; তার বাইরে কাউকে গোনার টাইম নেই। যার যেটা প্রাপ্য, তাকে সেটা বুঝিয়ে দিয়েই পরের হিসাব যা হোক হবে আমরা সেই ভাবে গড়ে উঠেছি।'

তিনি যোগ করেন, 'তারপর কাক্কা করোনায় আক্রান্ত হলেন। ইউনাইটেড হাসপাতালসহ আরও বড় বড় হাসপাতালেও কোভিড আইসিইউ বেড মিলল না। যে হাসপাতাল ভবনটি একসময় মেয়র খোকার বিশেষ সহযোগিতায় চালু হয়েছিল, সেই প্রতিষ্ঠানের কাছেও তার ভাই কোনো গুরুত্ব পেলেন না। ক্ষমতায় থাকার সময় যারা ঘণ্টার পর ঘণ্টা বারান্দায় বসে থেকে কাজ হাসিল করতেন, তারা সবাই বেমালুম ভুলে গেলেন সব কিছু।'

প্রতিমন্ত্রী লিখেন, 'খুনি হাসিনার অনুমতি ছাড়া নাকি আইসিইউ বেডও দেয়া যেত না—এমনটাই শুনতে হয়েছে চরম মিথ্যাবাদী মালিকদের থেকে। সেই সময়ের অসহায়ত্ব কোনো দিন ভোলা যাবে না। এই মনোভাব, এই দৃঢ়তা—ছেলেবেলা থেকে উজ্জ্বল কাক্কাকে দেখেই শিখেছি। আজ মনে হলো, সেই কষ্টভরা অসহায় দিনগুলোর কথা জীবনে অন্তত একবার স্মরণ করা উচিত।'

তিনি শেষ প্যরায় বক্তব্য দিয়ে বলেন, 'সারা দেশে ঘরে ঘরে এমন নির্যাতন সহ্য করে, লড়াই-সংগ্রাম করে আজকের এই দিনে এসে বারবার মনে পড়ে, যাওয়ার শেষ বেলায় কাক্কা বলেছিলেন, 'আমাকে একবার গাড়িতে পতাকা নিয়ে ঘুরাবা না, কাক্কা? হ্যাঁ, মন্ত্রী হয়েছে তো কী হয়েছে? জনগণের কথা বলে যাব, সংগ্রামের ভাষায় বলে যাব। এই শহরের অলিগলিতে আমরা মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে চলি। তোমরা চলো তো?'.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%