০৫:৪৮ পি.এম
কয়েকদিনের তীব্র ও ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। ছুটির দিনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পরে বিকেলে হঠাৎ করেই রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। পরে বৃষ্টি নামে মুষলধারে।
রাজধানীর রামপুরা, বনশ্রী, মালিবাগ, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, শান্তিনগর, মতিঝিল, পল্টন, কমলাপুর, শাহজাহানপুর, বাংলামোটর, শাহবাগ, পান্থপথ, ধানমন্ডি ও গ্রিন রোডসহ বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।
এদিকে, বৃষ্টির ফলে স্বস্তি ফিরলেও, বহু সড়কে যানবাহনের গতি কমে যায়। কর্মস্থল থেকে ফেরার পথে এবং বাইরে অবস্থানরত মানুষদের ভোগান্তিতে পড়তে হয়।
আরও পড়ুন: কালকিনিতে রান্নার পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত
অনেককেই দেখা যায় আশ্রয়ের খোঁজে দোকানপাট ও বিভিন্ন স্থাপনার নিচে অপেক্ষা করতে। ভারি বৃষ্টির কারণে রাস্তায় ইতোমধ্যে পানি জমে গেছে।
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় রয়েছে, এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থান দুর্বল থেকে মাঝারি। এই কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন