০৫:৫১ পি.এম
দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। যদিও গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু ঘটেছে, তবে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৬৪৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ১২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: কালকিনিতে রান্নার পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত
গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৮৫ জনে। আর হামের লক্ষণ বা উপসর্গ রয়েছে এমন রোগীর সংখ্যা ৮৪ হাজার ২৬৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৯৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৬৫ হাজার ২৭৫ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন