১০:৩২ এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনা বাড়ানোর কোনো প্রয়োজন অনুভব করছেন না। সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে, যা তার দলের নির্বাচনে পরাজয়ের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়, তিনি এই বক্তব্য রাখেন।
ট্রাম্প উল্লেখ করেন যে, ভোটাররা ইরানের সঙ্গে যুদ্ধের প্রতি আগ্রহী ছিলেন না। পাশাপাশি, তিনি বলেন যে, জ্বালানির দাম বৃদ্ধিও ভোটারদের মধ্যে অসন্তোষের কারণ ছিল। তিনি আরও জানান, ইসরাইলের প্রতি মানুষের মধ্যে বিরূপ মনোভাবও লক্ষ্য করা গেছে।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি তার আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমরা দুটি যুদ্ধে জয়ী হয়েছি।’
আরও পড়ুন: তুরস্কে শুরু হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার বিষয়ে তিনি বলেন, ‘আমি উত্তেজনা আরো বাড়াতে চাইছি না। তাদের হাতে কিছুই নেই। পারমাণবিক উপাদান হাজার হাজার টন পাথরের নিচে চাপা পড়ে আছে।’
ট্রাম্প ইরানের কথিত পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনের পরিস্থিতি নিয়ে বলেন, সেখানে ‘খুব সামান্য তৎপরতা’ লক্ষ্য করা গেছে। তবে তিনি দাবি করেন, প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যে সেখানে অভিযান চালানো সম্ভব। তার ভাষায়, ‘এই মুহূর্তে পিকঅ্যাক্সে অভিযান চালানোর প্রয়োজন নেই। তবে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যেই তা সম্পন্ন করতে পারব।’
এদিকে, ট্রাম্প দাবি করেন যে, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখনও উন্মুক্ত রয়েছে। তিনি বলেন, ‘জাহাজ চলাচল করছে।’
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার ব্যয় সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, যুদ্ধের পেছনে হওয়া সব ধরনের ব্যয় তাদের পরিশোধ করতে হবে।
আরও পড়ুন: এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘আমরা না থাকলে ওই দেশগুলোর অস্তিত্বই থাকত না। আমরা না থাকলে ইসরাইলেরও অস্তিত্ব থাকত না।’
সূত্র: আলজাজিরা
আরএ
আরও পড়ুন: ফ্রান্সের সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী প্যারিস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন