১০:৪৩ এম
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হানের বিখ্যাত উপন্যাস ‘হাজার বছর ধরে’ অবলম্বনে নির্মিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় টুনি চরিত্রে অভিনয় করে সিনেমাপ্রেমী দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী শারমিন জোহা শশী। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এই কালজয়ী বাংলাদেশি সিনেমাটি সরকারি অনুদানে নির্মাণ করা হয়। কোহিনুর আক্তার সুচন্দা এই সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেন।
দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের জগতে রয়েছেন অভিনেত্রী শারমিন জোহা শশী। তবে তার ক্যারিয়ারে টুনি চরিত্রের সুনামকে ছাপিয়ে যেতে পারেননি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন শারমিন জোহা শশী। ছবিগুলোর সঙ্গে তিনি জীবন, ইতিবাচকতা ও নিজের প্রতি ভালোবাসা নিয়ে নানা কথা বলেছেন। ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করার পাশাপাশি নিজের অভিনীত কাজের খবরও ভক্তদের সঙ্গে তিনি শেয়ার করেন।
আরও পড়ুন: ক্যানসারের বিরুদ্ধে লড়াই ও ভালোবাসার গল্প নিয়ে আসছে ‘হাওয়ার গাড়ি’
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটি শাড়ি পরা ছবিতে জোহা শশী বলেছেন— কীভাবে কম বয়সী দেখাবে। অভিনেত্রী উল্লেখ করেছেন— ‘আপনাকে আপনার বয়সের তুলনায় কম বয়সী দেখায়। কারণ আপনি হিংসা বা খারাপ শক্তি বয়ে বেড়ান না।’ তার এই বক্তব্যে ইতিবাচক মানসিকতা ও নেতিবাচকতা থেকে দূরে থাকার একটি বড় বার্তা প্রতিফলিত হয়েছে।
জীবনকে সহজভাবে দেখার পরামর্শ দিয়ে আরেকটি পোস্টে জোহা শশী লিখেছেন— ‘জীবন সহজ হতে পারত, যদি না আমরাই ধরে ধরে পরিস্থিতিগুলোকে জটিল করতাম। চলুন জীবন সহজ করি। সবাইকে গোলাপি শুক্রবারের শুভেচ্ছা।’
সামাজিক মাধ্যম ফেসবুকে অভিনেত্রীর এসব পোস্টে ইতিবাচক থাকার, জীবনকে সহজভাবে দেখার এবং নিজের প্রতি যত্নশীল হওয়ার বিষয়গুলো উঠে এসেছে।
উল্লেখ্য, অভিনেত্রী জোহা শশী ‘ঘরে বাইরে’ নাটকে এশা চরিত্রে অভিনয় করছেন। নাবিলের সঙ্গে জুটি হয়ে দর্শকদের সামনে এসেছেন। বর্তমানে নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।
আরও পড়ুন: শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন