১০:৪১ এম
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ৫৬ বছর বয়সে তিনি সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে নতুন জীবনে প্রবেশ করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই নবদম্পতি আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের খবর নিশ্চিত করেছেন।
ওমর আবদুল্লাহ এক্সে তাদের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গতকাল একটি নতুন যাত্রার সূচনা হলো।’ একই পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেছেন তিনি।
আরও পড়ুন: সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি
জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি রাজদান মন্তব্য করেছেন, ‘কাজ শেষ হয়েছে ব্রো।’
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিয়ের আগে শ্রীনগরে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উভয় পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওমর আবদুল্লাহর বাবা, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ এবং মা মলি আবদুল্লাহসহ তার তিন বোন ও অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত ছিলেন। নিধি রাজদানের বাবা প্রবীণ সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদানও অনুষ্ঠানে ছিলেন।
আরও পড়ুন: যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়া উচিত : র্যাচেল রিভস
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পূর্ববর্তী বিয়েটি নিয়ে বেশ কয়েক বছর ধরে আইনি লড়াই চলছিল। ওমর আবদুল্লাহর সাবেক স্ত্রী পায়েল আবদুল্লাহর সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে গত জুলাইয়ে। সুপ্রিম কোর্ট পারস্পরিক সমঝোতার ভিত্তিতে করা আবেদনের প্রেক্ষিতে এই বিচ্ছেদ মঞ্জুর করেন। ওমরের আগের ঘরে দুই পুত্রসন্তান রয়েছে।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন