০৮:৫৭ পি.এম
বাজেটের অভাবের কারণে অনেক কিছু করা সম্ভব নয়, এ নিয়ে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি জানিয়েছেন, তবে কিছু কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া সম্ভব হবে না।
এছাড়া বিগত সরকারের তুলনায় বর্তমান প্রশাসনের কর্মকর্তারা অধিক সক্রিয় ও দ্রুততার সঙ্গে কাজ করছেন, এ সম্পর্কে মন্তব্য করেন ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ।
বুধবার (১৭ জুন) দুপুরে রাজধানীর লালবাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সেবা নিয়ে জনগণের গণশুনানির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
এ সময় দক্ষিণের প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কে লাইট, মশা নিধনে বিশাল প্রকল্প হাতে নিতে হবে। সেইসাথে জনগণকেও সচেতন হতে হবে।
সিটি করপোরেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নাগরিক সনদ দেওয়ার জন্য কোনো তালবাহানা করা যাবে না। জন্ম সনদে কোনো ঝামেলা হলে, ওয়ারিশ সাটিফিকেট বৈধ হলে তা অবিলম্বে জনগণকে প্রদান করতে হবে। আরও বড় পরিকল্পনা গ্রহণ না করলে পুরান ঢাকার জলাবদ্ধতা কমানো সম্ভব হবে না এবং ওয়াসার পানির লিকেজ, গ্যাসের লাইনের লিকেজসহ বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানের পরামর্শ দেন ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন