ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

নুসরাতের বাড়িতে আগুন, ডেপুটি স্পিকার ৩ মন্ত্রীকে ফোনে পাননি


নুসরাতের বাড়িতে আগুন, ডেপুটি স্পিকার ৩ মন্ত্রীকে ফোনে পাননি

সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জানার পর, মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে, ওই তিন মন্ত্রীর কাউকেই ফোনে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর, স্পিকারের আসনে বসে কায়সার কামাল এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার মন্তব্য করেন, "একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও যখন কোনো ঘটনা ঘটে, তখন বিষয়টি অত্যন্ত উদ্বেগের।"

আরও পড়ুন: এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপির এমদাদ হোসেন আখন্দ বহিষ্কার

তিনি জানান, মধ্যরাত দুইটার দিকে যখন ঘটনাটি ঘটে, তখন তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন, কিন্তু তাকে পাননি। এরপর আইনমন্ত্রীকে ফোন দেওয়া হয়, তাকেও পাওয়া যায়নি। পরবর্তীতে মধ্যরাত দুইটার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দেওয়া হলেও তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে, দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে কায়সার কামাল বলেন, "আমাদের সবার প্রচেষ্টায় বিষয়টি সামনে এসেছে এবং যে কারণে আজকে কথা বলার সুযোগ পেয়েছেন, তা দেওয়া হয়েছে।" স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন যে এ বিষয়ে একটি তদন্ত (ইনভেস্টিগেশন) চলছে।

ডেপুটি স্পিকার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "আমরা তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর দেখি অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।"

আরও পড়ুন: জিয়া পরিবার দেশের সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে: কাদের গনি চৌধুরী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে প্রতিহত হবে: কর্নেল জগলুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


আ.লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে প্রতিহত হবে: কর্নেল জগলুল

বাংলাদেশ জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহবায়ক কর্নেল (অব.) মো. জগলুল আহসান হুশিয়ারি দিয়েছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলের সন্ত্রাসী বাহিনী যদি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে তা রাজপথে প্রতিহত করা হবে।

এই হুশিয়ারি তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ইসিবি চত্তরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দেন, যা দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিল।

জগলুল আহসান উল্লেখ করেন, "বিরোধী দল বা অন্য কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আর একটিবার কটু কথা বলেন, তবে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম এর দাত ভাঙা জবাব দেবে।"

ফোরামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধ্বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মতিউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গঠিত এ সংগঠনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব এয়ার কমোডর (অব.) মনিরুজ্জামান কাশেমী, মেজর (অব.) জায়েদী আহসান হাবীব, অনারারী ক্যাপ্টেন (অব.) দুলাল উদ্দীন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুল গনি, সার্জেন্ট (অব.) হুমায়ুন কবীর, মাস্টার চিফ পেটি অফিসার শরীফ উদ্দীন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) ইকবাল হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বম্ভরপুরে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

‎শাহানুর আলম বিশ্বম্ভরপুর,(সুনামগঞ্জ), প্রতিনিধি

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


বিশ্বম্ভরপুরে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় শিপ্রা বিশ্বাস (২৭) নামের দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষন বিশ্বাসের স্ত্রী।
‎স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঘুম থেকে ওঠে নিহতের স্বামী দেখতে পান তাদের সন্তানরা কান্নাকাটি করছে। এরপর তিনি স্ত্রীকে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে রান্নাঘরের দিকে ছুটে গিয়ে দেখেন, তার স্ত্রী বাঁশের তীরের সাথে রশিতে গলা পেঁচিয়ে ঝুলে আছেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ও নিহতের শ্বশুর-শাশুড়ি ঘটনাস্থলে জড়ো হন। নিহতের স্বামী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি বটি দিয়ে রশি কেটে মরদেহ নিচে নামান।
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানা ও সুত্রে জানা যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎এদিকে, বিশ্বম্ভরপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। স্থানীয়দের তথ্য ও পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনাটিসহ গত এক মাসের ব্যবধানে উপজেলায় অন্তত তিনটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, পারিবারিক কলহ, মানসিক চাপ ও আর্থিক টানাপোড়েনের কারণে মানুষ চরম হতাশায় ভুগছে, যা পরবর্তীতে আত্মহত্যার মতো পথ বেছে নিতে প্ররোচিত করছে। এ প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক বন্ধন সুদৃঢ় করার তাগিদ দিয়েছেন স্থানীয় বিশিষ্টজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকসামে বিএনপির সভাপতিকে শোকজ, অসংলগ্ন অডিওর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


লাকসামে বিএনপির সভাপতিকে শোকজ, অসংলগ্ন অডিওর অভিযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অসংলগ্ন অডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগের ভিত্তিতে কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাকে এই নোটিশ প্রদান করা হয়। নোটিশ পাওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

দলীয় নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের অসংলগ্ন একটি অডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এ কারণে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কাছে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম স্বাক্ষরিত একটি জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে আব্দুস সালামের দলীয় প্রার্থিতা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, লাকসাম উপজেলার ৭ নম্বর আজগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী হিসেবে আব্দুস সালামের নাম ঘোষণা করা হয়েছিল, তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে।

অভিযোগের বিষয়ে জানতে আব্দুস সালামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল মন্তব্য করেছেন, "দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শের বাইরে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।" তিনি জানান, আব্দুস সালামের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তার জবাব পর্যালোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীরা পুলিশকে ঘিরে, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৈয়দ আরিফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


নারীরা পুলিশকে ঘিরে, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৈয়দ আরিফ

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সৈয়দ আরিফ (৩৩) কে আটক করে পুলিশ। এ সময় কিছু নারী ও স্থানীয় বাসিন্দারা পুলিশ সদস্যদের ঘেরাও করেন। এই সুযোগে সৈয়দ আরিফ পালিয়ে যান।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ভাদাম এলাকায় অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানার একটি পুলিশ টিম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৈয়দ আরিফকে আটক করে। পরে, তাকে পুলিশের ভ্যানের দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় নারীরা ও এলাকাবাসী পুলিশ সদস্যদের ঘিরে ফেলে এবং মানবপ্রাচীর তৈরি করেন। এই পরিস্থিতিতে আরিফ কৌশলে পালিয়ে যান। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে, বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে টঙ্গীর তিলারগাতী ও সাতাইশ এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করে। তারা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৫২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিউল্লাহ ফয়সাল (৩০) এবং ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুর রশিদ মিয়া ওরফে রশিদ মণ্ডল (৫৮)। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, "নারীরা ঘেরাও করার পর আরিফ নামের ওই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কৌশলে পালিয়ে যান। পরে পুরো টিম নিয়ে এলাকায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। তবে তিনি পুলিশের গাড়ি থেকে পালাননি।" অন্যদিকে, গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%