১১:৪৮ পি.এম
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজের সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক (৪৩) নিহত হন।
স্থানীয় পুলিশ জানিয়েছে যে, ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় ডোরড্যাশের খাবার ডেলিভারির কাজ করতে গিয়ে নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা মাহফুজুল হক দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে তাকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী
ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মাহফুজুল হক আল-শাম উইলো গ্রোভ-এর একজন কর্মচারী ছিলেন এবং তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তানের পিতা।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন