০১:১৯ পি.এম
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ১৩৮৬ টি মামলা করেছে।
সোমবার (২০ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ১২ টি মোটরসাইকেলসহ মোট ৬৯ টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩ টি বাস, ৬ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৪১ টি মোটরসাইকেলসহ মোট ৯৪ টি মামলা হয়েছে।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫ টি বাস, ৪ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৮২ টি সিএনজি ও ১০৭ টি মোটরসাইকেলসহ মোট ২৯৯ টি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩ টি বাস, ১৭ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ১৬৬ টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ১৮০ টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৮ টি বাস, ১০ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি, ৪৯ টি মোটরসাইকেলসহ মোট ১৫৩ টি মামলা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত
ট্রাফিক-উত্তরা বিভাগে ৯ টি বাস, ৭ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ১৭৪ টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২০ টি বাস, ৬ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ২৫১ টি মামলা হয়েছে।
এছাড়া, অভিযানের সময় মোট ৩৯৪ টি গাড়ি ডাম্পিং এবং ৩১৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন