০১:২৫ পি.এম
বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিদায়ি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর মধ্যে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ, মঙ্গলবার, ২১ জুলাই, বিমানবাহিনী সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎটি সম্পন্ন হয়।
সাক্ষাৎকালে, তারা একে অপরের পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাহিনীদ্বয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময়, বিমানবাহিনী প্রধান বিদায়ি নৌবাহিনী প্রধানের জন্য সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এর আগে, নৌবাহিনী প্রধান বিমানবাহিনী সদর দপ্তরে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি গার্ড অব অনার পরিদর্শন করে সালাম গ্রহণ করেন।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
পরবর্তী সময়ে, তিনি বিমানবাহিনী সদর দপ্তরের প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময়, বিমানবাহিনী প্রধান, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশের বিমানবাহিনী ও নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, আস্থা এবং পেশাদার সম্পর্কের উজ্জ্বল প্রতিফলন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন