১২:৫৭ পি.এম
বাংলাদেশ সেনাবাহিনী মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনগণের জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।
গত ১৩ থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন রিজিয়নের আওতাধীন জোনগুলোর উদ্যোগে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে।
শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, আনিছুর রহমানকে র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণের জন্য বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা ও খেলাধুলার সামগ্রী প্রদান, কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে।
এসব উদ্যোগের ফলে দুর্গম পার্বত্য এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন