০৮:০২ এম
রাজধানীর শেরেবাংলানগর থানার আগারগাঁও এলাকায় বাংলাদেশ বেতারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই বিস্ফোরণের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) সেকেন্ড ইন কমান্ড(টুআইসি) মো. ফজলুল হক।
জানা গেছে, আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনে সড়কের ইউটার্নে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
এর আগে, একই দিন বিকেলে বিটিভি ভবনের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সেখানে ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মিরপুরে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে পাপন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণের পর তার শরীরে আগুন ধরে যায়। এতে তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন