ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন


আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ বুধবার (১২ আগস্ট) উদযাপন করা হচ্ছে।

এ উপলক্ষে বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

এছাড়া, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে একটি আলোচনা সভার আয়োজনও করা হয়েছে।

আরও পড়ুন: মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি

অন্যদিকে, বিকাল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে কোকোর জন্য একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১২ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেন। তিনি ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।

আরও পড়ুন: পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এমপি রানু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবনে বাধা, ভাণ্ডারিয়ায় যুবককে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


মাদক সেবনে বাধা, ভাণ্ডারিয়ায় যুবককে কুপিয়ে জখম
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পরিত্যক্ত ঘরে মাদক সেবনের প্রতিবাদ করায় মো. ইকরামুল ইসলাম (৩৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। একই সময় তার বসতঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটেরও অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইকরামুল ইসলাম ওই এলাকার মৃত আবদুল মালেক আকনের ছেলে। তিনি বর্তমানে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এজাহারে অভিযুক্তরা হলেন দক্ষিণ ভিটাবাড়িয়া এলাকার জাকির হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার (১৯), জিহাদ হাওলাদার (৩০), শাকিল হাওলাদার (৩৫), জাকির হাওলাদার (৬৫) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে সাব্বির ও জিহাদ এলাকায় মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন ইকরামুল। তারা প্রায়ই ভুক্তভোগীর বাড়ির পাশে আড্ডা দেওয়ার পাশাপাশি একটি পরিত্যক্ত ঘরে মাদক সেবন করতেন। এতে বাধা দেওয়ায় ইকরামুলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয় এবং বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার দিন দুপুরে ইকরামুলকে বাড়ির সামনের বেরিবাঁধে একা পেয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় সাব্বির হাওলাদার দা দিয়ে মাথায় কোপ দিলে তা নাকে লেগে রক্তাক্ত জখম হয়। পরে জিহাদ হাওলাদার দা দিয়ে কোপ দিলে তা ঠেকানোর সময় বাম হাতের কনুই কেটে যায়। শাকিল হাওলাদার লোহার রড দিয়ে পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

ইকরামুল গুরুতর আহত হয়ে পড়ে থাকার সুযোগে অভিযুক্তদের কয়েকজন তার ঘরে ঢুকে ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ৮ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানবালা, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা, নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকেও মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত ইকরামুলকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভাণ্ডারিয়া থানার পুলিশ জানায়, এ ঘটনায় একটি লিখিত এজাহার পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ব্যাটিংয়ে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


‘ব্যাটিংয়ে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ’

অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণের বিপক্ষে টেস্টে সাফল্য পেতে ব্যাটারদের দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডারউইনে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, প্রতিটি সেশন ধরে ভালো ক্রিকেট খেলাই দলের মূল লক্ষ্য।

দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে।

প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পরও বাংলাদেশ আত্মবিশ্বাস হারাচ্ছে না। শান্তর মতে, ম্যাচ কত দিন গড়াবে সেটি নিয়ে না ভেবে প্রতিটি সেশনে নিজেদের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগ থাকবে দলের।

শান্ত বলেন, 'আমরা তো খেলোয়াড় হিসেবে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রতিটা সেশন বাই সেশন খেলতে চাই, আমরা যেটা সব সময় বলি।'

তিনি আরও বলেন, 'একেকটা সেশন গুরুত্বপূর্ণ। চার দিন যাবে, পাঁচ দিন যাবে, নাকি তিন দিন যাবে এ ধরনের আলোচনা থাকবেই। কিন্তু খেলোয়াড় হিসেবে আমাদের সব সময় লক্ষ্য থাকবে যে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি।'

অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের ব্যাটারদের সামনে বড় চ্যালেঞ্জ হবে নতুন বল সামলানো। মারারা স্টেডিয়ামের ড্রপ-ইন উইকেটে পেসাররা শুরুতে বাড়তি সুবিধা পেতে পারেন। তাই আগ্রাসনের বদলে পরিস্থিতি বুঝে নিজেদের স্বাভাবিক ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন শান্ত।

তিনি বলেন, 'আমার মনে হয়, নতুন বলে সব সময় সব জায়গায় চ্যালেঞ্জ থাকে, এখানে হয়তো একটু বেশি থাকবে। এখানে যতক্ষণে আমরা ব্যাটিং করব, যে-ই ব্যাটিং করবে, যার যার সহজাত খেলাটা খেলবে এবং রানের জন্য খেলবে।'

ব্যাটারদের দীর্ঘ সময় উইকেটে থাকার গুরুত্ব বোঝাতে গিয়ে শান্ত বলেন, 'লম্বা সময় মনোযোগ ধরে রেখে ব্যাটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তারা খুবই ভালো বোলিং অ্যাটাক। তাই এই অ্যাটাককে ঠিকমতো সামলাতে হলে আমাদের অবশ্যই আরও অনেক বেশি মনোযোগ এবং ভালো চিন্তাভাবনা নিয়ে ব্যাটিং করতে হবে।'

এদিকে চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দেওয়া লিটন দাস প্রথম টেস্টের জন্য পুরোপুরি ফিট বলেও নিশ্চিত করেছেন শান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না।

তিনি বলেছেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন। এ কারণেই তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবার নিয়ে নানামুখী ষড়যন্ত্র করেন।

বুধবার সকালে বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

রিজভী জানালেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো। একটি পরিবারকে নানা ভাবে বিপর্যস্ত করার জন্য পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা কোনো কিছু বাদ রাখেননি।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধা পরিবার বলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার প্রচেষ্টা পরিচালনা করেছিল ফ্যাসিবাদী সরকার। হাসিনা কোনোভাবেই জিয়া পরিবারের দেশপ্রেম বরদাশত করেননি। এখন সেই হাসিনা জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোতাম চাপলেই ইলেকট্রিক শক! ২ কোটি ডলারে ভয়ংকর গ্লাভস কিনছে মার্কিন পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


বোতাম চাপলেই ইলেকট্রিক শক! ২ কোটি ডলারে ভয়ংকর গ্লাভস কিনছে মার্কিন পুলিশ

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বা অভিবাসন পুলিশের হাতে এবার উঠতে যাচ্ছে একটি ভয়ংকর হাতিয়ার। এটি অবাধ্য ও মারমুখী ব্যক্তিদের দ্রুত নিয়ন্ত্রণে আনতে যন্ত্রণা দেওয়ার ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক শক দিতে সক্ষম বিশেষ গ্লাভস বা দস্তানা ব্যবহারের উদ্দেশ্যে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) সোমবারের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী মার্চের মধ্যে প্রায় ২ কোটি ডলার খরচ করে আইসিই হাজার হাজার ‘জি.এল.ও.ভি.ই’ (জেনারেটেড লো আউটপুট ভোল্টেজ এমিটার) কেনার পরিকল্পনা করেছে। এই গ্লাভসগুলো যাদের তৈরি করেছে তারা হলেন কেন্টাকির ‘কমপ্লায়েন্ট টেকনোলজিস’। দেখতে এটি সাধারণ হাতমোজার মতোই। কিন্তু এর মধ্যে লুকানো একটি বোতাম চাপলে এটি বৈদ্যুতিক মোডে চলে যায়। যখন এটি সরাসরি ত্বকে স্পর্শ করে, তখন এটি তাৎক্ষণিকভাবে তীব্র যন্ত্রণার সৃষ্টি করে, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অপরাধীকে কাবু করে ফেলতে সক্ষম।

গবেষক জন পিটার্স এই বৈদ্যুতিক শকটিকে ‘মৌমাছির হুলের’ সঙ্গে তুলনা করেছেন। তার ধারণা, অপেক্ষাকৃত দুর্বল বা বয়স্ক কর্মকর্তাদের জন্য এই প্রযুক্তি গাড়ি বা বন্দিশালা থেকে অবাধ্য ব্যক্তিদের বের করার ক্ষেত্রে দারুণ কার্যকর হবে। প্রস্তুতকারক কোম্পানি জানাচ্ছে, এই গ্লাভস ব্যবহারের জন্য কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হবে। তবে শিশু, অন্তঃসত্ত্বা, বৃদ্ধ বা কেবল মৌখিকভাবে প্রতিবাদকারীদের ওপর এর প্রয়োগ পুরোপুরি নিষেধাজ্ঞা রয়েছে। এ নিয়ে ডিএইচএস বা প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এমন উদ্যোগে মানবাধিকার কর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) কর্মকর্তা জেন রলনিক বোরচেটা মন্তব্য করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি কার্যকর করতে আইসিই ইতিমধ্যেই মাত্রাতিরিক্ত বলপ্রয়োগে অভিযুক্ত। এখন নতুন এই প্রযুক্তির মাধ্যমে বিশেষত সামান্য একটি বোতাম চেপে তারা সাধারণ মানুষকে নিঃশব্দে বৈদ্যুতিক শক দিতে সক্ষম হবে, যার পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ। যদিও কিছু সমর্থকদের মতে, রাস্তায় সাধারণ টহলের বদলে মূলত জেলখানা ও সহিংস বন্দিদের স্থানান্তরের মতো নির্দিষ্ট কাজেই এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%