প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বা অভিবাসন পুলিশের হাতে এবার উঠতে যাচ্ছে একটি ভয়ংকর হাতিয়ার। এটি অবাধ্য ও মারমুখী ব্যক্তিদের দ্রুত নিয়ন্ত্রণে আনতে যন্ত্রণা দেওয়ার ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক শক দিতে সক্ষম বিশেষ গ্লাভস বা দস্তানা ব্যবহারের উদ্দেশ্যে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) সোমবারের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী মার্চের মধ্যে প্রায় ২ কোটি ডলার খরচ করে আইসিই হাজার হাজার ‘জি.এল.ও.ভি.ই’ (জেনারেটেড লো আউটপুট ভোল্টেজ এমিটার) কেনার পরিকল্পনা করেছে। এই গ্লাভসগুলো যাদের তৈরি করেছে তারা হলেন কেন্টাকির ‘কমপ্লায়েন্ট টেকনোলজিস’। দেখতে এটি সাধারণ হাতমোজার মতোই। কিন্তু এর মধ্যে লুকানো একটি বোতাম চাপলে এটি বৈদ্যুতিক মোডে চলে যায়। যখন এটি সরাসরি ত্বকে স্পর্শ করে, তখন এটি তাৎক্ষণিকভাবে তীব্র যন্ত্রণার সৃষ্টি করে, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অপরাধীকে কাবু করে ফেলতে সক্ষম।
গবেষক জন পিটার্স এই বৈদ্যুতিক শকটিকে ‘মৌমাছির হুলের’ সঙ্গে তুলনা করেছেন। তার ধারণা, অপেক্ষাকৃত দুর্বল বা বয়স্ক কর্মকর্তাদের জন্য এই প্রযুক্তি গাড়ি বা বন্দিশালা থেকে অবাধ্য ব্যক্তিদের বের করার ক্ষেত্রে দারুণ কার্যকর হবে। প্রস্তুতকারক কোম্পানি জানাচ্ছে, এই গ্লাভস ব্যবহারের জন্য কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হবে। তবে শিশু, অন্তঃসত্ত্বা, বৃদ্ধ বা কেবল মৌখিকভাবে প্রতিবাদকারীদের ওপর এর প্রয়োগ পুরোপুরি নিষেধাজ্ঞা রয়েছে। এ নিয়ে ডিএইচএস বা প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এমন উদ্যোগে মানবাধিকার কর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) কর্মকর্তা জেন রলনিক বোরচেটা মন্তব্য করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি কার্যকর করতে আইসিই ইতিমধ্যেই মাত্রাতিরিক্ত বলপ্রয়োগে অভিযুক্ত। এখন নতুন এই প্রযুক্তির মাধ্যমে বিশেষত সামান্য একটি বোতাম চেপে তারা সাধারণ মানুষকে নিঃশব্দে বৈদ্যুতিক শক দিতে সক্ষম হবে, যার পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ। যদিও কিছু সমর্থকদের মতে, রাস্তায় সাধারণ টহলের বদলে মূলত জেলখানা ও সহিংস বন্দিদের স্থানান্তরের মতো নির্দিষ্ট কাজেই এই প্রযুক্তি ব্যবহার করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন