ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

জামায়াত এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা


জামায়াত এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

জামায়াতের এমপি শাহজাহান চৌধুরীর আলোচিত ব্যক্তিগত সচিব (পিএস) আরমান উদ্দিনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা দায়ের করেছেন এক প্রবাসী।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত পিএস আরমান উদ্দিন এবং তার ভাই আরিফ উদ্দিনসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা আমির হোসেন মামলাটি করেন। আদালত মামলা গ্রহণ করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আদনান কবির জিলান জানিয়েছেন, আদালত মামলাটি আমলে নিয়ে নিকটস্থ সার্কেল (সাতকানিয়া) অফিসারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

মামলার আরজিতে বাদী আমির হোসেন আরমান উদ্দিনের পাশাপাশি তার ভাই আরিফ উদ্দিন (৩৭), লোহাগাড়ার শওকত আলী (৪২), আদিল (৩২), আনোয়ার (২৮) ও জয়নাল আবেদীন (৩৩)-এর নাম উল্লেখ করেছেন। অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলাটির অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাদীর লোহাগাড়ার আজিজ কমপ্লেক্সে চারতলা একটি ভবন রয়েছে, যা তিনি ২০০৬-০৭ সালের দিকে নির্মাণ করেন। ভবনের নিচতলায় একটি আলমারির দোকান এবং অন্য অংশে বসতঘর ভাড়া দেওয়া হয়। কিছুদিন ধরে আরমান উদ্দিন এবং তার ভাই আরিফ উদ্দিন বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ঘর ও মার্কেট দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আসামিরা বাদীকে শাসাচ্ছিলেন যে তারা ভিন্ন এলাকা থেকে এসে তার এলাকায় বসবাস করার কারণে চাঁদা দিতে হবে।

গত ৩ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আরমান উদ্দিন বাদীর কাছে আবারও চাঁদা দাবি করেন এবং বাদী টাকা দিতে পারবেন না জানালে তার ঘর দখল করে নেওয়ার হুমকি দেন। এরপর আসামিরা আজিজ কমপ্লেক্সের নিচতলায় প্রবেশ করে বাদীর ভাড়াটিয়া ওবায়দুলের আলমারির দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দোকান থেকে ১২টি তিন-পার্টের স্টিলের আলমারি, তিনটি দুই-পার্টের আলমারি, দুটি দুই দরজার আলমারি, ছয়টি চার দরজার ওয়াল শোকেস, দুটি দুই পাশের দরজার ওয়াল শোকেস, আলমারি শিটসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকা বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, দোকানের একটি ক্যাশ টেবিলও নিয়ে যাওয়া হয়েছে, যার ভেতরে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ছিল। পরে আসামিরা দোকানে নতুন তালা লাগিয়ে দেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি

এসব ঘটনার সময় বাদী প্রবাসে অবস্থান করছিলেন। দেশে ফিরে তিনি অভিযুক্তদের সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে ২০ আগস্ট সকালে আসামিরা বাদীর ভবনে এসে বৈঠক করার কথা বলে। সেখানে আবারও ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বাদী অভিযোগ করেন যে আরমান উদ্দিন বাদীকে তার এলাকায় বসবাস করতে হলে তাদের নির্দেশ অনুযায়ী চলতে হবে বলে হুমকি দেন। এছাড়া আদিল বাদীকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেয়। একপর্যায়ে আসামিরা বাদীকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন।

সর্বশেষ ঘটনার পর বাদী লোহাগাড়া থানায় গিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ করেন, তবে পুলিশ মামলা নেওয়ার কথা বলে ঘটনাস্থলে যায়। পরে মামলা গ্রহণ না করায় বাদী আদালতে মামলা করার জন্য বাধ্য হন।

বর্তমানে দেশের বাইরে থাকার কারণে আরমান উদ্দিনের কাছ থেকে মামলার বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাদী আমির হোসেন বলেছেন, “৩০ বছর ধরে আমি প্রবাস জীবন কাটাচ্ছি। আমার বাবার কেনা জায়গার ওপর মার্কেটটি নির্মাণ করা হয়েছে। এখন পুরো মার্কেট কি আসামিরা দখল করেছে?”

আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়িবহরে হামলা

মামলার তদন্ত বিষয়ে জানতে চেয়ে চট্টগ্রামের সাতকানিয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেছেন, “মামলাটি তদন্তের জন্য এখনো (নথিপত্র) হাতে পাইনি। আমাদের কাছে এলে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করব।”

এছাড়া জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আরমান উদ্দিন জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর সঙ্গে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয় করে দেন। ব্যবসায়ী খোরশেদ আলমকে অপহরণ করে মারধর এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ রয়েছে আরমান উদ্দিনের বিরুদ্ধে। এছাড়া বালু মহাল, উন্নয়ন কাজের ঠিকাদারী নিয়ন্ত্রণ ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি দৈনিক আজকের পত্রিকায় একটি সংবাদও প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির মো. আনোয়ারুল ইসলামকে কয়েক দফা ফোনকল করা হলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন: বাকেরগঞ্জে বিএনপির গণসমাবেশে জনতার ঢল, হেলিপ্যাড মাঠজুড়ে জনসমুদ্র দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে তাঁদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর তিনি ফাতেহা পাঠ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিট এবং দলটির সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালচারাল ট্যুরিজম এগিয়ে নিতে ‘জয়েন্ট টাস্কফোর্স’ গঠন করা হবে: পর্যটনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


কালচারাল ট্যুরিজম এগিয়ে নিতে ‘জয়েন্ট টাস্কফোর্স’ গঠন করা হবে: পর্যটনমন্ত্রী

দেশের কালচারাল ট্যুরিজমকে এগিয়ে নিতে ‘জয়েন্ট টাস্কফোর্স ফর কালচারাল ট্যুরিজম’ গঠন করা হবে, এমনটি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ সোমবার সকালে, ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের উন্নয়ন’ শীর্ষক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব বিষয় উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, 'পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প, যার সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওতপ্রোতভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। বর্তমানে পর্যটন খাতের অবদান দেশের জিডিপিতে মাত্র ২-৩ শতাংশ। এই অবদানকে ৭-৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।'

মন্ত্রী আরও বলেন, আজকের সভায় প্রাথমিকভাবে একসঙ্গে কাজ করার লক্ষ্যে দুই মন্ত্রণালয়ের মধ্যে একটি Memorandum of Understanding (MOU) সই করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ শুরু হবে।

সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দেশের বিমানবন্দরে বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য ‘নজরুল বর্ষ’-এর প্রচারনার প্রস্তাব দেন। এ সময় পর্যটনমন্ত্রী বলেন, নজরুল বর্ষ উপলক্ষে প্রয়োজনীয় প্রচারণার উদ্যোগ গ্রহণ করা হবে।

সভাপতির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, 'আমাদের দেশীয় ঐতিহ্য হাজার বছরের পুরোনো। এই ঐতিহ্য সংরক্ষণ করে তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় বর্তমান সরকার। দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোকে পর্যটন থিমকে লক্ষ্য রেখে উন্নয়ন করা হবে।'

তিনি বলেন, দেশে ৫৫৪টি প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের টাস্কফোর্স পরিদর্শন করবে। পরিদর্শনের পর এসব স্থাপনার উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসিসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাতের মা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাতের মা

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার। তবে তিনি দাবি করেছেন, রায় ঘোষণার পরেও পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি নিরাপত্তা চেয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকায় তার নিজ বাড়িতে রায়-পরবর্তী বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেন নুসরাতের মা।

শিরিন আক্তার জানান, "নুসরাতকে হত্যার পর অনেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেছিল।" তিনি আরও জানান, হাইকোর্টের রায়ের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে, এটি আত্মহত্যা নয় বরং হত্যাকাণ্ড। এই রায়ে তিনি সন্তুষ্ট বলেও জানান।

তবে তিনি রায়ের পর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি বলেন, "তাদের বাড়িঘরে আগুন দিয়ে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।" প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে তিনি পরিবারের নিরাপত্তা চান।

দুই আসামির মৃত্যুদণ্ড এখনও বহাল রয়েছে।

নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত চার আসামি হলেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ ও ইফতেখার হোসেন রানা।

খালাস পাওয়া ১০ আসামি হলেন মোহাম্মদ শামীম, রুহুল আমিন, আফসার উদ্দিন, মাকসুদ কাউন্সিলর, হাফেজ আব্দুল কাদের, আব্দুর রহিম শরীফ, ইমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিল, কামরুন নাহার মনি ও আরও একজন আসামি।

সোমবার দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা এই রায় ঘোষণা করেন। প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে রায় পড়া হয়। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা রায়ের মূল অংশ পড়ে শোনান।

রায় ঘোষণার সময়ে আদালতের এজলাসে আসামি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

যেভাবে হত্যা করা হয় নুসরাতকে:

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নুসরাতের শ্লীলতাহানি করেন। এই ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায়, একই বছরের ৬ এপ্রিল নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পরে ডেথ রেফারেন্সের জন্য মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে আসামিরা পৃথক আপিল ও জেল আপিলে করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সোমবার হাইকোর্ট এই মামলার রায় ঘোষণা করলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে একজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন, যাঁর নাম মো. সাইফুল (৩৫)।

এই ঘটনা ঘটে সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন এলাকায়।

আহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা এবং তিনি ওই এলাকার মো. সাবেরের ছেলে।

বিজিবি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় ওই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে। এর ফলে সীমান্ত এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক মো. সাইফুল আহত হন। আহত সাইফুলকে চিকিৎসার জন্য কক্সবাজারে নেয়া হচ্ছে বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে, এমন তথ্য তাঁরা জেনেছেন। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এজন্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে নজরদারি অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%