০৫:৫৩ পি.এম
বিশ্বকাপে মজেছে গোটা বিশ্বের মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ফুটবলারদের সমর্থন করার জন্য মাঠে হাজির হচ্ছেন তাদের পরিবারের সদস্যরা।
কিছু খেলোয়াড়ের সাথে সঙ্গে রয়েছেন প্রেমিকা। মাঠে উপস্থিত থেকে তারা প্রিয় মানুষদের সমর্থন করছেন। তবে বর্তমানে এক মধুর সমস্যায় পড়েছেন জার্মান মডেল লরা আবলা শ্মিট।
লরার নামটি কিছুদিন আগে অনেকের কাছে অপরিচিত ছিল। বর্তমানে অধিকাংশ জার্মান ফুটবল ভক্তদের কাছে তিনি খুব পরিচিত। বিখ্যাত মডেল বনে যাওয়া লরাকে আগে তেমন কেউ চিনত না। উত্তর জার্মানিতে জন্ম নেওয়া এই মেয়েটির জীবন একদম পালটে যায়। তার সাথে দেখা হয় স্প্যানিশ ও লিপজিগের ক্রিজ তারকা দানি ওলমোর, আর এভাবেই সে বিখ্যাত হয়ে ওঠে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের
রাতারাতি সোশাল প্ল্যাটফর্মে বিখ্যাত হয়ে ওঠেন তিনি। হাজার হাজার ফলোয়ার সৃষ্টি হয়ে যায় এই ইনফ্লুয়েন্সারের। কিন্তু এই খ্যাতি কিছু বিড়ম্বনা সৃষ্টি করে। ২০২৪ ইউরোর কোয়ার্টার-ফাইনালে স্পেন বিতর্কিত পেনাল্টির মাধ্যমে জার্মানিকে পরাজিত করে সেমিতে পৌঁছে।
এতে লরা তীব্র সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। জার্মান সমর্থকরা তাঁকে লক্ষ্যবস্তু বানান কারণ তারা জেনে ছিলেন তিনি স্প্যানিশ জাতীয় দলের কাছে ছিলেন। এসময় লরা বলেন, ‘জার্মানির হারে আমি হাজার হাজার বিদ্বেষপূর্ণ বার্তা পেয়েছিলাম। তারা আমাকে সম্ভাব্য সবচেয়ে জঘন্য নামে ডাকত।
লরা তাঁর প্রেমিককে সমর্থন করার জন্য স্পেনের জার্সি পরতে পারেননি। আবার ওলমোর সতীর্থদের স্ত্রী ও বান্ধবীদের সাথে একই জায়গায় দাঁড়িয়ে ওলমোকে সমর্থন করার জন্য জার্মানির জার্সিও পরতে পারেননি। তিনি বলেন, ‘আমি স্পেনের জার্সি পরি বলে মানুষ আমাকে ঘৃণা করে, আক্রমণ করে, এটা দেখে আমি খুব হতাশ। আমি যদি স্পেনের জার্সি পরতে না পারি, তাহলে আমি কোনো দলেরই জার্সি পরব না। বিশ্বকাপ বা ফুটবল নিয়ে আমার মাথাব্যথা নেই, আমি শুধু আমার প্রেমিককে সমর্থন করছি। আমি ২০২২ সালের টুর্নামেন্টের এক মিনিটও দেখিনি।’
লরা আরও জানান, ইউরো ২০২৪ ইউরো কাপে স্পেন জার্মানিকে বাদ দেয়ার পর তার বন্ধুরা তাকে বলেছিল যে তিনি স্প্যানিশ খেলোয়াড়দের সাথে বাইরে গিয়ে উদযাপন না করতে। এমনকি স্প্যানিশ কোচিং স্টাফও বলেছিল যে তারা ভয় পাচ্ছিলেন লরা হয়তো আক্রমণের শিকার হতে পারেন।
আরও পড়ুন: বিএসপিএ ও হুংকারের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন
সেই সময়ে কথা আস্তে আস্তে সবার মন থেকে মুছে গেলেও চলমান বিশ্বকাপে নিজের স্পেনের ১০ নম্বর জার্সি পরে দানি ওলমোকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রে হাজির হলে আবারও জার্মান ভক্তরা তার গল্পটি সামনে নিয়ে আসে। যদি স্পেন আবার জার্মানির মুখোমুখি হয়, তাহলে লরার প্রতিক্রিয়া কেমন হবে? এ নিয়ে নেটিজেনরা প্রশ্ন রাখতে শুরু করেছে। লরার ইনস্টাগ্রাম এবং টিকটকসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার বিশাল ফলোয়ার রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন