ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

নওগাঁ ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ০৩ জন গ্রেফতার


নওগাঁ ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ০৩ জন গ্রেফতার

পুলিশ সুপার নওগাঁর নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানার পুলিশের একটি বিশেষ টিম অদ্য ইং- ০৩/০৭/২০২৬ তারিখে রাত ২৩.১০ ঘটিকায় ধামইরহাট থানাধীন ধামইরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ চকযদু গ্রামে অবস্থিত জনৈক মো: নাজমুল হোসেন এর পরিত্যক্ত বসতবাড়ির পশ্চিম পাশের ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে।

এ সময় মাদকসেবনরত অবস্থায় উপকরণসহ হাতেনাতে মাদকসেবী ১। মোঃ জয়পাল ওরফে টুকটুক (৩৬) পিতা-মৃত দাড়িকা পাল, মাতা-নীলা পাল ২। মোঃ জনি রহমান (৩৫) পিতা- মোঃ মিজানুর রহমান, মাতা- মোছাঃ জেসমিন, ৩। মোঃ মিলন হোসেন (৩০), পিতা-মৃত মনোয়ার হোসেন, মাতা- মোছাঃ বেবি আরা সর্বসাং- দক্ষিণ চকযদু, থানা- ধামইরহাট, জেলা-নওগাঁদেরকে ধৃত করা হয়। মাদকসেবনের অপরাধে ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ আত্রাই থানা পুলিশের এবং মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে তিনজন মাদকসেবি গ্রেফতার করা হয়

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০৬ এম


নওগাঁ আত্রাই থানা পুলিশের এবং মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে তিনজন মাদকসেবি গ্রেফতার করা হয়

পুলিশ সুপার, নওগাঁর নির্দেশে আজ সন্ধ্যায় আত্রাই থানা পুলিশের এবং মোবাইল কোর্টের থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তিনজন মাদকসেবি গ্রেফতার করা হয়। দেশ টার্কি তো তিনজন হচ্ছে ১। মোঃ সাজেদুল ইসলাম (১৮), পিতা-মৃত এছাহার প্রামানিক, সাং-জিয়ানন্দপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী ২। মোঃ সাকিব হোসেন (২১), পিতা-শাহাবুদ্দিন আহমেদ, সাং-সরদারপাড়া, থানা-আত্রাই, ৩। মোঃ রায়হান আলী (২৫), পিতা-মোঃ আসলাম আলী, সাং-পাচপাকিয়া, থানা-আত্রাই, সর্বজেলা- নওগাঁ। তাদেরকে ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রত্যেককে ২১ (একুশ) দিন করে কারাদন্ড এবং জরিমান করা হয়।

আগামী দিনগুলিতে আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী অভিযান জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক বিরোধী অভিযানে আত্রাই এলাকার জনগণের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গালিবাফ-আরাগচিকে হত্যার পরিকল্পনার অভিযোগ নাকচ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১১ এম


গালিবাফ-আরাগচিকে হত্যার পরিকল্পনার অভিযোগ নাকচ করল ইসরায়েল

ইসরায়েল গালিবাফ এবং আরাগচিকে হত্যার পরিকল্পনার খবরকে অস্বীকার করেছে।

শান্তি আলোচনা চলাকালে গুরুত্বপূর্ণ পর্যায়ে ইরানের দুই শীর্ষ কর্মকর্তা—পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল—এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। খবরটি আল জাজিরায় প্রকাশিত হয়েছে।

ইসরায়েলের মতে, নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এসব প্রতিবেদন ‘ভুয়া খবর’ এবং ‘বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি’।

এর আগে, দুই সংবাদমাধ্যমই নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে চলা আলোচনার সময় ইসরাইল ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল বলে মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করতেন।

মার্কিন ‍দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের অন্যতম প্রধান কৌশল ছিল ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। সর্বোচ্চ নেতা আলি খামেনি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা আলি লারিজানিসহ বহু উচ্চপদস্থ নেতাকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা ছিল, যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে আরাগচি ও গালিবাফও ইসরাইলের বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারেন। তবে তারা মনে করতেন, এই দুই কর্মকর্তাকে হত্যা করা হলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ওয়াল স্ট্রিট জার্নাল মার্চ মাসে জানিয়েছিল, আরাগচি ও গালিবাফ ইসরাইলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন। তবে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনুরোধে সাময়িকভাবে তাদের নাম সেই তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়।

দ্য নিউইয়র্ক টাইমস আরও জানায়, ট্রাম্প প্রশাসন জানতে পারে যে অন্তত গালিবাফ ইসরায়েলের টার্গেট তালিকায় রয়েছেন। এরপর ওয়াশিংটন ইসরায়েলকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানায়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুনের ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের সংঘাতে পাহাড়ের নিচে নির্মিত একটি গোপন বাঙ্কারে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বৈঠকে হামলার সময় গালিবাফ অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তিনজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার দাবি, উভয় ক্ষেত্রেই তাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘানাকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১৩ এম


ঘানাকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল কলম্বিয়া

কলম্বিয়া, যিনি দারুণ ছন্দে রয়েছে, ঘানার বিপক্ষে লড়াইয়ে কুলিয়ে উঠতে পারল না। আফ্রিকার আরেক দেশ কেপ ভার্ডের বিদায়ের পর ঘানা দক্ষিণ আমেরিকার প্রতিপক্ষের কাছে হারিয়ে বিদায় নিয়েছে। কলম্বিয়া জয় পেল জন আরিয়াসের একমাত্র গোলে। ছবি: এএফপি

শুক্রবার (৪ জুলাই) কানসাস সিটিতে শেষ ৩২–এর ম্যাচে কলম্বিয়া ঘানাকে ১-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধে জন আরিয়াসের একমাত্র গোলেই লা কাফেতেরোস আরো এক ধাপ এগিয়ে গেল শেষ ১৬-তে। ভ্যাঙ্কুভারে, আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে শেষ ষোলোর এই ম্যাচ।

এই ম্যাচ দিয়েই রাউন্ড অব ৩২ পর্বের সমাপ্তি ঘটল।

কানসাস সিটিতে ঘানার বিপক্ষে কলম্বিয়া একচেটিয়া আধিপত্য দেখিয়েছে। ৬২ শতাংশ বল পজেশন নিয়ে লা কাফেতেরোসরা ২০টি শট নিয়েছে, যার মধ্যে ৮টি শট লক্ষ্যে ছিল। অন্যদিকে, ঘানা ৮টি শট নিলেও একটি শটও লক্ষ্যে ছিল না।

ম্যাচের ১৪তম মিনিটেই লিড পায় কলম্বিয়া। লুইস সুয়ারেজের বাড়ানো পাস থেকে দারুণ গোল করেন জন আরিয়াস।

৫৭ মিনিটে ঘানার জালে দ্বিতীয়বার বল পাঠায় কলম্বিয়া। লুইস দিয়াজ গোলের উল্লাসে মাতান লা কাফেতেরোসদের। কিন্তু ভিএআর দেখে গোলটি অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত কলম্বিয়া ন্যুনতম ব্যবধান ধরে রেখেই শেষ ১৬ নিশ্চিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ শ্রদ্ধায় খামেনিকে বিদায় জানাতে অপেক্ষায় লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ এম


শেষ শ্রদ্ধায় খামেনিকে বিদায় জানাতে অপেক্ষায় লাখো মানুষ

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আজ সর্বস্তরের নাগরিকরা শ্রদ্ধা জানাবেন। ইরান আশা করছে এতে লাখ লাখ ভক্ত ও অনুরাগীর উপস্থিতি হবে। দেশের দাবি অনুযায়ী, খামেনির জানাজা ইরানের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। শনিবার আল-জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভক্ত ও অনুরাগীদের বিপুল অংশগ্রহণের লক্ষ্যে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা সকাল ৬টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

মেহের নিউজ সূত্রে জানা গেছে, তেহরানসহ দেশের বিভিন্ন শহর ও প্রদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ গ্র্যান্ড মোসাল্লার দিকে রওনা হয়েছেন। তারা রাস্তায় এবং দাফন অনুষ্ঠান শুরুর জন্য নির্ধারিত স্থানগুলোতে ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। ইমাম খামেনির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দ্যেশ্যে প্রথম প্রহরেই ঐতিহাসিক সেই মুহূর্তে উপস্থিত থাকার প্রস্তুতি নিচ্ছেন তারা।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতার ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ইরান ও ইরাকের অন্তত পাঁচটি শহরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) থেকে এ আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

খামেনির দাফনের জন্য প্রথমে চলতি বছরের মার্চ মাসে সময় নির্ধারণ করা হয়েছিল। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় পরে তা স্থগিত করা হয়। যুদ্ধের প্রথম দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি, বাসভবনে বোমা হামলায় পরিবারের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে খামেনি নিহত হন।

হয়ে যাওয়া সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা ৩ জুলাই তেহরানে শুরু হয়েছে। এটি ইরান ও ইরাকজুড়ে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে। এসব অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা, ঊর্ধ্বতন কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব ও পণ্ডিতরা শ্রদ্ধা নিবেদন করবেন।

৪ ও ৫ জুলাই তেহরানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে। সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য পরিবারের বেশ কয়েকজন সদস্যের মরদেহসহ খামেনির কফিন গ্র্যান্ড মোসাল্লায় রাখা হবে। বিশাল জনসমাগমের জন্য নির্মিত গ্র্যান্ড মোসাল্লা ইরানের অন্যতম বৃহৎ প্রার্থনাস্থল। এটি দীর্ঘদিন ধরে প্রধান ধর্মীয় অনুষ্ঠান ও রাষ্ট্রীয় আয়োজনের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

৬ ও ৭ জুলাই তেহরানের বিভিন্ন এলাকা অতিক্রম করে রাজধানী থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোম শহরের দিকে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কোম ইরানের শিয়া ইসলামি শিক্ষার প্রধান কেন্দ্র এবং দেশটির অন্যতম পবিত্র শহর। এখানে দেশের বৃহত্তম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবস্থিত। খামেনিসহ হাজার হাজার আলেম এ শহরে অধ্যয়ন ও শিক্ষাদান করেছেন।

৮ জুলাই ইরান ও ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন, নজফ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হবে। এরপর ইরাকের নজফ ও কারবালা শহরে বড় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

নজফে অবস্থিত ইমাম আলীর মাজার শিয়াদের অন্যতম পবিত্র স্থান। প্রতি বছর সেখানে লাখো তীর্থযাত্রী আসেন। এখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ও জামাতা হজরত আলী ইবনে আবি তালিবের সমাধি রয়েছে।

কারবালায় অবস্থিত ইমাম হুসাইন ও তার সৎ ভাই আব্বাসের মাজার শিয়া ইসলামের অন্যতম পবিত্র স্থান। ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন এবং আব্বাস শহীদ হন। এ ঘটনাটি শিয়া ধর্মীয় ঐতিহ্য ও পরিচয়ের অন্যতম ভিত্তি।

মরদেহটি চূড়ান্ত দাফনের জন্য ইরানে ফিরিয়ে আনা হবে। আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। মাশহাদ ইরানের পবিত্রতম শহর। ইমাম রেজা শিয়া মতাবলম্বীদের কাছে অষ্টম ইমাম হিসেবে পরিচিত।

শহরটি আলি খামেনির জন্য ব্যক্তিগতভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি ১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন এবং জীবনের একটি বড় অংশ সেখানে কাটান। কোমে উচ্চশিক্ষা গ্রহণের আগে তিনি মাশহাদের ধর্মীয় মাদ্রাসাগুলোতে অধ্যয়ন করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%