ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় চুক্তি স্বাক্ষর


এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় চুক্তি স্বাক্ষর

এনআরবিসি ব্যাংক পিএলসি এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহায়ক প্রতিষ্ঠান পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে একটি কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ-এর উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার এবং পারফেক্ট গ্লোবাল হেলথ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কায়সার কাদের সেলিম এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফয়সল আহমেদ, এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান আরমান হোসেন এবং পারফেক্ট গ্লোবাল হেলথ-এর আন্তর্জাতিক বিপণন ব্যবস্থাপক পারভেজ কামাল রুবেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রে সিসা মিশছে, গবেষণায় উদ্বেগ

এই চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা ভারত, চীন, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষায়িত চিকিৎসাসেবা এবং এক্সক্লুসিভ স্বাস্থ্যসুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

চুক্তির আওতায় প্রো হেলথ চেকআপ প্যাকেজে ভারতের অ্যাপোলো হাসপাতালে এনআরবিসি ব্যাংকের কার্ডধারীরা ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া থাইল্যান্ডের ফায়াথাই ৩ হাসপাতালে ‘বাই ওয়ান গেট ওয়ান’ (একটির সঙ্গে একটি ফ্রি) অফারও থাকবে। এ ছাড়া সংশ্লিষ্ট সুবিধার সঙ্গে বিনামূল্যে এক রাত হোটেলে অবস্থানের সুযোগও থাকছে।

এছাড়া এনআরবিসি ব্যাংকের কর্মীরা বিনামূল্যে অনলাইন চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে তাঁরা ডিজিটাল প্ল্যাটফর্মে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ চিকিৎসা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও চিকিৎসা নির্দেশনা নিতে পারবেন।

আরও পড়ুন: ন্যুনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভার তারিখ ৯ নভেম্বর নির্ধারণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় বিএনপি'র পথসভা, অস্থিতিশীল পরিবেশের প্রতিবাদে আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


আশুলিয়ায় বিএনপি

আশুলিয়ায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের আহ্বান জানিয়ে পথসভা ও মোটরসাইকেল শোডাউন আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আশুলিয়ার নবীনগর এলাকায় জয় রেস্তোরাঁর সামনে এই পথসভা অনুষ্ঠিত হয়। এরপর, নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন শুরু করেন। শোডাউনটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তৈরি পোশাকশিল্পের পরিবেশ স্বাভাবিক রাখা এবং কারখানায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করল ইরান

ইরান তেহরান থেকে ইয়েমেনের সংঘাতে সামরিক সম্পৃক্ততার অভিযোগকে প্রত্যাখ্যান করেছে। একইসাথে, দেশটিতে ইরানি সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতির দাবিকে ভিত্তিহীন এবং জনমত বিভ্রান্ত করার একটি অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে ইরান।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসের অভিযোগের প্রেক্ষিতে এসব মন্তব্য করেছেন।

ইইউর এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব লঙ্ঘন করে হুতিদের সামরিক সহায়তা প্রদান বন্ধ করতে হবে ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে।

বাঘাই এর জবাবে বলেন, ইয়েমেনে ইরানি সামরিক বিশেষজ্ঞদের কাজ করার অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট। তিনি দাবি করেছেন যে, জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এসব অভিযোগ ছড়ানো হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, বিদেশি সহায়তা ছাড়া নিজেদের সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা ও দৃঢ় সংকল্প ইয়েমেনিদের রয়েছে।

ইরানের মুখপাত্রের মতে, ইয়েমেন সংকটের স্থায়ী সমাধানের জন্য দেশটির জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানাতে হবে। পাশাপাশি সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে পূর্বে সম্মত হওয়া রোডম্যাপের ভিত্তিতে সংলাপ এগিয়ে নিতে হবে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামান্তার পদত্যাগের পর তাসনিম জারার মন্তব্য: সাধারণ মানুষের কথা শোনার অভাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


সামান্তার পদত্যাগের পর তাসনিম জারার মন্তব্য: সাধারণ মানুষের কথা শোনার অভাব

রাজনীতিতে কথা বলার জন্য মানুষের অভাব নেই, তবে সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার জন্য মানুষের সংখ্যা অত্যন্ত কম বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সামান্তা শারমিনের পদত্যাগের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ডা. তাসনিম জারা সামান্তা শারমিনের রাজনৈতিক নিষ্ঠা ও জনমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।

তিনি উল্লেখ করেন, ‘রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই। কিন্তু শুনতে আসা মানুষ খুব কম। সামান্তা আপাকে আমি খুব কাছ থেকে দেখেছি। উনি সেই অল্প মানুষদের একজন। অক্লান্ত পরিশ্রম করেন, তবুও যখন কেউ কথা বলতে আসে, তখন থামেন, পুরোটা শোনেন, মানুষটাকে কখনো বুঝতে দেন না যে উনার তাড়া আছে।’

সামান্তার কর্মস্পৃহা ও ভবিষ্যৎ নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘মানুষের কাছে যান তাদের জীবনটা বুঝতে, তাদের পাশে দাঁড়াতে। ওনার রাজনৈতিক জার্নি এখনো অনেক বাকি। এমন মানুষের জায়গা আমাদের রাজনীতিতে আরো বড় হওয়া দরকার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ১৯ মামলার আসামি ফিরোজ বাবু আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


চাঁদপুরে ১৯ মামলার আসামি ফিরোজ বাবু আটক

চাঁদপুর, ৫ নভেম্বর, ২০২৬ : জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও মাদকসহ ১৯টি মামলার আসামি ফিরোজ বাবুকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে মতলব উত্তর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার এখলাছপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

ফিরোজ বাবু মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মজিবুর রহমান বেপারী।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, ফিরোজ বাবু এলাকায় ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে হেরোইন, ইয়াবা ও গাঁজা সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫টি মামলা, ডাকাতির তিনটি মামলা এবং অন্যান্য অপরাধে একটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, বিকেলে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%