ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

উল্টোরথে থামল ব্রাজিলের ‘মিশন হেক্সা’ স্বপ্ন


উল্টোরথে থামল ব্রাজিলের ‘মিশন হেক্সা’ স্বপ্ন

 

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ অভিযানে গিয়েছিল মিশন হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন নিয়ে। কিন্তু সেটার শেষ হয়ে গেছে শেষ ষোলোতেই।

মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ১-২ গোলে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। এই হারটি ব্রাজিলের ফুটবল ইতিহাসের এক অস্বস্তিকর ধারাবাহিকতার নতুন অধ্যায় খোলার সূচনা করেছে।

আরও পড়ুন: মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৬৪ জন আহত

২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতার পর থেকে ব্রাজিল টানা ছয়টি বিশ্বকাপে ইউরোপীয় প্রতিপক্ষের কাছে নকআউট পর্ব থেকে বাদ পড়েছে। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২—প্রতিটি আসরেই ইউরোপের কোনো না কোনো দলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হার দিয়ে সেই তালিকার সঙ্গে যুক্ত হলো নতুন একটি নাম। ব্রাজিল দীর্ঘদিন ধরে যে ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’ অর্জনের স্বপ্ন দেখছিল, বাস্তবে তার পরিবর্তে উপহার পেল টানা ছয়বার ইউরোপের কাছে হারের একটি তিক্ত রেকর্ড।

ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল একটি পেনাল্টি পেলেও ব্রুনো গিমারেসের নেওয়া শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। এরপর ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে দলকে জিতিয়ে দেন আর্লিং হালান্ড। শেষ মুহূর্তে একটি পেনাল্টি থেকে গোল শোধ করেন নেইমার, কিন্তু ততক্ষণে ম্যাচের ফল পাল্টানোর সময় ফুরিয়ে গেছে।

কার্লো আনচেলত্তির অধীনে থাকা ব্রাজিল দলটির কাছ থেকে টুর্নামেন্টের শুরু থেকেই শিরোপার প্রত্যাশা ছিল, কিন্তু শেষ ষোলোতেই থেমে যাওয়ায় সেই প্রত্যাশায় গুরুতর ধাক্কা লেগেছে।

আরও পড়ুন: শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৩ জন নিহত, হতাহত বৃদ্ধির শঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৫ এম


রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৩ জন নিহত, হতাহত বৃদ্ধির শঙ্কা!

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় এক নারীসহ মোট ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পর দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

রোববার (৫ জুলাই) দিবাগত रात ২টার দিকে উখিয়ার জামতলী এলাকার ১৫ নম্বর ক্যাম্পের ডি ব্লকে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ ডলার জানিয়েছেন, কক্সবাজারে দিনব্যাপি প্রচুর বৃষ্টিপাত হয়, যা রাতেও অব্যাহত ছিল। টানা ভারি বৃষ্টির ফলে ক্যাম্প ১৫-এর ডি ব্লক থেকে একটি পাহাড় ধসে পড়ে এবং মাটির চাপায় পড়ে কয়েকটি বসতি। ঘটনার পরপরই মাটির নিচ থেকে দু’জনকে জীবিত এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ভোর সাড়ে ৪টার দিকে পাহাড় ধসে মাটির নিচ থেকে একজন নারীসহ আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

একই সঙ্গে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদ স্থানে যেতে মাইকিং শুরু করেছে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন।

আবহাওয়া অফিস জানিয়েছে, কক্সবাজারে রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্তের পথে ওপেক প্লাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ এম


তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্তের পথে ওপেক প্লাস

বিশ্ববাজারে তেলের দাম কমতে থাকায় এবং হরমুজ প্রণালী দিয়ে পুনরায় তেল রপ্তানি স্বাভাবিক হতে শুরু হওয়ার প্রেক্ষাপটে, ওপেকের নেতৃত্বাধীন জোট ওপেক প্লাস আগামী আগস্ট মাস থেকে অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিশ্ববাজারে জ্বালানি তেলের স্থিতিশীলতা বজায় রাখার যৌথ প্রতিশ্রুতি থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওপেকের এক বিবৃতিতে বলা হয়েছে, “তেল বাজারের স্থায়িত্বকে সমর্থন করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি বজায় রেখে, অংশগ্রহণকারী সাতটি দেশ ২০২৩ সালের এপ্রিলে ঘোষিত অতিরিক্ত স্বেচ্ছাসেবী সমন্বয় থেকে দৈনিক আরও ১ লাখ ৮৮ হাজার ব্যারেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে।”

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দিয়ে পুনরায় তেল সরবরাহ শুরু হওয়ায় বাজারে জোগান বেড়েছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। এর মধ্যে ওপেকের এই নতুন উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের ঘাটতি মেটাতে বড় ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪০ এম


চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

স্বপ্ন ছিল ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ এনে দেওয়ার। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রইলো। নরওয়ের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েই নয়, পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানানোর ঘোষণা দিলেন নেইমার জুনিয়র।

শেষ বাঁশির পড়ার সঙ্গে সঙ্গেই নিউ জার্সির মাঠে ভেঙে পড়েন ব্রাজিলের মহাতারকা নেইমার। তার চোখের জল লুকানোর কোনো চেষ্টা তিনি করেননি। সতীর্থরা তাকে ঘিরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও বিদায়ের বেদনা কমেনি। কেননা, এটি ছিল শুধু একটি ম্যাচের পরাজয় নয় বরং ব্রাজিলের জার্সিতে তার দীর্ঘ পথচলারও সমাপ্তি।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হারিয়ে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার। তবে এই গোলও পরাজয় এড়ানোর পক্ষে যথেষ্ট ছিল না।

ম্যাচ শেষে সম্প্রচারকারী জিই টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় আবেগঘন কণ্ঠে নেইমার জানিয়েছেন, "চেষ্টা করেছি, চেষ্টা করেছি। কিন্তু এখানেই সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।" এরপরই তিনি পরিষ্কার জানান, ব্রাজিলের জার্সিতে তার পথচলার সমাপ্তি ঘটেছে।

বিদায়ের মুহূর্তে স্মৃতির পাতা উল্টে দেখেন নেইমার। ২০১০ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র সফরেই তৎকালীন কোচ মানো মেনেজেসের অধীনে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু প্রায় ১৬ বছর পর সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলা।

এটি ছিল নেইমারের চতুর্থ বিশ্বকাপ। ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—চারের বিশ্বকাপে অংশগ্রহণ করেও তিনি বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার সুযোগ পাননি। দীর্ঘ ক্যারিয়ারে কনফেডারেশনস কাপ ও অলিম্পিকে সোনা জিতলেও ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত শিরোপা অধরাই রয়ে গেল।

বিশ্বকাপ শুরুর আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এটিই তার শেষ আসর হতে পারে। শেষ পর্যন্ত যার ফলে বাস্তবে পরিণত হলো। তাই নরওয়ের বিরুদ্ধে শেষ বাঁশির পর নেইমারের কান্না শুধু একটি ম্যাচের পরাজয়ের হতাশা নয়; এটি একটি অপূর্ণ স্বপ্ন, হারিয়ে যাওয়া বিশ্বকাপ এবং আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর বেদনা।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, এক প্রজন্মের ফুটবলপ্রেমীদের হৃদয়ের নায়ক নেইমার জুনিয়র। তার বিদায়ের মধ্য দিয়ে সেলেসাওদের ফুটবলের এক উজ্জ্বল অধ্যায়েরও সমাপ্তি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোল্ডেন বুটের দৌড়ে ইতিহাস, ৭ গোলে যৌথ শীর্ষে মেসি-এমবাপ্পে-হালান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৪ এম


গোল্ডেন বুটের দৌড়ে ইতিহাস, ৭ গোলে যৌথ শীর্ষে মেসি-এমবাপ্পে-হালান্ড

২০২৬ ফিফা বিশ্বকাপ যত এগিয়ে যাচ্ছে, ততই জমে উঠছে গোল্ডেন বুটের দৌড়। তবে এবারের আসরে একটি বিরল ঘটনা ঘটে যাচ্ছে। টুর্নামেন্টের চলমান পর্যায়ে এসে তিনটি মহাতারকাঃ লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হলান্ড প্রত্যেকে সমান ৭টি করে গোল নিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন।

বিশ্বকাপের ইতিহাসে একই সময়ে তিনজন সুপারস্টারের এইভাবে সমান সংখ্যক গোল নিয়ে গোল্ডেন বুটের শীর্ষে থাকার ঘটনা নজিরবিহীন। ফলে এখন প্রশ্ন উঠছে, শেষ আট, সেমিফাইনাল ও ফাইনালে কে এগিয়ে যাবেন, তা নিয়ে সকলের মধ্যে উত্তেজনা বাড়ছে।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তার অভিজ্ঞতা এবং দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে দলকে নেতৃত্ব প্রদান করছেন। নকআউট পর্বেও গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইয়ে নিজের অবস্থানকে শক্তিশালী করেছেন তিনি।

অন্যদিকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে আগের বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রেখেই এবারও দুর্দান্ত রাজত্ব করছেন। এবং ব্রাজিলকে বিদায় দেওয়া নরওয়ের নায়ক আর্লিং হলান্ডও। ব্রাজিলের বিরুদ্ধে জোড়া গোল করে তিনিও এখন মেসি ও এমবাপ্পের সমান ৭ গোলে রয়েছেন।

এদিকে প্রথমবার বিশ্বকাপে খেলে ৭ গোল করার বিরল কীর্তি গড়েছেন হলান্ড। ১৯৭৪ বিশ্বকাপে পোল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্রেজেগোরজ লাতোর পর এই প্রথম কোন ফুটবলার নিজের অভিষেক বিশ্বকাপে সাত গোলের মাইলফলক স্পর্শ করছেন।

লাতো ১৯৭৪ বিশ্বকাপে সাত গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ৫২ বছর পর সেই অনন্য কীর্তির পাশে এবার নিজের নাম লেখালেন নরওয়েজিয়ান গোলমেশিন হলান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%