১০:১৫ পি.এম
বিএনপির সাবেক নেত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি সরকারকে শুরু থেকে একটি কথা বলছি, আইনশৃঙ্খলা ও অর্থনীতি এই দুইটি জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে এই সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে।
শুক্রবার বিকালে তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার চলমান সার্বিক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুমিন বলেন, ‘এই মাসে একটি বাজেট দেখলেন, আমাদের নতুন অর্থবছরের একটি বাজেট দেওয়া হয়েছে। সে বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদে কথা বলেছি। কতটুকু বাস্তবায়নযোগ্য বাজেট সেটিও একটি বড় প্রশ্ন।’
আরও পড়ুন: রাঙামাটির আওয়ামী লীগ নেতা চিংকিউ রোয়াজা গ্রেফতার
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার ব্যাপারে দুঃখ নিয়েই বলতে হয়, বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক অবস্থা, এতটা নাজুক অবস্থা নিকট অতীতে ছিল না। সেই সব দিক বিবেচনায় মনে হয় সরকারের দুই মন্ত্রীর ঘাড়ে ৫০ শতাংশ দায়িত্ব, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’
বিএনপির মামলা বাণিজ্য টেনে রুমিন বলেন, ‘তারা শোন আ্যারেস্টের কালচার শুরু করেছে। একটা মামলা হয়েছে জামিন নিয়েছে, সাথে সাথে আরেকটা মামলা এবং এলাকায়-এলাকায় বিএনপি স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে। এটি আমি সংসদেও বলেছি।’
এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল থেকে প্রত্যন্ত এলাকা চুলটা যাওয়ার পথে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি এলাকাবাসীর সাথে কৌশল বিনিময় করেন এবং তাদের খবর নেন। এই সময় তার সমর্থিত নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোটের ঘোষণা ইসি সচিবের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন