ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ইরানে ফের ষষ্ঠ দফার হামলা চালাল যুক্তরাষ্ট্র


ইরানে ফের ষষ্ঠ দফার হামলা চালাল যুক্তরাষ্ট্র

টানা ষষ্ঠ রাতের মতো মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্স-এ দেয়া এক পোস্টে জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার (পূর্বাঞ্চলীয় সময় দুপুর ২টা) দিকে শুরু হয় এই বিমান হামলা। এই হামলার লক্ষ্য হলো ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করে দেয়া।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এর আগে বলেছিলেন, সাম্প্রতিক মার্কিন হামলার কারণ হলো ইরান আমাদের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি লঙ্ঘন করেছে।

আরও পড়ুন: বেরোবি এআইএস ক্লাবের নতুন কমিটি, সহসভাপতি রিয়াদ ও সাধারণ সম্পাদক পাপ্পু

তিনি বলেন, বিশেষভাবে বলতে গেলে, তাদের স্বাক্ষরিত সমঝোতা স্মারকে বলা ছিল যে তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর গুলি চালাবে না, এবং দুর্ভাগ্যবশত, তারা সেই মর্মান্তিক সিদ্ধান্তটিই নিয়েছে।

এর আগে, ইরান প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার মধ্যে জর্ডানে সম্প্রতি সম্প্রসারিত একটি বিমান ঘাঁটিও ছিল।

এদিকে, মার্কিন যুদ্ধবিমান ইরানের ইরানশাহর বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দেশটির তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে ষষ্ঠ দফা হামলা চালানোর ঘোষণা দিয়েছিল।

আরও পড়ুন: শিল্পী বব ডিলানের সঙ্গে পোপ লিও চতুর্দশের সাক্ষাৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাই বাঁধ থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫২ এম


কাপ্তাই বাঁধ থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত

ভারী বৃষ্টিপাতের ফলে হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কাপ্তাই কর্তৃপক্ষ কাপ্তাই বাঁধের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে উল্লেখ করা হয়েছে, কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

বিজ্ঞপ্তিতে এও বলা হয়, কাপ্তাই হ্রদের ক্যাচমেন্ট এলাকায় সাম্প্রতিক সময়ে ভারী বৃষ্টিপাতের কারণে পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। এতে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হবে।

পিডিবি আরও জানায়, বর্তমানে হ্রদের পানির উচ্চতা, ইনফ্লো এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা ও ইনফ্লোর পরিস্থিতির পরিবর্তনের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেয়া হতে পারে। যদি ইনফ্লো বেড়ে যায়, তাহলে পর্যায়ক্রমে গেট আরো বেশি খুলে পানি নিষ্কাশনের পরিমাণও বাড়ানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়তুল মোকাররমের প্রাক-খুতবায় আল্লামা সাজ্জাদ নোমানী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৩ এম


বায়তুল মোকাররমের প্রাক-খুতবায় আল্লামা সাজ্জাদ নোমানী

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার (১৭ জুলাই) প্রাক-খুতবায় ধর্মীয় আলোচনা করবেন উপমহাদেশের নামকরা আলেম এবং মুসলিম বিশ্বের একজন পরিচিত ইসলামী চিন্তাবিদ আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।

বৃহস্পতিবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম।

এতে উল্লেখ করা হয়, আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বর্তমানে বাংলাদেশে ১১ দিনের দাওয়াতি ও শিক্ষাবিষয়ক সফরে অবস্থান করছেন।

এই সফরের অধীনে ১৭ জুলাই রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পূর্বে প্রাক-খুতবায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। ইসলামী চিন্তা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের চ্যালেঞ্জ, জ্ঞানচর্চা, দাওয়াহ এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয়ে তার আলোচনা হবে বলে জানা গেছে।

১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণ করা আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম শীর্ষ ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ ও লেখক। তিনি ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া, তিনি মুম্বাইভিত্তিক ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানী, ভারতের পরিচালক হিসেবে ইসলামী শিক্ষা ও গবেষণার খেদমতে নিয়োজিত রয়েছেন।

দারুল উলুম নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার কৃতী শিক্ষার্থী আল্লামা সাজ্জাদ নোমানী কুরআন, হাদিস, ইসলামী চিন্তাধারা ও সমসাময়িক বিষয়াবলীতে গভীর গবেষণা ও প্রজ্ঞার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে প্রশংসিত।

আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় সমান পারদর্শী এই গবেষক-আলেম ইসলামী শিক্ষা, গবেষণা, দাওয়াহ, সামাজিক সম্প্রীতি এবং মুসলিম সমাজের অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিনে সৈকতে মিলল ১০ ফুট লম্বা অজগর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ এম


সেন্টমার্টিনে সৈকতে মিলল ১০ ফুট লম্বা অজগর

মিয়ানমারের পাহাড়ি ঢলের স্রোতে ভেসে এসে সেন্টমার্টিনে পৌঁছেছে একটি বিশাল আকৃতির অজগর। স্থানীয়রা পরবর্তীতে সেটিকে জীবিত উদ্ধার করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে দ্বীপের ৩ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া সৈকতের পূর্ব পাশ থেকে সাপটি জীবিত উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে সৈকতে খেলাধুলা করতে এসে কয়েকজন শিশু-কিশোর সমুদ্র থেকে অজগরটিকে তীরে উঠতে দেখে। এরপর তারা সাপটি উদ্ধার করে বাজারে নিয়ে আসে। বন বিভাগের পরামর্শ অনুযায়ী, সেটি সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের হেফাজতে দেয়া হয়েছে।

সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আয়াতুল্লাহ খোমেনি জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। এর ওজন আনুমানিক ২০ থেকে ২৫ কেজি এবং বয়স তিন থেকে চার বছর হতে পারে।

স্থানীয় বাসিন্দা তৈয়ব উল্লাহ বলেছেন, সেন্টমার্টিন থেকে মিয়ানমারের উপকূলের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। বর্ষা মৌসুমে মিয়ানমারের পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টিপাত হলে নাফ, মায়ু ও কালাদান নদীতে প্রবল ঢল আসে। ওই সময় গাছপালা ও অন্যান্য ভাসমান বস্তুর সঙ্গে বিভিন্ন ধরনের প্রাণীও সাগরের স্রোতে ভেসে সেন্টমার্টিন উপকূলে পৌঁছে যায়।

তার ধারণা, সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ঢলের স্রোতেই অজগরটি ভেসে এসেছে।

সেন্টমার্টিনে পরিবেশ অধিদফতরের অফিস সহকারী আব্দুল আজিজ জানিয়েছেন, বন বিভাগের পরামর্শ অনুযায়ী অজগরটি আপতত ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে নিরাপদ সংরক্ষণ অথবা উপযুক্ত স্থানে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেছেন, শুক্রবার ট্রলারে করে অজগরটি টেকনাফ রেঞ্জে পাঠানো হবে।

টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। শুক্রবার সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে পাহাড়ের উপযুক্ত আবাসস্থলে অবমুক্ত করা হবে।

এর আগে গত ৫ জুন সেন্টমার্টিনের একটি মরিচক্ষেত থেকে প্রায় ১৫ ফুট লম্বা আরেকটি অজগর উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে সেটিকেও বন বিভাগের মাধ্যমে পাহাড়ি এলাকায় অবমুক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা ফুটবলারদের নিষিদ্ধের দাবি জানিয়ে ফিফাকে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০১ এম


আর্জেন্টিনা ফুটবলারদের নিষিদ্ধের দাবি জানিয়ে ফিফাকে চিঠি

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার অসাধারণ খেলা এবং ইংল্যান্ডকে পরাজিত করার পর বিতর্কিত ব্যানার প্রদর্শনের কারণে আর্জেন্টাইন ফুটবলারদের ওপর নিষেধাজ্ঞা দাবি করে ফিফাকে চিঠি দিয়েছেন ব্রিটেনের লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই স্পেনের বিপক্ষে ফাইনালে সংশ্লিষ্ট খেলোয়াড়দের নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছেন তিনি।

আটলান্টায় সেমিফাইনাল জয়লাভের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার—ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং জিওভানি লো সেলসো—মাঠের ভিতরে ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ (মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে দীর্ঘকালীন রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ব্যানারটি আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে।

এড ডেভি তার চিঠিতে ফিফার প্রতিযোগিতার আইন ৩৪.৩ ধারার উল্লেখ করেছেন, যেখানে যেকোনো প্রকার রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ। তিনি উদাহরণ হিসেবে ২০২৪ ইউরো বিজয়ী স্পেনের রদ্রি ও আলভারো মোরাতার নিষেধাজ্ঞার ঘটনাটি উল্লেখ করেছেন, যাহারা ‘জিব্রাল্টার স্পেনের’ স্লোগান দেওয়ায় উয়েফার শাস্তির সম্মুখীন হয়েছিলেন। এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর এবং বাণিজ্যমন্ত্রী পিটার কাইলও ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন এবং বিষয়টিকে ‘সম্পূর্ণ অনুপযুক্ত’ হিসেবে চিহ্নিত করেছেন।

তবে, এখন পর্যন্ত ফিফা এই ঘটনার জন্য কোনো আনুষ্ঠানিক তদন্ত অথবা শাস্তির ঘোষণা দেয়নি। ফুটবল বিশেষজ্ঞদের মতে, অতীতে ২০১৪ সালেও একজাতীয় ঘটনা ঘটেছিল যেখানে ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) শুধু আর্থিক জরিমানা করেছিল। ফলে, খেলোয়াড়দের ফাইনালে নিষিদ্ধ করার পরিবর্তে এএফএ-র ওপর বড় অঙ্কের আর্থিক জরিমানার সম্ভাবনা বেশি।

ব্রিটিশ রাজনীতিকদের এই দাবি তীব্র হলেও, ১৯ জুলাইয়ের ফাইনালের আগে ফিফার পক্ষ থেকে শাস্তিমূলক কোনো বড় সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। এজন্য, স্পেনের বিপক্ষে হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা তাদের পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে বলেই আশা করা হচ্ছে।

এছাড়া, ব্যানার প্রদর্শনের এই ঘটনাটি বিশ্বকাপের মঞ্চে একটি বড় ধরনের কূটনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে, তা নিঃসন্দেহে বলা যায়। এখন দেখার বিষয় হল, ফিফা কোনো কঠোর পদক্ষেপ নেয় কি না, অথবা এই বিষয়ে শুধুমাত্র আর্থিক জরিমানাতেই সীমাবদ্ধ থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%