০৪:৫৮ পি.এম
বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদর দপ্তরে আলোচনা করেন। ছবিটি সংগৃহীত।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সীমান্তে নজরদারি আরো কার্যকর করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে, যেন দ্রুত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।
তিনি সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার পিলখানা বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য দেন।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
মন্ত্রী জানান, সীমান্ত পাহারার পাশাপাশি বিজিবির মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে মাদক নিয়ন্ত্রণে বিজিবির ডগ স্কোয়াডের সক্ষমতা কাজে লাগানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বিজিবির কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য, আধুনিক ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য জনবল বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি, যানবাহন, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিজিবি সদর দপ্তরে এসে বাহিনীর কার্যক্রম, সীমান্ত পরিস্থিতি, জনবল, ব্যাটালিয়ন ও সেক্টরের অবস্থা, সক্ষমতা এবং ভবিষ্যৎ চাহিদা সম্পর্কে বিস্তারিত জেনেছেন।
সাম্প্রতিক বন্যায় বিজিবির উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, দুর্গম এলাকায় নৌকার মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধার অভিযানে বাহিনীর ভূমিকা দেশব্যাপী প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক
তিনি যোগ করেন, বিজিবির প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক ও নার্স নিয়োগসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বর্তমানে কয়েকটি মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব বিষয়ে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন