০৩:০৪ পি.এম
ঝালকাঠি, ৫ অক্টোবর, ২০২৬ : ‘সবার জন্য আবাসন, টেকসই নগর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
আরও পড়ুন: বাকেরগঞ্জে বিএনপির গণসমাবেশে জনতার ঢল, হেলিপ্যাড মাঠজুড়ে জনসমুদ্র দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী মো. মাহামুদুল্লা, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আক্কাস সিকদার এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই আবাসন নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন