০৫:৩৭ এম
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার উদ্যোগে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনী দিয়ে অনুষ্ঠান শুরু হয় ২৪ জুলাই (শুক্রবার) বিকেল ৫টায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গনে। জুলাইয়ের নানান স্মৃতি বিজড়িত প্রদর্শনী পরবর্তীতে শিশু ও কিশোর পরিবেশনা, প্রেরণার গান, দেশের গান, জুলাইয়ের পুঁথি পাঠ, নাটিকা ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন চলে রাত ১১টা পর্যন্ত।
এই পরিবেশনায় অংশ নেয় হেরারশ্মি শিল্পীগোষ্ঠী ও দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল। আমন্ত্রিত শিল্পী হিসেবে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী গোলাম মাওলা এবং মালিক আব্দুল লতিফ।
আরও পড়ুন: কাঠালিয়ায় বাঁশবুনিয়া গ্রামের ঐতিহাসিক ২১৬তম কালীপূজার শুভ উদ্বোধন
স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম। এছাড়া মহানগর সেক্রেটারি আসিফুল হক, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকারও উপস্থিত ছিলেন।
বরিশাল মহানগর জামায়াত ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ, জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। টাউন হলের নিচতলা ও দোতলা মিলে প্রায় সহস্রাধিক পুরুষ, নারী ও শিশু-কিশোর পুরো সময় আয়োজন উপভোগ করেন।
এছাড়া উল্লেখযোগ্য যে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো।
আরও পড়ুন: কাঠালিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন