ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

বিশ্বের ১০০ জনের মধ্যে বাংলাদেশের একমাত্র নারী! ঠাকুরগাঁওয়ের বিলকিস ইতালিতে পেলেন আন্তর্জাতিক সম্মাননা


বিশ্বের ১০০ জনের মধ্যে বাংলাদেশের একমাত্র নারী! ঠাকুরগাঁওয়ের বিলকিস ইতালিতে পেলেন আন্তর্জাতিক সম্মাননা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যন্ত গ্রামের নারী উদ্যোক্তা বিলকিস খাতুন বিপা। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, কৃষিতে উদ্ভাবনী উদ্যোগ এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টায় এবার আন্তর্জাতিক অঙ্গনে অর্জন করেছেন সম্মাননা।

ইতালিতে বিশ্বের নির্বাচিত ১০০ জন নারীর মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র নারী হিসেবে কৃষি সম্মাননা পেয়েছেন তিনি। তাঁর এই অর্জনে আনন্দিত স্থানীয় বাসিন্দারা, গর্বিত পুরো এলাকা।

গত ১৫ অক্টোবর ইতালিতে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দংইউ (Dr. QU Dongyu) বিলকিস খাতুন বিপার হাতে সম্মাননা তুলে দেন।

আরও পড়ুন: ভৈরবে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সাংবাদিক এম.আর রুবেলের ওপর হামলা; মোবাইল ও মানিব্যাগ ছিনতাই

বিলকিস খাতুন বিপার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলীর পুত্রবধূ। প্রত্যন্ত গ্রামের একজন নারী হয়েও নিজের উদ্যোগ, শ্রম ও নিষ্ঠায় আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃতি অর্জন করায় এলাকায় বইছে আনন্দের আবহ।

বিলকিস খাতুন বিপার সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও কৃষির প্রতি গভীর আগ্রহ। নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি এলাকার অন্যান্য নারীকেও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন তিনি।

নারীদের সঙ্গে নিয়ে পেঁয়াজের বীজসহ বিভিন্ন ধরনের বীজ উৎপাদনের কাজে যুক্ত হয়েছেন। কৃষিকে জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছেন তিনি।

বিলকিস খাতুন বিপা বলেন, প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একমাত্র নারী হিসেবে এমন সম্মাননা পাওয়া তাঁর জন্য অত্যন্ত গর্বের। দীর্ঘদিনের পরিশ্রম ও কৃষিতে কাজ করার স্বীকৃতি হিসেবে এই অর্জন তাঁকে আরও অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও কৃষির উন্নয়ন এবং নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে চান তিনি।

আরও পড়ুন: শাহজাদপুরের সনাতনী ইউনিয়নে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

এদিকে তাঁর এই অর্জনে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, বিলকিসের সাফল্য শুধু একজন নারীর ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়। তাঁকে দেখে এলাকার অন্য নারীরাও কৃষিকাজ ও উদ্যোক্তা হওয়ার ব্যাপারে উৎসাহ পাচ্ছেন। তাঁদের বিশ্বাস, বিলকিসের এই সাফল্য গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখাবে।

কৃষিতে নারীর অংশগ্রহণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে নারীদের অবদানকে সামনে নিয়ে এসেছে বিলকিস খাতুন বিপার এই অর্জন। ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত গ্রাম থেকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন, সুযোগ, পরিশ্রম ও উদ্যোগ থাকলে গ্রামের মাটিতেও গড়ে উঠতে পারে সাফল্যের অনন্য দৃষ্টান্ত।

বিলকিস খাতুন বিপার এই সম্মাননা তাই শুধু তাঁর একার নয়—এটি ঠাকুরগাঁওয়ের গর্ব, দেশের কৃষিতে নারীর অগ্রযাত্রারও এক অনুপ্রেরনামূলক গল্প।

আরও পড়ুন: খুলনায় আ. লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে আনসার কর্মকর্তা শাহিদা খাতুন

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


আলফাডাঙ্গায় দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে আনসার কর্মকর্তা শাহিদা খাতুন

শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিদা খাতুন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের আলফাডাঙ্গা উপজেলা সভাপতি মানবেন্দ্র সাহাসহ স্থানীয় সুধীজন।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গোৎসব চলাকালে পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিদা খাতুন জানান, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উৎসব চলাকালে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পত্রিকাটির কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান হোসেন পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার উপদেষ্টা প্রফেসর বাহাউদ্দীন বাহার। এ ছাড়া অন্যান্য অতিথি ও সংশ্লিষ্টরাও অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার ফুল দিয়ে পত্রিকাটির সম্পাদক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি ক্ষমতায় না থাকলে আ. লীগ শকুনের মতো ছিঁড়ে খাবে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


বিএনপি ক্ষমতায় না থাকলে আ. লীগ শকুনের মতো ছিঁড়ে খাবে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াত নেতাদের ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ কথা বলেন।

রাশেদ খান উল্লেখ করেন, ‘রাজপথের বক্তব্যে অনভ্যস্ততার কারণে সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে জামায়াত নেতারা প্রায়ই খেই হারিয়ে ফেলছেন। বিশেষ করে সরকার সম্পর্কে দলটির আমিরের বক্তব্য নিয়ে মানুষ হাসিঠাট্টা করছে।’

তিনি আরও বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না। আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ভাষায় কথা বলছে।’

রাশেদ খান যোগ করেন, আওয়ামী লীগ আমলের বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা খেই হারাচ্ছেন। শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে গিয়ে ‘পালিয়ে যাবে’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি করে রাখুন’ এবং ‘আরেকটি গণ-অভ্যুত্থান হবে’, এ ধরনের বক্তব্য দিয়ে তারা নিজেদের হাসির পাত্র করছেন।

পোস্টে জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ তাদের ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে জাজিরার ৫ ব্যবসায়ীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে জাজিরার ৫ ব্যবসায়ীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস এবং বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। তারা রাজশাহীর তাহেরপুরে ব্যবসায়িক কাজে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনায় আক্রান্ত হন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় সরকারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। সকাল বেলা দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার, আত্মীয়স্বজন এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতদের মধ্যে রয়েছেন জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা, ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাট এলাকার সামাদ ফকির এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক ব্যাপারীর ছেলে শাহিন ব্যাপারী।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহত পাঁচজনই দীর্ঘ সময় ধরে জাজিরার কাজিরহাটসহ আশপাশের এলাকায় ব্যবসা করে আসছিলেন। তারা স্থানীয় বাজার থেকে পণ্য সংগ্রহের পাশাপাশি রাজশাহীর তাহেরপুরসহ বিভিন্ন স্থান থেকে ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধনিয়া সহ বিভিন্ন কৃষিপণ্য পাইকারি কিনে বিক্রি করতেন। মঙ্গলবার সকালে তারা নাটোরের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় তাদের জীবন শেষ হয়ে যায়।

নিহত জুয়েল মাদবর ভুসামাল পণ্যের ব্যবসার পাশাপাশি রড-সিমেন্টের ব্যবসা করতেন। সামাদ ফকির ভুসামাল ব্যবসায়ী ছিলেন এবং শাহিন ব্যাপারী হলুদের ব্যবসা করতেন। সালাল মোল্যা ও সোহাগ শিকদারও একই ধরনের পণ্য কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। একই এলাকার ব্যবসায়ী হওয়ায় তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল।

কাজিরহাটের ব্যবসায়ী দিদার সরদার শোক প্রকাশ করে বলেন, "ব্যবসায়িক সূত্রে তাদের সবার সঙ্গেই আমার সুসম্পর্ক ছিল। তাদের এমন আকস্মিক মৃত্যুর সংবাদ অত্যন্ত হৃদয়বিদারক।"

স্থানীয়দের মতে, ভোরে সরকারপাড়া এলাকায় পাবনামুখী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে, ফলে দুটি যানবাহনই দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে জাজিরার পাঁচ ব্যবসায়ীসহ মোট ১৪ জন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি তারা জানতে পেরেছেন। নাটোর জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য পাওয়ার পর মরদেহ হস্তান্তর ও আনুষঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%