০৪:১৮ পি.এম
ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি বলেছেন, কোনো দেশের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে, বাগদাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরাককে আঞ্চলিক চলমান সংঘাতে জড়িয়ে পড়া থেকে রক্ষা করা।
অষ্টম বাগদাদ ডায়ালগ সম্মেলনের দ্বিতীয় দিনে প্রদত্ত বক্তব্যে আমিদি বলেছেন, ইরাকের ভিতর থেকে আঞ্চলিক কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই। এই বক্তব্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরাকের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন, দেশের অধিকাংশ সশস্ত্র গোষ্ঠী অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে এবং এখন মাত্র দুই বা তিনটি সশস্ত্র গোষ্ঠী অস্ত্র হস্তান্তর করেনি। এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ইয়েমেনে ২৪ ঘণ্টায় সংঘাতে নিহত ৫০ জনের বেশি
আমিদি আরও বলেন, ইরাকের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, অস্ত্রের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকতে হবে। এ বিষয়ে দেশটির নাজাফের ধর্মীয় কর্তৃপক্ষও একই অবস্থান সমর্থন করে।
তিনি আরও বলেন, কেউ চান না যে, আঞ্চলিক চলমান যুদ্ধে ইরাককে টেনে নেওয়া হোক, কারণ এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে ইরাকের ওপর অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
ইরাকি প্রেসিডেন্ট হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, হরমুজ প্রণালির পরিস্থিতি শুধুমাত্র ইরাক নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করে।
আমিদি জানান, তিনি বাগদাদের সঙ্গে ইরান সরকারের আলোচনা করছেন হরমুজ প্রণালী নিয়ে। তিনি বিষয়টিকে একটি জটিল সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনগত পদক্ষেপ নেবে সরকার
তিনি আরও বলেন, ইরাকি তেল বহনকারী বেশ কয়েকটি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর বিশ্বাস, চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছাতে চায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন