ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

আগামীকাল পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি


আগামীকাল পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হবে। বাংলাদেশসহ সারাবিশ্বে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিবসটি উদযাপন করা হবে।

এবারের দিবসটির প্রতিপাদ্য হলো- ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’। প্রতিবছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে।

১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পূর্ব পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব সালেহ শিবলী

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বিবেচনায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ ছিল।

এভাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। ২০৫০ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা জানান, ডায়াবেটিস প্রতিরোধের জন্য প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম করা এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৩৪ জন, উদ্ধার মাদকদ্রব্য

তিনি আরও বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী সকলের ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর চেয়ে কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করানো উচিত।

আগামীকাল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিই ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর প্রধান লক্ষ্য।

এছাড়াও সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা, সচেতনতামূলক পোস্টার, লিফলেট ও স্টিকার প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে ১১ জন নিহত

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের ঘিজার জেলায় একটি যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভ্যানটি গিলগিট থেকে ইয়াসিন উপত্যকার হুন্দুর গ্রামে যাওয়ার সময় নোহ সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর প্রথমে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়, পরে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছায়।

আহত তিনজনকে ঘিজার জেলার রাজধানী গাহকুচের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চলছে। তবে অন্ধকারের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। এ কাজে সহায়তার জন্য গিলগিট থেকে বিশেষ জল উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

এর আগে, গত ৭ নভেম্বর হুনজা থেকে রাওয়ালপিন্ডিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে আটজন নিহত এবং ৩০ জন আহত হন।

এছাড়া, ২০২৪ সালের মে মাসে দিয়ামের জেলায় বাস খাদে পড়ে ২০ জন নিহত এবং ২১ জন আহত হন। পাহাড়ি সড়কে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেসবিহীন যান চলাচল ও অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পাকিস্তানের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড মোটরওয়ে পুলিশ।

সূত্র: জিও নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে চাপ দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে চাপ দিচ্ছে সৌদি আরব

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ সৃষ্টি করছে সৌদি আরব। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের অন্তত ছয়জন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।

তবে হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার ফলে ভবিষ্যতে ইয়েমেনের শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—এমন উদ্বেগ এখনও কাটাতে পারেনি সৌদি আরব। এক দশকেরও বেশি সময় ধরে চলা ইয়েমেনের যুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সৌদি ভূখণ্ডে হামলা চালাচ্ছে হুথিরা।

ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে রিয়াদ এই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। তবে ইইউর নিষেধাজ্ঞার তালিকায় হুথিরা ইতোমধ্যে রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারির পাশাপাশি গোষ্ঠীটির ১২ জন কমান্ডারের সম্পদ জব্দ করার পদক্ষেপও গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে হুথিদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড বাহিনীকে (আইআরজিসি) ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ। তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো পশ্চিমা দেশগুলো হুথিদের সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলেও ইউরোপীয় ইউনিয়ন এখনও সে পথে হাঁটেনি।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করে। এরপর থেকে দেশটির সরকারের পক্ষে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনাকারী জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজাপুরে সিনিয়র সাংবাদিক মাইনুল মৃধাকে অপহরণ করে কুপিয়ে হত্যাচেষ্টা।।সাংবাদিক মহলের নিন্দা ও ক্ষোভ।

আন্তর্জাতিক ডেস্ক

ঝালকাঠি প্রতিনিধি

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


রাজাপুরে সিনিয়র সাংবাদিক মাইনুল মৃধাকে অপহরণ করে কুপিয়ে হত্যাচেষ্টা।।সাংবাদিক মহলের নিন্দা ও ক্ষোভ।

ঝালকাঠির রাজাপুরে সাংবাদিক ও সংগঠক মাইনুল হাসান মৃধাকে অপহরণের পর কুপিয়ে প্রকাশ্যে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। একাধিক মামলার চিহ্নিত আসামী এবং সম্প্রতি রাস্ট্রদ্রোহী মামলার ২৩ নং আসামি তুরাগ মৃধা ও তাঁর সহযোগীরা এই সন্ত্রাসী হামলা ঘটিয়েছে বলে প্রত্যাক্ষদর্শি সূত্রে যানা যায়। গত সোমবার (০৯ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মাইনুল হাসান মৃধাকে স্থানীয়রা রাস্তার পাশের ঝোপ থেকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
মাইনুল হাসান মৃধা বাংলাদেশ স্কাউটসের জাতীয় পদকপ্রাপ্ত। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য, দৈনিক সমাচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ঝালকাঠি জেলা রোভার স্কাউটের নির্বাহী কমিটির সহসভাপতি ও সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপের সভাপতি।
হাসপাতালে চিকিৎসাধীন মাইনুল হাসান মৃধা অভিযোগ করে বলেন, কিছুদিন আগে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তাঁর বাবা টুকু মৃধা প্রকাশ্যে তাঁকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদ করায় টুকু মৃধার ছেলে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি তুরাগ মৃধা ক্ষুব্ধ হন। এর জের ধরে কয়েক দিন আগে বাইপাস মোড় এলাকায় মাইনুলের বড় ভাই সোহেল মৃধার পথরোধ করে তাঁর গলায় চাকু ঠেকিয়ে মারধর করেন তুরাগ। ওই ঘটনার পর থেকেই তাঁকে খুঁজছিলেন বলে অভিযোগ করেন মাইনুল।
মাইনুলের অভিযোগ, তার বোন নাসরিন সুলতানা মুন্নি ও মঞ্জিলা আক্তারের সাথে পৈত্রিক জমি নিয়ে এই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বোনদের পক্ষ হয়ে চাচাতো চাচা টুকু মৃধা বিভিন্ন সময় মাইনুল হাসান মৃধাকে
ভয়ভীতি ও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনার সূত্র ধরে মাইনুল মৃধা টিএনটির বাসা থেকে বাজার করার উদ্দেশ্যে বাইপাস মোড়ের উদ্দেশ্যে বের হলে মঙ্গলবার রাতে বাসা সামনে আগে থেকে ওত পেতে থাকা তুরাগ মৃধা ও তাঁর সহযোগীরা তাঁকে তুলে নিয়ে যান। বাইপাস মোড় অতিক্রমের সময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি গাড়ি থেকে পড়ে যান। পরে তুরাগ ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাইনুল মৃধার পরিবারের সদস্যরা।
মাইনুলের স্ত্রী শবনম জেবিন অভিযোগ করেন, হামলার বিষয়টি পুলিশকে জানানোর পরও চিহ্নিত আসামিদের গ্রেপ্তার না করে উল্টো তাঁদের হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বলেন, মাইনুল মৃধার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি নেতা ইয়োসি দাগানকে ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


ইসরাইলি নেতা ইয়োসি দাগানকে ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে ফ্রান্সে প্রবেশের অনুমতি পাননি দেশটির একজন প্রভাবশালী নেতা। প্যারিসের একটি বিমানবন্দরে গত সপ্তাহে পৌঁছানোর পর ইয়োসি দাগানকে ফিরিয়ে দেয় ফরাসি কর্তৃপক্ষ। এই ঘটনার পর ইসরাইল ফ্রান্সের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে, এ পদক্ষেপকে তারা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছে।

ইয়োসি দাগান, যিনি অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতিগুলোর প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের প্রধান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যও। দাগানের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম তীরে বসতি স্থাপন নীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে ফ্রান্সে প্রবেশে প্রশাসনিক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বাধা সৃষ্টি করে।’

মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, প্যারিস বিমানবন্দরে পাসপোর্ট নিয়ন্ত্রণের সময় দাগানকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে জানানো হয়, পশ্চিম তীরে বসতি স্থাপন নীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকার কারণে ফরাসি ভূখণ্ডে তার প্রবেশ নিষিদ্ধ।

তবে দাগান নিষেধাজ্ঞায় দমে যাননি। বুধবার তিনি বলেন, ইহুদি জনগণের ঐতিহাসিক মাতৃভূমি গড়ে তোলার কাজে তিনি গর্বিত।

অন্যদিকে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক ও আদর্শিক কারণে দাগানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘ইসরাইল ফ্রান্স সরকারের কাছে এর ব্যাখ্যা চাইবে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবে।’

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের সাথে দেশটির বিরোধ ক্রমেই বাড়ছে। নেতানিয়াহু সরকারের আমলে এসব বসতির বিস্তার ঘটেছে।

গত সেপ্টেম্বর মাসে ফ্রান্সসহ ১২টি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরাইলি বসতির সাথে বাণিজ্য সীমিত করার পরিকল্পনার কথা জানায়। এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ইসরাইলি কর্মকর্তারা।

সর্বশেষ গত সোমবার ফ্রান্সের পার্লামেন্টের একটি কমিটি এমন একটি বিল অনুমোদন করেছে, যার মাধ্যমে ইসরাইলি বসতিগুলো থেকে পণ্য আমদানি এবং বসতি নির্মাণে সহায়তাকারী সেবা আমদানি নিষিদ্ধ করা হবে। বিলটি নিয়ে আগামী ১৯ নভেম্বর আরো আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইসরাইলি বসতি স্থাপনবিরোধী সংগঠন পিস নাউয়ের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে অন্তত ১৪৮টি এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে ১৫টি অবৈধ ইসরাইলি বসতি রয়েছে। এসব বসতিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরাইলি বসবাস করছেন।

এর আগে চলতি বছর নেতানিয়াহু সরকারের দুই উগ্রইহুদি মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোতরিচের ওপরও ফ্রান্স প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তারা দুজনই ইসরাইলের মন্ত্রিসভার সদস্য।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%