০৪:২৬ পি.এম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ঘটেছে। এর ফলে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮২৯ শিশুর প্রাণহানি ঘটল। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৯ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯২৮ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে তিন শিশুর মৃত্যু ঘটেছে, তারা তিনজনই ঢাকা, সিলেট ও খুলনা জেলার বাসিন্দা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আহ্বান: ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ হোন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৯৪০ জন রোগী। তাদের মধ্যে ল্যাব পরীক্ষায় ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর অবশিষ্ট ৮৭৬ জন শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে ১৮ হাজার ২০৮ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন