ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

যমজ কন্যাসন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী


যমজ কন্যাসন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী

ঝিনাইদহের মহেশপুরে যমজ কন্যাসন্তানের জন্ম দেয়ার পর স্ত্রীকে তালাক দেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে উঠে এসেছে। উপজেলার কাজীরবেড় ইউনিয়নের পুরাতন কোলা গ্রামে ঘটে এই অমানবিক ঘটনা।

জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পুরাতন কোলা গ্রামের প্রয়াত পীর বক্সের কন্যা রীনা খাতুন (২২) এর সঙ্গে নতুন কোলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলামের বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যে তিনি অন্তঃসত্ত্বা হন। পরবর্তীতে চিকিৎসকদের মাধ্যমে জানতে পারেন, তার গর্ভে যমজ কন্যাসন্তান রয়েছে। এ পরিস্থিতে স্বামীর পরিবারের আচরণ দ্রুত বদলে যেতে শুরু করে, এ বিষয়ে তিনি অভিযোগ করেন।

রীনার অভিযোগ, গর্ভে কন্যাসন্তান রয়েছে এ খবর জানার পর তিনি বিভিন্নভাবে মানসিক চাপ পেতে থাকেন। এক পর্যায় সেই নির্যাতন শারীরিক আঘাতের পর্যায়ে চলে যায়। পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় তিনি বাবার বাড়িতে ফিরে যান। পরে একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি কন্যাসন্তানের জন্ম দেন।

আরও পড়ুন: কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন

বর্তমানে দুই শিশুর বয়স প্রায় ছয় মাস। তবে জন্মের পর থেকে একবারের জন্যও তাদের খোঁজ নেয়নি স্বামীর পরিবার। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। এমনকি থানায় গিয়ে পুলিশও কোনো ফল না দেয়ার অভিযোগ করেন রীনা। এর মধ্যেই তিনি ডাকযোগে স্বামী রাকিবুল ইসলামের পাঠানো তালাকনামা হাতে পান।

ক্ষোভ ও হতাশা প্রকাশ করে রীনা খাতুন বলেন, ‘কন্যাসন্তান হওয়ায় আমার কী দোষ? মেয়েসন্তান জন্ম দিয়েছি বলে আমাকে অপমান ও নির্যাতন করা হয়েছে। পরে যৌতুকের জন্য চাপ দিয়ে শেষ পর্যন্ত তালাক দেয়া হলো। আমার দুই শিশুর জন্য প্রতি মাসে প্রায় ১২ হাজার টাকার খাবার কিনতে হয়। বাবা নেই, বিধবা মায়ের পক্ষে এই ব্যয় বহন করা খুবই কষ্টকর। আমাকে না দেখুক, অন্তত নিজের সন্তানদের দায়িত্ব তো নেয়া উচিত।’

এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনাটি আমার নজরে এসেছে। শিশুদের টিকাদান কার্যক্রমে অংশ নিতে গিয়ে আমি প্রথম রীনার কাছ থেকে বিষয়টি শুনেছিলাম। পরে তাকে লিখিত অভিযোগ দিতে বলা হলে তিনি তা জমা দেন। অভিযোগের ভিত্তিতে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন: পূর্বধলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক রেলপথে যুক্ত হচ্ছে সৌদি, কুয়েত ও কাতারসহ ৬ দেশ 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৩২ এম


এক রেলপথে যুক্ত হচ্ছে সৌদি, কুয়েত ও কাতারসহ ৬ দেশ 

আগামী ২০৩০ সালের মধ্যে এক রেলপথে যুক্ত হতে চলেছে সৌদি, কুয়েত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ। গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) রেলওয়ে প্রকল্পের আওতায় এই ৬ দেশের মধ্যে স্থাপন করা হচ্ছে প্রায় ২ হাজার ১১৭ কিলোমিটার দীর্ঘ এক রেল নেটওয়ার্ক।

উপসাগরীয় দেশগুলোর পরিবহন ও যোগাযোগ মন্ত্রীদের সাম্প্রতিক বৈঠকে প্রকল্পটির অগ্রগতি ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, গালফ রেলওয়ে কেবল একটি পরিবহন প্রকল্প নয়; এটি উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক, বাণিজ্যিক ও লজিস্টিক সংযোগের নতুন যুগের সূচনা করবে।

যখন জিসিসি রেলওয়ে নেটওয়ার্কটি সম্পূর্ণ হবে, তখন একক রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ওমান। এই ২ হাজার ১১৭ কিলোমিটার দীর্ঘ নেটওয়ার্ক কুয়েত সিটি থেকে শুরু হয়ে সৌদি আরব, বাহরাইন, কাতার এবং ইউএই হয়ে ওমানের রাজধানী মাসকাট পর্যন্ত বিস্তৃত হবে।

জিসিসি পরিবহন মন্ত্রীদের বৈঠকে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে বলা হয়েছে, রেলপথ চালু হলে সড়কপথে পণ্য পরিবহনের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে, পরিবহন ব্যয় হ্রাস পাবে এবং সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য আরও সহজ হবে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সংযোগ আরও শক্তিশালী হয়ে উঠবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রকল্পটির প্রায় ৫০ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে পুরো নেটওয়ার্ক চালু করা।

প্রকল্পটি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে কুয়েত। শাদাদিয়া থেকে সৌদি সীমান্তবর্তী নুয়াইসিব পর্যন্ত ১১১ কিলোমিটার রেলপথের নকশা প্রণয়নের জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দেশটি। এছাড়া, সৌদি আরবের সঙ্গে রেল সংযোগের রুট ও করিডর অনুমোদন করেছে কুয়েত পৌর কাউন্সিল।

অন্যদিকে, কুয়েত-সৌদি রেল সংযোগ প্রকল্পের বিভিন্ন ধাপ এগিয়ে নিচ্ছে সৌদি আরবও। পরিকল্পনার অধীনে, কুয়েত সীমান্ত থেকে ইউএই সীমান্ত পর্যন্ত সৌদি অংশের রেলপথ নির্মাণের কাজ শুরু হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঘণ্টায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার গতিতে চলতে পারবে যাত্রীবাহী ট্রেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত সিটি থেকে সৌদি রাজধানী রিয়াদ পর্যন্ত যাত্রা দুই ঘণ্টারও কম সময়ে সম্পন্ন করা সম্ভব হবে। তাছাড়া, পণ্যবাহী ট্রেনের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে দ্রুত এবং কম খরচে পণ্য পরিবহণ করা যাবে।

বিশেষজ্ঞদের মতে, গালফ রেলওয়ে প্রকল্প চালু হলে উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক একীকরণ আরও মজবুত হবে। এটি কেবল বাণিজ্য নয় বরং পর্যটন, বিনিয়োগ, শ্রমবাজার এবং আন্তঃদেশীয় যোগাযোগেও ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে, সমুদ্রপথে সম্ভাব্য বিঘ্ন বা সংকটের সময় বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে এই রেল নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার তিন ডিবি সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৩৩ এম


আসামি ধরতে গিয়ে মারধরের শিকার তিন ডিবি সদস্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আসামি গ্রেপ্তার অভিযানের সময় দুই দফায় মারধরের শিকার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এই ঘটনা ঘটে গাউছিয়া এলাকায়।

আহত ডিবি সদস্যরা হলেন এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বরের অবস্থা গুরুতর।

পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য যান। ওই সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয়।

এসময় ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঢাকা জেলা ডিবির কয়েকজন কর্মকর্তা রূপগঞ্জের ভুলতা এলাকায় এসেছিলেন। তারা সাদা পোশাকে ছিলেন। ইউনিফর্ম না থাকায় জনরোষের শিকার হন। পরে সোনারগাঁ থানা ও আড়াইহাজার থানা পুলিশ তাদের উদ্ধার করে। এ বিষয়ে আমরা ঢাকা জেলা ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন যাঁরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৩৫ এম


আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন যাঁরা

আজ ১৯ জুন ২০২৬, শুক্রবার। হিজরি ১৪৪৮ সালের মহররম মাসের প্রথম জুমা আজ। বিশ্বের কোটি কোটি মুসল্লির দৃষ্টি আজ নিবদ্ধ থাকবে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববির জুমার জামাতে।

মসজিদে হারামে আজ জুমার নামাজে ইমামতি করবেন সৌদি আরবের প্রখ্যাত আলেম শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে জন্ম নেওয়া এই খ্যাতিমান আলেম ১৯৮৩ সালে মাত্র ৩৩ বছর বয়সে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পান।

তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি সৌদি আরবের শুরা কাউন্সিল ও উচ্চ বিচার কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সিনিয়র ওলামা পরিষদের সদস্য এবং রাজকীয় দরবারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, মসজিদে নববিতে আজ জুমার খুতবা ও নামাজ পরিচালনা করবেন শায়খ ড. খালিদ ইবনে সুলাইমান আল মুহান্না।

১৯৭৬ সালে সৌদি আরবের আল আহসায় জন্মগ্রহণকারী ড. আল মুহান্না একজন হাফেজে কুরআন ও বিশিষ্ট আলেম। তিনি শৈশবেই পবিত্র কুরআন মুখস্থ করেন। পরে ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে অধ্যাপনার সঙ্গে যুক্ত হন।

ড. আল মুহান্না ২০১৫ ও ২০১৬ সালে রমজান মাসে মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রয়াত শায়খ আব্দুল্লাহ বিন বাজ ও শায়খ আব্দুল্লাহ বিন আকিলের সরাসরি ছাত্র ছিলেন।

মহররম মাসের প্রথম জুমায় এই দুই প্রখ্যাত আলেমের ইমামতিতে পবিত্র দুই মসজিদে লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করবেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাস গড়ল কানাডা, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৫০ এম


ইতিহাস গড়ল কানাডা, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

বহু বছরের অপেক্ষা, বহু স্বপ্ন এবং বারবার ব্যর্থতার হতাশা সবকিছুর অবসান হলো এক অবিস্মরণীয় রাতে। বৃহস্পতিবার, ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কাতারকে ৬–০ গোলে বিধ্বস্ত করেছে কানাডা। এই জয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তারা পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে।

এটি শুধুমাত্র কানাডার জন্য নয়, বরং তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় হিসেবে নতুন একটি রেকর্ড হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি, কনকাকাফ অঞ্চলের কোনো দলের বিশ্বকাপে এটিই সর্বোচ্চ ব্যবধানের জয়। এই জয়ের ফলস্বরূপ কানাডা গ্রুপ ‘বি’-তে শীর্ষস্থানেও উঠে এসেছে।

ম্যাচটি দেখতে বিসি প্লেসে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে একটি বক্সে বসে ম্যাচের খেলা দেখেন।

কার্নি এ বিশ্বকাপে কোনো আয়োজক দেশের প্রথম নেতা হিসেবে মাঠে খেলা দেখার সৌভাগ্য অর্জন করেছেন। জয়ের পর তিনি লকার রুমে গিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্যও দেন। তিনি বলেন, ‘তোমরা আমাকে গর্বিত করে দিলে। এর চেয়ে বেশি গর্ব আমার কোনোভাবেই হতে পারত না।’

ম্যাচ শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ‘কার্নি কার্স’ বা কার্নির অভিশাপ নিয়ে রসিকতা করেছিলেন। কিন্তু ৬-০ গোলের জয়ের পর মানুষের সুর পাল্টে যায়। অনেকেই বলতে শুরু করেন, কার্নি আসলে সৌভাগ্য নিয়ে এসেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%