ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ভোটার নিবন্ধনে আসছে নতুন বিধান, প্রয়োজন হবে যেসব তথ্য


ভোটার নিবন্ধনে আসছে নতুন বিধান, প্রয়োজন হবে যেসব তথ্য

নির্বাচন কমিশন (ইসি) নতুন একটি ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে, যা হচ্ছে ‘ফ্যামিলি ট্রি’ বা পারিবারিক তথ্যভিত্তিক ব্যবস্থা। এই ব্যবস্থার অধীনে নতুন ভোটার হতে আবেদন করার জন্য আবেদনকারীদের পিতা-মাতার পাশাপাশি ভাই-বোনদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যও জমা দিতে হবে।

বাংলানিউজ২৪ এর এক প্রতিবেদনে ইসি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, সাধারণত এনআইডি পাওয়ার জন্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হয়। ১৬-১৭ বছর বয়সীদের ভোটার না হলেও একই ফরম পূরণ করতে হয়। বর্তমানে ফরমে কেবল পরিবারের সদস্যদের মধ্যে পিতা ও মাতার এনআইডির তথ্য দিতে হয়। তবে আগামীতে পরিবারের অন্য সদস্য, অর্থাৎ ভাই-বোনের তথ্যও দিতে হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, মায়ানমার থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ঠেকাতে চট্টগ্রাম অঞ্চলে বিশেষ ফরমের মাধ্যমে ভোটার বা এনআইডি কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। ফলে চট্টগ্রাম এলাকা থেকে তাদের এনআইডি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এই কারণে রোহিঙ্গারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এছাড়া অন্যান্য দেশের নাগরিকরাও মাঝে মধ্যে জালিয়াতির মাধ্যমে এনআইডি হাতিয়ে নেয়। অনেকে বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করে থাকেন।

আরও পড়ুন: ‘ইউ ক্যান ডু ইট’ বলেছেন প্রধানমন্ত্রী, ১৬ লাখ শিশু-কিশোরের নিবন্ধন

কেবল পিতা-মাতার এনআইডির তথ্য নেওয়ায় দালালরা সহজেই তথ্য সংগ্রহ করে দেয়। ওই পথে আরও কঠিনতা আনতে ভাই-বোনের এনআইডির তথ্যও নেয়া হবে, যা মাধ্যমে ভোটার হতে আসলে সবার তথ্য সার্ভারে অন্তর্ভুক্ত করে যাচাই করা যাবে।

এদিকে দেশের নাগরিকরাও অনেকসময় অনৈতিক কারণে পিতা-মাতার নাম বা তথ্য পরিবর্তন করার আবেদন করেন। এতে ভুয়া কাগজপত্র জমা দেওয়া হয়ে থাকে। ভাই-বোনের এনআইডির তথ্য নেয়া হলে সেই অনৈতিকতা আর করা সম্ভব হবে না। কারণ, ভাই-বোনের এনআইডিতে পিতা-মাতার নাম ও তথ্য যাচাই করা সহজ হবে। ফলে এই ব্যবস্থার মাধ্যমে দুই ধরনের কাজ হবে।

প্রথমত, বিদেশিদের এনআইডি হাতিয়ে নেওয়ার সুযোগ কমবে। অন্যদিকে, দেশের নাগরিকদের জালিয়াতিও রোধ হবে। ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বলছেন, পরিবারের সকল তথ্য একসাথে থাকলে এনআইডি সংশোধনের হার কমে যাবে এবং মুহূর্তেই সবার তথ্য পাওয়া যাবে। এছাড়া সেবা প্রতিষ্ঠানগুলো সহজেই ব্যক্তির পরিচয় আরও সুনির্দিষ্টভাবে যাচাই করতে পারবে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, ‘ফ্যামিলি ট্রি’ তৈরির পরিকল্পনা চলছে। আবেদনকারী যখন আসবে, তখন তার পিতা-মাতা, কয়জন ভাই-বোন আছে, তাদের এনআইডির তথ্য দিতে হবে। এতে এনআইডি জালিয়াতির হার কমবে এবং পরিবারের সবার তথ্য একসাথে পাওয়া যাবে। তিনি আরও জানান, ‘ফ্যামিলি ট্রি’ ব্যবস্থা চালুর বিষয়টি পর্যালোচনায় রয়েছে এবং শিগগিরই বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড

অনেকে সনদের সঙ্গে ভাই-বোনের এনআইডিতে উল্লেখিত পিতা-মাতার নামের মিল নেই। এমন পরিস্থিতিতে ভোটার হতে আসলে সমাধানের জন্য আবেদন করা হবে। সচিব বলেন, ভাই-বোনদের মধ্যে পিতা-মাতার নামের বানানে যদি মিল না থাকে, তবে তারা সবাই মিলে মিল করার জন্য আবেদন করবেন। এ থেকে কোন অসুবিধা হবে না।

তিনি আরও জানান, সকল এনআইডিতে একই রকম তথ্য থাকা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে অনিয়ম কমবে এবং এনআইডি সংশোধনের আবেদনের হারও কমবে।

ভোটার হয়ে এনআইডি পাওয়ার জন্য সাধারণত নাম, পিতা-মাতার এনআইডির কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট, জন্মসনদ, ইউটিলিটি বিল, বিবাহিতদের জন্য স্বামী-স্ত্রীর এনআইডির কপি, ড্রাইভিং লাইসেন্স, টিআইএন নম্বর, ফোন নম্বর, রক্তের গ্রুপসহ অন্যান্য তথ্য দিতে হয়।

এনআইডি সংশোধনের জন্য হলফনামা, শিক্ষাসনদ, পরিবারের সদস্যদের এনআইডি, তালাকনামা, কাবিননামা, বাড়ির দলিল, ইউটিলিটি বিল, ওয়ারিশ সনদ ইত্যাদি তথ্য দিতে হয়।

আরও পড়ুন: আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

প্রবাসীদের ভোটার হওয়ার জন্য পাসপোর্টের কপি, তিনজন এনআইডিধারী নাগরিকের প্রত্যয়ন, জন্ম নিবন্ধন, পাসপোর্ট সাইজের ছবি এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্র জমা দিতে হয়। সেইসাথে প্রয়োজনীয় তথ্য নিবন্ধন কেন্দ্রে জমা দিতে না পারলে প্রবাসীরা দেশে থাকা আত্মীয়ের মাধ্যমে জমা দিতে পারেন।

রোহিঙ্গা অধ্যুষিত চট্টগ্রাম অঞ্চলের ৫৬টি উপজেলা/থানার জন্য বিশেষ তথ্য ফরম, শিক্ষাসনদ, পিতা-মাতার এনআইডি, মৃত্যু সনদ, ড্রাইভিং লাইসেন্স/টিআইএন, নিকাহনামা, স্বামী-স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিলের কপি, বাড়িভাড়ার চুক্তিপত্র এবং বাড়িওয়ালার অনাপত্তিপত্র জমা দিতে হয়।

বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ১ হাজার ২৪৩ জন।

এছাড়া, ইসি কর্মকর্তারা জানান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীসহ মোট ২০২টি প্রতিষ্ঠান নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ইসির সার্ভার থেকে যাচাই সেবা নেয়। ‘ফ্যামিলি ট্রি’ কার্যক্রম চালু হলে পরিবারের সবার তথ্য সহজেই পাওয়া যাবে।

আরও পড়ুন: সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতা নেওয়াজ আলী সর্দারের ইন্তেকাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের ক্ষতি নেই: ভ্যান্স, চুক্তি বাস্তবায়নে সংশয় ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১১:২৭ এম


আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের ক্ষতি নেই: ভ্যান্স, চুক্তি বাস্তবায়নে সংশয় ইরানের

ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলেও, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র অনেক সুবিধাজনক অবস্থানে থাকবে। এদিকে ইরানের নেতাদের মধ্যে চুক্তির সঠিক বাস্তবায়ন নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।

জেডি ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন এই আলোচনা সফল হতে চায়। তবে চুক্তি সফল না হলেও যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। কারণ, ইরানের পরমাণু কর্মসূচি এবং সামরিক শক্তি ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। এই প্রেক্ষাপটে, তিনি হরমুজ প্রণালিতে কোনো জাহাজ লক্ষ্য করে ইরান হামলা চালালে যুক্তরাষ্ট্র সামরিক জবাব দেবে বলে সতর্ক করেন।

ভ্যান্স আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে আগের মতোই তেলবাহী জাহাজ চলাচল করছে। যদিও ইরানের সঙ্গে কারিগরি আলোচনা চললেও, ইরান শান্তি আলোচনা সম্পর্কে অস্বীকার করেছে।

অন্যদিকে, ১৭ জুনের সমঝোতা চুক্তির বাস্তবায়ন নিয়ে ইরানের ভেতরে বিতর্ক শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ অ্যালেক্স ভাটানকা জানান, ইরানের নেতারা প্রশ্ন তুলছেন—কাগজে-কলমে চুক্তি হলেও বাস্তবে কাজ কোথায়। কেন এখনও ইরানের আটকে থাকা অর্থ ফেরত দেওয়া হলো না? ইসরায়েল কেন এখনও লেবাননে অবস্থান করছে?

ইরানের একটি পক্ষ মনে করছে, ট্রাম্প প্রশাসন তাদের ফাঁদে ফেলতে পারে এবং তারা হয়তো ইরানকে কোনো সুযোগ-সুবিধা দেবে না। এই অভ্যন্তরীণ চাপের কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দোহা সফরে ক্যামেরার সামনে দাঁড়াননি।

উল্লেখ্য, গত ১৭ জুন ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের একটি স্থায়ী চুক্তির পথে এগোতে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেন ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের প্যারিসে ১৪ দফার এই সমঝোতায় ট্রাম্প সরাসরি এবং পেজেশকিয়ান তেহরান থেকে ইলেকট্রনিকভাবে সই করেন। এর মাধ্যমে ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর একটি প্রাথমিক ধাপ অতিক্রম করেছে দেশ দুটি। বিশ্বনেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৪৭৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১১:৩০ এম


এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৪৭৯

চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের ৮ জেলার ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। সারাদেশে আগামীকাল ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২১৩টি পরীক্ষা কেন্দ্রে ৬৬৫টি কলেজের ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৪৩৬ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৫৯ হাজার ৪৩ জন। এই বছরে ছেলে পরীক্ষার্থীর তুলনায় ৪ হাজার ৬০৭ জন বেশি মেয়ে পরীক্ষার্থী রয়েছে।

তিনি আরও জানান, মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৭ হাজার ৩৯ জন, মানবিক বিভাগ থেকে ৭৯ হাজার ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এ বছর নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ হাজার ১৭৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ২৯ হাজার ৬৩৯ জন, মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ৬৩০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ জন রয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ জানিয়েছেন, এবারে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের সচিব তার কক্ষে বসে প্রত্যেকটি পরীক্ষা কক্ষের চিত্র পর্যবেক্ষণ করতে পারবেন। যদি কোনো অনিয়ম দেখা দেয়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার সময় সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পরীক্ষা কেন্দ্রের বাইরের ২০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশের ওপর ১৪৪ ধারা কার্যকর থাকবে। এই জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সচিবগণ মাইকিং করে জনসচেতনায় প্রচারণা চালাচ্ছেন।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার সময় কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে দায়িত্ব পালন করবে। এছাড়া বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই ঝটিকা টিমগুলো বোর্ডের সবগুলো পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, এবারে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ জ্বালানি তেল সরবরাহ বন্ধ, তবে সচল থাকবে জেট ফুয়েল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১১:৩২ এম


আজ জ্বালানি তেল সরবরাহ বন্ধ, তবে সচল থাকবে জেট ফুয়েল

আজ বুধবার (১ জুলাই) দেশের সমস্ত তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম দিনভর বন্ধ থাকবে। এর পেছনের কারণ হলো বার্ষিক মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রম। তবে জরুরি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষভাবে জেট ফুয়েল (Jet A-1) সরবরাহ চালু রাখা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক জরুরি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব.ও. বিপ.) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত আদেশ অনুসারে, প্রতি বছরের মতো এবারও বিপিসির আওতাধীন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্রধান স্থাপনাসহ তেল ডিপোতে জ্বালানি তেলের ‘বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই’ (অ্যানুয়াল ক্লোজিং ও ফিজিক্যাল ভেরিফিকেশন) কার্যক্রম পরিচালনার জন্য ১ জুলাই নির্ধারণ করা হয়েছে।

এ কারণে চট্টগ্রামের প্রধান স্থাপনা ও দেশের সব আঞ্চলিক ডিপো ও স্থাপনায় দিনভর সাধারণ জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। অফিস আদেশে বলা হয়েছে, সমাপনী কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিমান চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ডিপোগুলোর জেটএ-১ (Jet A-1) মজুত ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরগুলোতে জেট ফুয়েল সরবরাহ পুনরায় চালু করা হবে, যাতে দেশি-বিদেশি এয়ারলাইন্সের বিমান চলাচল স্বাভাবিক থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৬ এম


নারায়ণগঞ্জের ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

 

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১ জুলাই) সকালে সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরের দিকে শিবু মার্কেট এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। গোডাউনটির পাশে একটি গাড়ির গ্যারেজ ও একটি মুদির দোকান থাকায় আগুনের ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিটের সমন্বিত চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট একযোগে কাজ শুরু করে। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই আমরা পাশের দোকানগুলোর মালামাল সরিয়ে নিতে সক্ষম হই। সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%