১২:০৩ পি.এম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত মো. মাহফুজুল ইসলাম (৬৮) নামের একজন ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। রবিবার সকাল ৭টা ৫০ মিনিটের সময় উপজেলার হরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত মাহফুজুল ইসলাম শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, হরপাড়া এলাকার লিটন শেখের তৃতীয় তলা ভবনের ছাদে লাকড়ি শুকাতে গিয়ে অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে সংস্পর্শে আসেন মো. মাহফুজুল ইসলাম। এই ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে ছাদে পড়ে যান।
সংবাদ পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মাহফুজুল ইসলামকে ভবনের ছাদ থেকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: কুবি ক্যাম্পাসে ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে আটক, মারধরের অভিযোগ
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন