ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

জয়ে শুরু পাকিস্তানে শাহিবজাদা অধ্যায়


জয়ে শুরু পাকিস্তানে শাহিবজাদা অধ্যায়

শাহিবজাদা ফারহান জয়ের মাধ্যমে অধ্যায়টি শুরু করেন। পাকিস্তানকে ৪ উইকেটের চমৎকার জয় এনে দেওয়ার জন্য তিনি টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক করেন। ৮৯ রানের ইনিংস খেলে নেতৃত্বের দায়িত্ব পালন করেন তিনি।

রাওয়ালপিন্ডিতে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শাহিবজাদা শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন। ওপেনিং সঙ্গী ফখর জামানকে নিয়ে ৫.১ ওভারে ৫৪ রানের জুটি গড়েন। ফখর ২১ রানে আউট হন।

পাকিস্তানের জয়টি মূলত দ্বিতীয় উইকেটের জুটির কারণে সম্ভব হয়েছে। মাজ সাদাকাতের সঙ্গে ৯২ রানের দুর্দান্ত জুটি গড়েন শাহিবজাদা। তবে সাদাকাত ৫০ রান করে ফিরে যান। অন্যান্য ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও শাহিবজাদা ম্যাচটি প্রায় জিতিয়ে মাঠ ছাড়েন। যখন জয়ের জন্য ৪ রান প্রয়োজন ছিল, ঠিক তখনই বাউন্ডারি হাঁকাতে গিয়ে সাহান আরিচ্চাগের দুর্দান্ত ক্যাচে তিনি ড্রেসিংরুমে ফেরেন। ১৬৭.৯২ স্ট্রাইকরেটে ৮৯ রানের ইনিংসে ৪ ছক্কা ও ১০ চারের মার ছিল।

আরও পড়ুন: কুস্তিতে আনসার-ভিডিপির দ্বিমুকুট, ২০টি পদক জিতেছে দলটি

পাকিস্তানের জয়ে লাহিরু উদারার দুর্দান্ত ইনিংসটি ভেস্তে যায়। তিনি ওপেনিংয়ে নেমে ৯১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। ১৬৫.৪৫ স্ট্রাইকরেটে ১১ চার ও ১ ছক্কা দিয়ে সাজানো তার ইনিংসের ওপর ভিত্তি করেই টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার নাসিম শাহ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ম্যাচটি রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোকর্ণ ইউনিয়নে উদ্বোধন হলো ভূমিসেবা সহায়তা কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


গোকর্ণ ইউনিয়নে উদ্বোধন হলো ভূমিসেবা সহায়তা কেন্দ্র

সরকারের উদ্যোগে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে নাগরিকবান্ধব বে-সরকারী ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে চৈয়ারকুড়ি বাজারে উদ্যোক্তা সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এই কেন্দ্রের লাল ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ছগির। গোকর্ণ ইউনিয়নের সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা সহজতর করার লক্ষ্যে এই সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিসির উদ্দিন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম খালেদ, গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, এবং সিলেট মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শেখ মাহমুদ উল্লাহ।

এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার মোহাম্মদ অজিদুর রহমানের সঞ্চালনায় বিশিষ্ট সমাজ সেবক হুমায়ূন রাজা চৌধুরী, স্থানীয় বিএনপির নেতা মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবসায়ী আতিকুর রহমান খসরু, প্রধান শিক্ষক হোসাইন আহমেদ, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক এখলাছ পাঠান, এবং প্রাথমিক শিক্ষক সমিতির ক্রীড়া সম্পাদক ইমরুল হাসান চৌধুরী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ সরকার নির্ধারিত ফি দিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যারা তথ্য প্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এই সেবা বিশেষ সহায়তা হিসেবে কাজ করবে। উদ্যোক্তা সাইফুল ইসলাম জানান, এই কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত এবং হয়রানিমুক্ত হবে।

প্রযুক্তিতে দক্ষ ব্যক্তিরা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারবেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ থাকবে না। এতে করে সাধারণ নাগরিকরা উপকৃত হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডিম দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডিম দিবস উদযাপন

ডিমের গুণগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে “ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি”-এই প্রতিপাদ্যকে ধারন করে সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় ২৪তম বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৯ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভা, র‌্যালি ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়।

উপজেলা ভেটেরিনারি হাসপাতালের মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে খামারিদের অংশ গ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ ও তরুণ ব্যবসায়ী মনোয়ার হোসেন শাহাদত।

ডা. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে খামারিদের পক্ষে বক্তব্য রাখেন পোল্ট্রি শিল্পের প্রতিনিধি জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বিশ্ব ডিম দিবসের গুরুত্ব এবং ডিমের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, ডিমকে একপ্রকার পরিপূর্ণ (সুষম) খাদ্য। ডিমে যেসব পুষ্টিগুণ থাকে, তা সাধারণত অন্যান্য খাবারে খুব কমই থাকে। এটি গর্ভবতী মা, শিশু, কিশোর এবং বয়স্কদের জন্যে অতি প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম।

পুষ্টি বিজ্ঞানের বরাতে তারা আরো জানান, একটি সম্পূর্ণ ডিমে প্রায় ৬ গ্রাম মানসম্মত প্রোটিন, ৫ গ্রাম উন্নত ফ্যাটি এসিড, ৭০ থেকে ৭৭ কিলোক্যালরি শক্তি, ১০০ থেকে ১৪০ মিলিগ্রাম কোলিন ও অন্যান্য পুষ্টি উপকরণ থাকে। ডিমের প্রোটিনে রয়েছে মানুষের জন্য অত্যাবশ্যকীয় সকল অ্যামাইনো এসিড যা দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনে সহায়ক। ডিমের ফ্যাটি এসিডে এলডিএলের চেয়ে এইচডিএল এর অনুপাত বেশি। ফলে নিয়মিত ডিম খেলে রক্তে এইচডিএলের অনুপাত বাড়ে। মুরগির ডিমে ওমেগা-৩ ফ্যাটি এসিড বেশি থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায়। ডিমের কোলিন মস্তিস্ক কোষ গঠন ও সিগন্যালিং সিস্টেমে কাজ করে মানুষের স্মরণশক্তিকে বাড়িয়ে দেয়। এছাড়াও ডিমে লিউটিন ও জেক্সানথিন রয়েছে যা চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করে।

আলোচনা সভার পরে র‌্যালি অনুষ্ঠিত হয় এবং র‌্যালি শেষে নকলা পৌরসভার কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সেদ্ধ ডিম বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়ারুল ইসলাম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম, গণঅধিকার পরিষদের সাব্বির মন্ডলসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের জনগন, পশু পালনকারী স্থানীয় কৃষক-কৃষাণী, মাদ্রাসার মোহতামিমগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আর্থিকসহ সার্বিক সহযোগিতা করেছে সাত ভাই পোল্ট্রি এন্ড ফিস ফিড এবং লিম এগ্রোভেট নামক ভেটেরিনারি কোম্পানী।

তথ্যমতে, ১৯৯৬ সালে অনুষ্ঠিত আইইসি ভিয়েনা কনফারেন্স থেকে দীর্ঘ ৩০ বছর ধরে বিশ্বব্যাপী চলছে একটি ইতিবাচক ক্যাম্পেইন। যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিমের প্রয়োজনীয়তার বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবারে বিশ্বজুড়ে “বিশ্ব ডিম দিবস” উদযাপিত হয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেল সচিবের চাঁদপুর রেল স্টেশন ও নদীর মোহনা পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


রেল সচিবের চাঁদপুর রেল স্টেশন ও নদীর মোহনা পরিদর্শন

চাঁদপুর, ৯ অক্টোবর, ২০২৬ : রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম চাঁদপুর রেল স্টেশন, যা ‘আসাম বেঙ্গল গেটওয়ে’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন।

শুক্রবার, তিনি ঢাকা থেকে একটি সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে যান। সেখানে তিনি রেলওয়ের চট্টগ্রাম বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্টেশন এবং তিন নদীর মোহনা মোলহেড এলাকা পরিদর্শন করেন। এ সময় চলমান উন্নয়ন কাজগুলোকে গুরুত্বসহকারে দেখেন।

পরিদর্শনের সময় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, স্টেশন মাস্টার মারুফ হোসেন, রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রপ্তানি ও কার্গো সক্ষমতার সঙ্গে কোল্ড স্টোরেজ নির্মাণের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


রপ্তানি ও কার্গো সক্ষমতার সঙ্গে কোল্ড স্টোরেজ নির্মাণের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট, ৯ অক্টোবর, ২০২৬ : সিলেট প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজের ধারণক্ষমতা নির্ধারণের জন্য বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির নির্দেশনা প্রদান করেছেন, যা রপ্তানিযোগ্য কৃষিপণ্যের পরিমাণ ও কার্গো পরিবহনের সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে।

মন্ত্রী উল্লেখ করেন, পণ্য সংরক্ষণ থেকে রপ্তানি পর্যন্ত প্রতিটি ধাপ নির্বিঘ্ন রাখতে প্রকল্পে প্রয়োজনীয় অবকাঠামো ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা আবশ্যক।

আজ শুক্রবার সিলেট প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্পের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে খন্দকার আবদুল মুক্তাদির আরও বলেন, কোল্ড স্টোরেজের বিভিন্ন চেম্বারের ধারণক্ষমতা নির্ধারণের সময় রপ্তানিযোগ্য পণ্যের পরিমাণ এবং কার্গোতে পণ্য পরিবহনের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। একটি কার্গোতে পণ্য পাঠানোর পর পরবর্তী চালানের প্রস্তুতি যাতে ব্যাহত না হয়, সে অনুযায়ী সংরক্ষণ ও পরিবহনের ব্যবস্থা রাখতে হবে।

কৃষিপণ্যের অপচয় কমানোর জন্য প্যাকিং হাউজে শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্যের অবশিষ্টাংশ থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ নেয়ার পরামর্শও দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে অপচয় কমানোর পাশাপাশি বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব হবে।

প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণ ও কৃষি বিপণন বিভাগের কর্মকর্তাদের এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রকল্পের অবকাঠামো, পরিচালন ব্যবস্থা ও রপ্তানিসংক্রান্ত সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান করবে।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%