০৫:২৫ পি.এম
গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনির জন্য আজ শেষ বিদায় জানানো হচ্ছে। এই মানুষগুলো ইসরাইলি বাহিনীর হামলায় ভবন ধসে প্রাণ হারিয়েছেন। দীর্ঘ সময় ধরে মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে পড়ে ছিল। এখন, মরদেহগুলো উদ্ধার হওয়ায়, একসঙ্গে জানাজা পড়ে তাদের কবরস্থ করা হবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা সিটির দরাজ এলাকায় ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা ৭৫ জন ফিলিস্তিনির জানাজা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮,০০০ মৃতদেহ রয়ে গেছে।
আরও পড়ুন: পৃথিবীর সর্বোচ্চ জনবসতি, যেখানে নেই পানি ও পয়োনিষ্কাশন
অন্যদিকে, গাজায় ইসরাইলের চালানো গণহত্যামূলক যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে অন্তত ৭৪,৪৭৫ জন নিহত এবং ১,৭৫,৫১৭ জন আহত হয়েছেন বলে অবরুদ্ধ অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর মাসে তথাকথিত “যুদ্ধবিরতি” শুরুর পর থেকে ১,৫১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, ৫,৪০০ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের উদ্যোগ, শতাধিক আইন প্রণেতার স্বাক্ষর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন