ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

গ্যাসের চাপ কম, একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশন


গ্যাসের চাপ কম, একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশন

গ্যাসের চাপ কমে যাওয়ার ফলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে রাজধানীর সিএনজি স্টেশনগুলো। লাইনে গ্যাসের চাপ না থাকায় এসব স্টেশনগুলো বন্ধ হচ্ছে लगातार। যেগুলো খোলা আছে, সেখানে ভোগান্তি চরমে পৌঁছে গেছে।

 

চালকেরা বলছেন, চাপ কম থাকার অজুহাতে একটি মহল দাম বাড়ানোর পায়তারা করছে। অন্যদিকে সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ দিন দিন আরও কমে যাচ্ছে।

আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি

সকাল থেকে বন্ধ হয়ে আছে সিএনজি স্টেশনগুলো। অথচ গাড়ি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা। তারা জানেন না কখন গ্যাস পাওয়া যাবে, তবুও অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা।

কয়েকজন গ্রাহক বলেন, চার-পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় গ্যাস পেতে হচ্ছে না। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, লাইনে গ্যাসের চাপ আরও কমে গেছে, তাই গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

ফিলিং স্টেশনের কর্মীরা জানান, লাইনে চাপ নেই। আমাদের স্টেশন বন্ধ রয়েছে। গ্যাসের চাপ যতদিন না বাড়ে ততদিন ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এদিকে, যে স্টেশনগুলো এখনও চালু আছে সেগুলোতে ভোগান্তি আরও বেড়েছে। গাড়ির চাপ বাড়ায় ৫ থেকে ৬ ঘণ্টার আগে গ্যাস পাওয়া যাচ্ছে না। চালকরা বলছেন, এগুলো দাম বাড়ানোর অজুহাত মাত্র।

এক সিএনজি চালক বলেন, গ্যাসের দাম বাড়বে বলে শুনছি। দাম বাড়ুক, তারপরও তো আমাদের ভোগান্তি কমবে না। এক প্রাইভেট চালক জানালেন, এক চাপে ৫০০-৬০০ টাকার গ্যাস পেতাম। এখন সর্বোচ্চ ২০০ টাকার গ্যাস পাচ্ছি। তবে, এখনও চালু থাকা সিএনজি স্টেশনগুলোও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

আরও পড়ুন: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা

এক ফিলিং স্টেশন মালিক বলেন, পেছনের অনেক স্টেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের স্টেশনটিও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। লাইনে গ্যাসের চাপ কমতে থাকায় তেজগাঁও, মিরপুর ১০ সহ বেশ কিছু এলাকার সিএনজি স্টেশন ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৭ এম


অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

পাঁচ দফা দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে সারা দেশে ঘোষিত অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত মধ্যরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হয়।

বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ব্রিফিংয়ে শামসুর রহমান শিমুল বিশ্বাস জানিয়েছেন, মালিক সমিতির উত্থাপিত পাঁচ দফা দাবি নিয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কর্তৃপক্ষের এই আশ্বাসের পরপরই অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা ফুয়াদসহ সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ এম


স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা

নোয়াখালীর সুবর্ণচরে শান্তা রানী দাস (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা নয়, স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

বুধবার (২৯ জুলাই) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে, মঙ্গলবার দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের নাথ পাড়ার গণেশের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

ফেনীর দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট এলাকার জেলে বাড়ির বাসিন্দা ও নিহতের বাবা অনন্ত জলদাস জানান, চার বছর আগে পারিবারিক ভাবে শান্তার সঙ্গে সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের নাথ পাড়ার গণেশের বাড়ির নিমাই দেব নাথের ছেলে বাপ্পী দেব নাথের (২৯) বিয়ে হয়। তাদের ১৮ মাস বয়সী বর্ষা দেব নাথ নামে এক কন্যাসন্তান রয়েছে। বাপ্পী আগে চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে গার্মেন্টসের এক নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। চাকরি ছেড়ে এলেও ওই নারীর সঙ্গে তার যোগাযোগ ছিল। এ নিয়ে সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং বাপ্পী শান্তাকে মারধর করেন।

তিনি আরও অভিযোগ করেন, ঝগড়ার পরে রাতে শান্তা স্বামীর জেঠা গণেশের ঘরে আশ্রয় নেন। মঙ্গলবার সকালে সেখান থেকে তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বেলা ১১টার বাপ্পী শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করেন।  

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বাপ্পী দেব নাথের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির অভিযানে ১৫ ফুট গাঁজাগাছসহ মাদক কারবারি মজনু গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৬:০০ এম


কুড়িগ্রামে পুলিশ-বিজিবির অভিযানে ১৫ ফুট গাঁজাগাছসহ মাদক কারবারি মজনু গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ, গাঁজা সেবনের সরঞ্জামসহ কুখ্যাত মাদক কারবারি মো. মজনু আলম (৫৫)কে গ্রেফতার করা হয়েছে।

 
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হওয়া মজনু আলম চর খলিশাকুড়ি (২ নম্বর ওয়ার্ড) গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী থানার পুলিশ ও বিজিবির সদস্যরা চর খলিশাকুড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে মজনু আলমের বাড়ি থেকে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
এ সময় মজনু আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটকাতে এগিয়ে আসা স্থানীয় দুই যুবকের হাতে কামড় দিয়ে রক্তাক্ত করেন। তবে পুলিশ ও বিজিবির সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা সম্ভব হয়।
 
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরিদুল ইসলাম খান।
 
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মজনু আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহকর্তা নিহতের ঘটনায় ৭ ডাকাতকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৫ এম


গৃহকর্তা নিহতের ঘটনায় ৭ ডাকাতকে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপের আশোষনায় শাহজাহান মিয়া (৫০) নামক এক গৃহকর্তা নিহতের ঘটনার প্রেক্ষাপটে পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে।

এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মাধবদী থানায় অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে। নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এই তথ্য জানান।

গ্রেপ্তার ডাকাতদের মধ্যে রয়েছে- জুবায়ের হোসেন, আশিক আহমদ, মুজাহিদ রহমান অপু, মো. সুজন মিয়া, মো. ফারুক মিয়া, রোমান মিয়া ও হৃদয় মিয়া। উল্লেখ্য, গত ১৮ জুলাই দিবাগত রাতে মাধবদীর বলভদ্রদী এলাকায় ডাকাতির এই ঘটনাটি ঘটেছিল।

পুলিশ সুপার আরও জানান, ডাকাতির এবং চাঞ্চল্যকর খুনের ঘটনার সাথে যুক্ত এই ইস্যুর প্রেক্ষিতে নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এই গ্রেপ্তারদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%