০৫:৪৭ পি.এম
হেক্সা মিশনের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের জন্য। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে, দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে আরও শক্তিশালী ব্রাজিলকে দেখা যাবে বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি।
মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরুতে অবশ্য ব্রাজিল ছিল ছন্দহীন। মিডফিল্ডে সমন্বয়ের অভাব এবং রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। তবে, হাইড্রেশন বিরতির পর বদলে যায় সাম্বা বাহিনীর চেহারা।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, "দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। প্রথম ম্যাচের পর কোনো দলকেই নিখুঁত বলা যায় না। ইতিবাচক দিক হলো, আমাদের কোথায় উন্নতি করতে হবে তা এখন পরিষ্কার। পরের ম্যাচে আমরা আরও ভালো খেলব।"
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা
চোটের কারণে মাঠে নামতে না পারলেও নেইমার জুনিয়রকে পুরো সময় বেঞ্চ থেকে দলকে উজ্জীবিত করতে দেখা যায়। হাইড্রেশন বিরতির সময় সতীর্থদের সঙ্গে কথা বলতে এবং বিশেষ করে ভিনিসিয়ুসকে পরামর্শ দিতে দেখা যায় ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে।
ম্যাচ শেষে জানা গেছে, ড্রেসিংরুমে খেলোয়াড়দের উদ্দেশে ৩৪ বছর বয়সী নেইমার বলেন, "একটি ম্যাচ দিয়েই বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।" তিনি সামনে হাইতির বিপক্ষে ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার আহ্বান জানান ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
তবে, ম্যাচ শেষে একটি ভিন্ন দৃশ্যও নজর কাড়ে সমর্থকদের। সাধারণত খেলোয়াড়দের সঙ্গে টিম বাসেই হোটেলে ফিরে যান নেইমার। কিন্তু মরক্কো ম্যাচের পর তিনি দলের বাসে ওঠেননি।
আরও পড়ুন: পাবিপ্রবিতে পানির ট্যাপ চুরির অভিযোগে বৃদ্ধা আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন