০৭:৩৪ পি.এম
খুলনায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর ছয় কর্মকর্তা এবং দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ অক্টোবর) দুদকের খুলনার উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন, খান লিমিটেডের চেয়ারম্যান ও প্রকল্পের লিড পার্টনার মো. আতাউর রহমান, মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের পার্টনার শেখ মাহাবুব রহমান, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী মো. আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস এবং উপসহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনে অগ্নিসংযোগ, আটক ২
এজাহারে আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং পরস্পর যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উত্থাপন করা হয়েছে।
প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেও সম্পন্ন দেখিয়ে বিল প্রদান এবং প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে দুদক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন