০৭:৩৬ পি.এম
ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : আদালত ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক এবং আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন।
আজ এই আদেশ প্রদান করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির।
দুদকের সহকারী পরিচালক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন আদালতে তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন।
আরও পড়ুন: রেলের ১৬৪ মিটার গেজ ইঞ্জিনের ১১৫টি মেয়াদোত্তীর্ণ
আবেদনে উল্লেখ করা হয়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে, যা অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
এছাড়া, তার ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৩৮৫ কোটি ৩২ লাখ ৬২ হাজার ১২৩ টাকা জমা এবং ৩৬৯ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ১৪০ টাকা উত্তোলনসহ মোট ৭৫৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকার লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ ২০২৫ সালের ৮ অক্টোবর এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করে।
আবেদনে আরও বলা হয়, দিলীপ কুমার আগরওয়ালা বর্তমানে গুলশান থানায় দায়ের করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। দুদকের মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ডিসেম্বরে ১১২ জন কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন