১০:২১ পি.এম
দেশের অন্যতম বৃহত্তম অটোমোটিভ প্রদর্শনী ‘৮ম চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৬’ সম্প্রতি বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এবারের মোটর ফেস্টে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অটোমোটিভ ব্র্যান্ড নাসির সিনট্যাক্স মোটরস লিমিটেড প্রধান আকর্ষণ হিসেবে অংশগ্রহণ করেছে।
মেলা চলাকালীন, দর্শনার্থী ও বাইকপ্রেমীদের জন্য নাসির সিনট্যাক্স তাদের প্যাভিলিয়নে আধুনিক প্রযুক্তির পেট্রোল ও ইলেকট্রিক স্কুটার প্রদর্শন করে। প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় মডেলের পাশাপাশি সম্পূর্ণ নতুন মডেলের বাইক ও স্কুটারও তুলে ধরে।
আধুনিক ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির কারণে মেলার প্রথম দিন থেকেই নাসির সিনট্যাক্সের প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: পিসিসিপির রাঙামাটি জেলা শাখায় ৩ মাসের আহ্বায়ক কমিটি
দেশের বাইক কমিউনিটির সদস্য ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে নাসির সিনট্যাক্স মোটরসের প্যাভিলিয়নে বিশেষ আয়োজন করা হয়। দর্শনার্থী ও বাইকপ্রেমীদের জন্য আকর্ষণীয় বাইক স্টান্ট শো, টেস্ট ড্রাইভ এবং বিভিন্ন মজার গেমসের আয়োজন করা হয়।
এছাড়া, মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্য বিশেষ ‘স্পট বুকিং’ অফার প্রদান করে।
উইজার্ড শোবিজের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ‘৮ম চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৬’ গত ১৫ থেকে ১৭ অক্টোবর চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে সাইকেল চুরির অভিযোগে যুবককে হত্যা, গ্রেপ্তার ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন